
জন্মভূমি রিপোর্ট : নগরীর লবনচরা থানাধীন রূপসা সেতু এলাকা হতে তিন কেজি গাঁজাসহ মোঃ মুজিবর হাওলাদার (২৫) নামে একজন গ্রেফতার হয়েছে। শনিবার সন্ধ্যায় থানা পুলিশের একটি টিম এ উদ্ধার-গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রূপসা সেতুর পশ্চিম পাশের একটি চায়ের দোকানের সামনের সড়কে অভিযান চালিয়ে মুজিবরকে গাঁজাসহ গ্রেফতার করা হয়। সে খুলনা সদর থানাধীন ৫ নং মাছ ঘাট এলাকার মৃত বাবুল হাওলাদারের ছেলে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।