
জন্মভূমি রিপোর্ট : নগরীতে কেএমপির মাদক বিরোধী অভিযানে ৩ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৭৫৫ পিস ইয়াবা এবং ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে ডুমুরিয়া থানার কাঞ্চনপুর মাগুরাঘোনা এলাকার আবু জাফর সরদারের কন্যা জেসমিন আক্তার(৩৭), লবণচরা থানার মোহাম্মদ নগর এলাকার মোঃ আব্দুল সাহেদ হাওলাদারের পুত্র মোঃ খলিলুর রহমান(৪০) এবং হরিণটানা থানার মৃত: সামছু শেখের পুত্র মোঃ আলম শেখ(৪৬)।
কেএমপি সূত্র জানায়, গত রোববার এবং তার পরবর্তী ২৪ ঘন্টায় নগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩ মাদক কারবারিকে সোনাডাঙ্গা মডেল ও দৌলতপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের নিকট হতে ৭৫৫ পিস ইয়াবা এবং ২০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩টি মাদক মামলা রুজু করা হয়েছে।