By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নড়াইল জেলা যুবলীগের সম্পাদক হতে চান সাবেক ছাত্রলীগ নেতা সৌমেন বসু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > নড়াইল জেলা যুবলীগের সম্পাদক হতে চান সাবেক ছাত্রলীগ নেতা সৌমেন বসু
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

নড়াইল জেলা যুবলীগের সম্পাদক হতে চান সাবেক ছাত্রলীগ নেতা সৌমেন বসু

Last updated: 2024/05/18 at 3:08 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক সেীমেন বসু জেলা যুবলীগের সাধারণ সম্পাদক হতে চান। শনিবার (১৮ মে) দুপুরে এক সাক্ষাতকারে তিনি এ তথ্য জানিয়েছেন। এ পদ প্রত্যাশী হয়েছেন প্রায় ডজন খানেক প্রার্থী। তবে তাদের মধ্যে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সেীমেন বসু’র আলাদা গ্রহনযোগ্যতা রয়েছে। স্থানীয় ও কেন্দ্রিয় যুবলীগের অনেকেই তাকে এ পদে দেখতে চান। বিশেষ করে জেলা যুবলীগের একটা বড় অংশ তাকে এ পদে পেতে উদগ্রিব। তারা নানাভাবে তার পক্ষে প্রচার প্রচারনা করছেন। বিগত দিনে ছাত্রলীগকে সুসংগঠিত করতে তার অবদানের কথা এবং রাজনীতির মাঠে তার ত্যাগের কথা তুলে ধরছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২৮ মে ২০২৪ মঙ্গলবার, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, নড়াইল জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৯৯৫ সালের পর ২০২৪ সালে অনুষ্ঠিত হতে যাওয়া এ সম্মেলনকে ঘিরে নড়াইলের যুবলীগ নেতাকর্মীদের মাঝে নতুন উদ্যম ও উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। ইতোমধ্যে অনেকেই বড় দু’টি পদে প্রার্থীতা ঘোষনা দিয়েছেন। তাদের কেউ কেউ স্থানীয় ও কেন্দ্রিয় নেতৃবৃন্দের সাথে লবিং গ্রুপিং করছেন কাংখিত পদটি পেতে।
সাক্ষাতকারে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সেীমেন বসু আরোও জানান, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে ছাত্রলীগের একজন কর্মী হিসেবে রাজনীতি শুরু করেন। সকলের দোয়া ও আশীর্বাদে নড়াইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। ওয়ান ইলেভেন এর কঠিন দুর্দিনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা’র মুক্তি আন্দোলন করতে গিয়ে কারাবন্দী হয়েছিলেন। বলিষ্ঠতার সাথে ছাত্রলীগের নেতৃত্ব দিতে গিয়ে বিরোধি দলের রোষানলে পড়ে চরম ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। তারপরও সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন। জেলা ছাত্রলীগকে সুসংগঠিত করে জেলা ও কেন্দ্রিয় পর্যায়ে ব্যাপক পরিচিত ও সুখ্যাতি অর্জন করেন। ছাত্রলীগে নেতৃত্ব দিয়ে দীর্ঘদিন যুবলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িয়ে আছেন। স্থানীয় ও কেন্দ্র ঘোষিত প্রতিটি কর্মসূচীতে তার সরব উপস্থিতি জেলা ও কেন্দ্রিয় নেতৃবৃন্দের নজর কেড়েছে।
সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম বাবু বলেন, সৌমেন বসু একজন তুখোড় ছাত্রনেতা। সে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক হলে দল উপকৃত হবে। দলীয় কোন্দল ও গ্রুপিং কমে যাবে। জেলা যুবলীগের নেতৃত্বে তার মত ব্যক্তিকে প্রয়োজন। যোগ্য নেতৃত্বের কথা ভাবলে তার কোন বিকল্প নেই।
পূর্বাভিজ্ঞতা কাজে লাগিয়ে জেলা যুবলীগকে আরোও গতিশীল করতে তিনি জেলা যুবলীগের আসন্ন ত্রি- বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী। রাজনীতির মাঠে স্বাচ্ছন্দ পথচলায় তিনি সংশ্লিষ্ট সকলের দোয়া আর্শিবাদ ও সহযোগিতা কামনা করেছেন। এ সম্মেলনের মাধ্যমে সুযোগ্য নেতৃত্ব পেয়ে সুসংগঠিত হয়ে এগিয়ে যাবে নড়াইল জেলা আওয়ামী যুবলীগ এ প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, নড়াইলে যুবলীগের সম্মেলন হোক স্মরণকালের সেরা রাজনৈতিক মিলনমেলা। এ সম্মেলনে রাজনৈতিক কর্মীদের ঢল নামুক, প্রতিযোগিতার নামে প্রতিহিংসা নয়, সৌহার্দ্য- ভ্রাতৃত্ব আর আদর্শের মেলবন্ধন হোক।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 18, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আইসিসির অনুমতি পেয়ে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন লামিচানে
Next Article ধর্ষণ মামলায় জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিউটন গ্রেফতার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পের

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

দেশ রক্ষায় ১ কোটি ৪০ লাখ ইরানি জীবন দিতে প্রস্তুত: পেজেশকিয়ান

By Tanvir 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস

By Tanvir 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পের

By Tanvir 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস

By Tanvir 5 hours ago
খুলনাজেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

বোরো আবাদে পানির সংকট: দেওয়ানখালী খালে ইজারাদারের বিরুদ্ধে চাষিদের মানববন্ধন

By Tanvir 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?