
লোহাগড়া প্রতিনিধি : মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ টিপু বিশ্বাস (৩০) নামের ০১জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ টিপু বিশ্বাস (৩০) নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের কদমতলা বিশ্বাসপাড়া গ্রামের মৃত রুহুল বিশ্বাসের ছেলে। শুক্রবার ভোর ৫টায় নড়াইলের কালিয়া থানাধীন পেড়লী ইউনিয়নের কদমতলা বিশ্বাসপাড়া গ্রামের মোঃ টিপু বিশ্বাস (৩০) এর বসতবাড়ির পূর্ব পার্শ্বে পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলমের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ফারুক হোসেন, এএসআই (নিঃ) মোঃ আনিসুজ্জামান, এএসআই (নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ টিপু বিশ্বাস (৩০) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে ৬৫ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা জব্দ করা হয়। এ সংক্রান্তে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।