
খুলনায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) দৌলতপুর থানার রেলিগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ঘাতক বাসটি জব্দ করে এবং চালককে গ্রেপ্তার করেছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।