By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নগরীর হেরাজ মার্কেটে বিক্রি নিষিদ্ধ ওষুধের গুদাম
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > নগরীর হেরাজ মার্কেটে বিক্রি নিষিদ্ধ ওষুধের গুদাম
খুলনা

নগরীর হেরাজ মার্কেটে বিক্রি নিষিদ্ধ ওষুধের গুদাম

Last updated: 2026/04/13 at 6:17 PM
জন্মভূমি ডেস্ক 2 hours ago
Share
SHARE

 ভারত থেকে চোরাই পথে আসছে মাদকাসক্ত ও অজ্ঞান পার্টির ওষুধ
দীর্ঘ সময় ফ্রিজের বাইরে থাকায় ইনজেকশন কার্যকারিতা হারাচ্ছে

জন্মভূমি রিপোর্ট : দেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম পাইকারী ওষুধের বাজার মহানগরী খুলনার হেরাজ মার্কেটের বিভিন্ন দোকানে অবৈধভাবে ভারত থেকে আসা ওষুধ ও ইনজেকশন বিক্রি হচ্ছে| এরমধ্যে নিষিদ্ধ টাপেনটাডল ট্যাবলেট মাদকাসক্তরা ব্যবহার করছেন| আরেকটি ট্যাবলেট এটিভেন -২ অজ্ঞান পার্র্টির সদস্যরা ব্যবহার করছেন| তারা মানুষকে অচেতন করে কাছে থাকা সর্ব¯^ হাতিয়ে নিচ্ছেন| এই দুটি ওষুধ কয়েকগুন বেশি দামে বিক্রি হয়| অন্যদিকে, একই ভাবে আসা ইনজেকশন দীর্ঘ সময় ফ্রিজের বাইরে থাকায় কার্যকারিতা হারাচ্ছে| ক্রেতারা প্রতারিত হচ্ছেন|
এদিকে, গরীব রোগীদের মাঝে বিনামূল্যে সরবরাহ করার জন্য বিভিন্ন কোম্পানি চিকিৎসকদের স্যাম্পল ওষুধ দেন, বিক্রি নিষিদ্ধ হলেও তা এই মার্কেটে বিক্রি হয়| গ্রাম-শহরের খুচরা ব্যবসায়ীরা সেগুলো ¯^ল্প দামে কিনে মোটা অংকের লাভে বিক্রি করেন| মার্কেটে পাশর্^বর্তী দেশ থেকে পাচার হয়ে আসা ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশনসহ স্যাম্পল ওষুধের গোডাউন রয়েছে| ওষুধের ব্যবসা সংশ্লিষ্ট কয়েকটি সূত্রে এসব তথ্য জানা গেছে|
টাপেনটাডল ট্যাবলেট নেশার দ্রব্য হিসেবে ব্যবহার শুরুর প্রেক্ষাপটে গত কয়েক বছর আগে সরকার এর উৎপাদন, বিপনন ও বাজারজাতকরণের উপর নিষেধাজ্ঞা দিয়ে প্রজ্ঞাপন জারি করে| তখন থেকে এটা মাদক দ্রব্য হিসেবে তালিকাভুক্ত হয়েছে| কিন্তু মাদক চক্রের সদস্যরা ভারত থেকে চোরাই পথে এ ওষুধ নিয়ে আসছে| তারা ওগুলো অসাধু ওষুধ ব্যবসায়ীদের কাছে সরবরাহ করছেন| ব্যবসায়ীরা ˆবধ ওষুধ ব্যবসার আড়ালে এ মাদকের কারবার করছেন| মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা ˆদনিক জন্মভূমিকে এসব কথা বলেন|
কয়েকটি সূত্র জানান, ইয়াবা ট্যাবলেটে আসক্তরা বিকল্প নেশা হিসেবে টাপেনটাডল সেবন করছে| অসাধু ওষুধ ব্যবসায়ীরা কয়েকগুন বেশি দামে তাদে কাছে এ নিষিদ্ধ ওষুধ বিক্রি করছেন| তারা প্রতি পিস ট্যাবলেট ১শ-দেড়শ টাকায় কিনে ৬/৭শ’ টাকা দরে বিক্রি করছেন|
ওষুধ প্রশাসন অধিদপ্তর সূত্রে জানা গেছে, এটা মারাত্মক পর্যায়ের পেইন কিলার| যা সেবনের পর হৃদ স্পন্দন বেড়ে যায়| তলপেটে অ¯^স্তি হয়| মনযোগ বিঘ্নিত হয় ও ঝিম-ঝিম ভাব লাগে|
গত বছর ২১ মে খুলনা সদর থানা পুলিশের একটি টিম এস আর লেন হেরাজ মার্কেটে অভিযান চালিয়ে ৩শ’ ১০ পিস টাপেনটাডল ট্যাবলেটসহ আরাফাত হোসেন (২৫) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছিল| এছাড়া বিভিন্ন সময় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কয়েকজন গ্রেফতার হয়েছে বলে জানা গেছে|
হেরাজ মার্কেটের ২০/২৫ জন অসাধু ব্যবসায়ী এ কারবারে সরাসরি জড়িত| তারা চোরাকারবারীদের কাছে অর্ডার দেবার সপ্তাহ খানেকের মধ্যে ওষুধ-ইনজেকশন পৌছে যায়| তবে, সার্বক্ষনিক ফ্রিজিং সিস্টেমে রাখা ইনজেকশনগুলো সিমান্ত পার হয়ে দোকানে পৌছানো পর্যন্ত সময়ের মধ্যে কার্যকারিতা হারায়| একাধিক নির্ভরযোগ্য সূত্র এবং ওষুধ প্রশাসনের কর্মকর্তাদের কাছ থেকে এসব তথ্য জানা গেছে|
অপরদিকে, এ মার্কেটের অসাধু ব্যবসায়ীরা চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যের স্যাম্পল ওষুধ ¯^ল্প দামে কিনে গুদামজাত করেন| যা ছড়িয়ে পড়ছে শহর ও গ্রামের খুচরা দোকানগুলোতে| সেখানকার বিক্রেতারা আাঁধা-আঁধি অথবা তার থেকেও বেশি লাভে স্যাম্পল ওষুধ বিক্রি করছেন| সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে|
সূত্রমতে, দোতলার এবং তিন তলার বিভিন্ন গোডাউনে স্যাম্পল ওষুধ রক্ষিত আছে| ভারত থেকে অবৈধ ভাবে আনা ওষুধ ও ইনজেকশন দোকানগুলোতে সামান্যই রাখা হয়| সেগুলো গুদামে থাকে| চোরাকারবারী চক্রের সদস্যরা খুব ভোরে, গভীর রাতে অথবা যে কোন সুবিধাজনক সময়ে ব্যবসায়ীদের কাছে চাহিদা মোতাবেক ওষুধ- ইনজেকশন পৌছে দেয়|
বিক্রি নিষিদ্ধ ওষুধ-ইনজেকশন বিক্রেতাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে বলে দাবি করে ওষুধ প্রশাসনের খুলনা জেলা ড্রাগ সুপার মোঃ সাদ্দাম হোসেন ˆদনিক জন্মভূমিকে বলেন, গত কয়েক মাস আগেও হেরাজ মার্কেটে অভিযান পরিচালিত হয়েছে| তখন একজন অসাধু ব্যবসায়ীকে মোবাইল কোর্ট অর্থদণ্ড করেন|

জন্মভূমি ডেস্ক April 13, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোর বোর্ডে এবার ১ লাখ ৩৫ হাজার ৮৯ পরীক্ষার্থীর জন্য ২৯৯টি কেন্দ্রে প্রস্তুত
Next Article চৈত্রান্তে চড়ক: লোকবিশ্বাস ও সংস্কৃতি
আরো পড়ুন
সাতক্ষীরা

চৈত্রান্তে চড়ক: লোকবিশ্বাস ও সংস্কৃতি

By Correspondent 9 minutes ago
খুলনা

নগরীর হেরাজ মার্কেটে বিক্রি নিষিদ্ধ ওষুধের গুদাম

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগর

যশোর বোর্ডে এবার ১ লাখ ৩৫ হাজার ৮৯ পরীক্ষার্থীর জন্য ২৯৯টি কেন্দ্রে প্রস্তুত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

যশোর বোর্ডে এবার ১ লাখ ৩৫ হাজার ৮৯ পরীক্ষার্থীর জন্য ২৯৯টি কেন্দ্রে প্রস্তুত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: প্রধান আসামি নড়াইল থেকে গ্রেফতার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনা

দাকোপে লেকের পানির দুর্গন্ধে স্থানীয়দের চরম ভোগান্তি

By জন্মভূমি ডেস্ক 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?