By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নড়াইলে এক সপ্তাহ ধরে নিখোঁজ ছাত্রদলকর্মী রাকিব
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > নড়াইলে এক সপ্তাহ ধরে নিখোঁজ ছাত্রদলকর্মী রাকিব
নড়াইল

নড়াইলে এক সপ্তাহ ধরে নিখোঁজ ছাত্রদলকর্মী রাকিব

Last updated: 2025/05/26 at 5:07 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 10 months ago
Share
SHARE

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল : নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের বেতেঙ্গা গ্রামের নিজ বাসা হতে ডেকে নিয়ে যাওয়ার পর ৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন রাকিবুল ইসলাম রাকিব (২৫) নামের এক ছাত্রদলকর্মী।

নিখোঁজ যুবক রাকিব নড়াইল পৌরসভার দূর্গাপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। তিনি সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন গাজীর কর্মী।

পরিবার সূত্রে জানা যায়, গত ২০ মে বিকেলে নড়াইল সদরের বেতেঙ্গা গ্রামের নিজ বাসাতেই রাকিব অবস্থান করছিল। এদিন বিকাল ৪ টা ৪৫ মিনিটের দিকে নড়াইল পৌরসভার বরাশুলা গ্রামের বাসিন্দা ও নড়াইল জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিকুর রহমান বাচ্চু ওরফে বাচ্চু কমিশনারের ছেলে সজল তাকে ফোন দেয়। সজল তাকে বরাশুলায় আসার জন্য বলে এবং রাকিবকে এগিয়ে আনার জন্য পৌরসভার মহিষখোলার রবিউল খান ওরফে রবি খানের ছেলে জাহিদ খানকে পাঠায়। এরপর রাকিবের ছোটভাই মেহেদী জাহিদ খানের নিকট রাকিবকে এগিয়ে দিয়ে আসে। এরপর থেকেই রাকিব নিখোঁজ আছেন।

এ বিষয়ে রাকিবের স্ত্রী কবিতা খান জানান, এদিন রাকিব চলে যাওয়ার কিছুসময় পর রাকিবের বন্ধু ও দূর্গাপুর পশ্চিমপাড়ার বাসিন্দা শাকিল তার গার্লফ্রেন্ডকে নিয়ে আমাদের বাড়ি আসে। এসময় রাকিব ফোন দিয়ে বলে শাকিল আমাদের বাসায় ২-৩ দিন থাকবে। তবে শাকিল কিছুসময় আমাদের বাসায় বসে ছিল। পরে খুলনায় যাওয়ার কথা বলে সে চলে যায়। এদিকে রাতে রাকিব আর বাসায় ফিরে আসেনি। সারারাত তাকে ফোন দিলে সে ফোন রিসিভ করেনি। আবার মাঝেমধ্যে সজল নামে ওই ছেলেটি ফোন রিসিভ করে আমাকে হুমকি দিয়ে বিভিন্ন কথা বলতে থাকে।

তিনি আরও বলেন, এদিকে ওইদিন রাত আড়াইটার দিকে আমি রাকিবের বন্ধু শাকিলকে ফোন করে রাকিবের বিষয়ে জানতে চাই। এসময় সে বলে,আজ রাতে রাকিবের অনেক বড় সমস্যা হবে। পারলে তুই তারে বাঁচাস। পরে ২২ মে দুপুরের পর রাকিবের নাম্বার থেকে অভিযুক্ত সজল ফোন করে ৫ লাখ টাকা দিলে রাকিবকে ফেরত দেওয়া হবে বলে জানিয়ে ফোন কেটে দেয়। এরপর ফোন বন্ধ করে রাখে। পরেরদিন ১০ হাজার টাকা নিয়ে সজল বরাশুলায় তার নিজ বাড়িতে আমাকে একা যেতে বলে৷ এসময় আমরা পুলিশ নিয়ে সজলের বাড়িতে গেলেও সজলকে পাইনি। এরপর থেকে আজ পর্যন্ত রাকিবের কোনো সন্ধান নেই। তিনি জানান, কিছুদিন আগে শহরের ঘোড়াখালীর বাসিন্দা ও রাকিবের বন্ধু তাজু রাকিবকে সজলের সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর রাকিব মাঝেমধ্যে সজলের সাথে চলাফেরা করতো।’

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন,‘আমরা নিখোঁজ ব্যক্তির সন্ধানের জন্য সদর থানার কয়েকজন কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে রেখেছি। তারা বিষয়টি দেখছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় জিডি করলে তা গ্রহণ করা হবে।’

সিনিয়র করেস্পন্ডেন্ট May 26, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ঈদুল আযহা সামনে রেখে ‌ব্যস্ত সময় পার করছেন ডুমুরিয়ার কর্মকাররা
Next Article লক্ষীপুরে উত্তরণের প্রকল্পের লেসন লার্ণ ওয়ার্কশপ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বিনোদন

স্বামী-দেবরের বিকৃত যৌনাচারের পর ‘কাস্টিং কাউচ’ নিয়ে সরব সুস্মিতা

By Nayon Islam 1 hour ago
জাতীয়

রোববার থেকে ৩০ উপজেলায় দেওয়া হবে হামের টিকা

By Nayon Islam 1 hour ago
খুলনাজেলার খবর

খুলনায় ইয়াবাসহ যুবক আটক

By Nayon Islam 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

নড়াইল

নড়াইলের সরকারি ঘর বরাদ্দে অনিয়ম দুর্নীতির অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 4 weeks ago
নড়াইল

নড়াইলে খামেনেয়ীর শাহাদাতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে মানব বন্ধন

By জন্মভূমি ডেস্ক 1 month ago
নড়াইল

নড়াইলে সংখ্যালঘু’র বসতভিটা জবর দখল চেষ্টা

By জন্মভূমি ডেস্ক 1 month ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?