By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নড়াইলে আকবর ফকির হত্যা রহস্য উন্মোচন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > নড়াইলে আকবর ফকির হত্যা রহস্য উন্মোচন
নড়াইল

নড়াইলে আকবর ফকির হত্যা রহস্য উন্মোচন

Last updated: 2025/09/30 at 3:02 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল : নড়াইলে ইজিবাইক চালক আকবর ফকির (৬০) কে গলা কেটে ও পুরুষাঙ্গ বিচ্ছিন্ন করে হত্যা ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যার সাথে জড়িত প্রধান আসামি বাবু সরদার (৫৯) কে গ্রেফতার করেছে নড়াইল জেলা পুলিশ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিং এ জানানো হয় গত ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামের একটি বাঁশবাগান থেকে আকবর ফকিরের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের হাত-পা গামছা দিয়ে বাঁধা ছিলো। মরদেহের গলা ও পুরুষাঙ্গ কাটা অবস্থায় পাওয়া যায়। নিহত আকবর ফকির আউড়িয়া ইউনিয়নের শড়াতলা গ্রামের মৃত মমিন ফকিরের ছেলে এবং তিনি পেশায় ইজিবাইক চালক ছিলেন।

এ ঘটনায় নিহতের ছেলে নাজির ফকির বাদী হয়ে সদর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-২৮, তারিখ-২৭/০৯/২০২৫, ধারা ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০)।

এরপর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের একাধিক টিম ঘটনাটির রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের জন্য অভিযান শুরু করে। গোপন তথ্যের ভিত্তিতে গত ২৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে লোহাগড়া উপজেলার মশাঘুনি এলাকায় ব্র্যাক অফিসের সামনে মহাসড়ক থেকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামি বাবু সরদারকে গ্রেফতার করা হয়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপার (এসপি) মো. রবিউল ইসলাম বিকালে এক প্রেস ব্রিফিংয়ে জানান, গ্রেফতারকৃত বাবু সরদার প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি স্বীকার করেছে।

আটককৃত বাবু ফকির স্বীকারোক্তি মোতাবেক তিনি জানান, দীর্ঘদিনের পারিবারিক বিরোধ, জমিজমা নিয়ে দ্বন্দ্ব, স্ত্রী ও পরিবারের সদস্যদের প্রতি ভিকটিমের খারাপ আচরণ এবং কন্যা-পুত্রবধূর প্রতি কু-নজরের কারণে পূর্বপরিকল্পিতভাবে আকবর ফকিরকে হত্যা করেছে বাবু সরদার।

পরিকল্পনা অনুযায়ী সে স্থানীয় বাজার থেকে একটি চাকু ও ফার্মেসি থেকে ২০টি অ্যালার্জির ট্যাবলেট কেনে। পরে কোমল পানীয়ের সঙ্গে ওই ট্যাবলেট মিশিয়ে আকবর ফকিরকে পান করায়। ভিকটিম অচেতন হয়ে পড়লে তাকে গাছের সঙ্গে বেঁধে গলা কেটে হত্যা করে এবং পুরুষাঙ্গ কেটে পাশের ডোবায় ফেলে দেয়।

এসপি আরও জানান, বাবু সরদার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর-ই-আলম সিদ্দিকী, নড়াইল সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম ও ডিবি ওসি আব্দুল খালেক।

জন্মভূমি ডেস্ক September 30, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দশমিনায় কাজী আনিছ কেঁচো সার উৎপাদন ও বিক্রিতেও সফল
Next Article বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
আরো পড়ুন
খুলনাজাতীয়জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

তারেক রহমানের নির্দেশে খুলনায় শহীদ ও নির্যাতিত ৭৩ ভুক্তভোগী পরিবারে আর্থিক সহায়তা বিতরণ

By Nayon Islam 2 minutes ago
খুলনাজেলার খবর

খুলনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতে ইসলামীর আর্থিক সহায়তা

By Nayon Islam 12 minutes ago
সাতক্ষীরা

সাতক্ষীরায় ‌বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: টিআরএম এর দাবি

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

নড়াইল

নড়াইলের সরকারি ঘর বরাদ্দে অনিয়ম দুর্নীতির অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 4 weeks ago
নড়াইল

নড়াইলে খামেনেয়ীর শাহাদাতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে মানব বন্ধন

By জন্মভূমি ডেস্ক 1 month ago
নড়াইল

নড়াইলে সংখ্যালঘু’র বসতভিটা জবর দখল চেষ্টা

By জন্মভূমি ডেস্ক 1 month ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?