By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নড়াইলে খুতবায় মানিক ও সালমান এফ রহমানের সমালোচনা বক্তব্য দেয়ায় ইমাম বরখাস্ত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > নড়াইলে খুতবায় মানিক ও সালমান এফ রহমানের সমালোচনা বক্তব্য দেয়ায় ইমাম বরখাস্ত
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

নড়াইলে খুতবায় মানিক ও সালমান এফ রহমানের সমালোচনা বক্তব্য দেয়ায় ইমাম বরখাস্ত

Last updated: 2024/09/03 at 10:11 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইলের এক পাতী আওয়ামী লীগ নেতার বিরূদ্ধে মসজিদের ইমামকে অসম্মান অমর্যাদা ও ইমামতির দ্বায়িত্ব থেকে বরখাস্তের অভিযোগ উঠেছে। বরখাস্ত হওয়া ইমামের নাম মাওলানা হেদায়েত হোসাইন। তিনি উজিরপুর দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম হিসেবে দ্বায়িত্ব পালন করছিলেন। মসজিদে ইমামতির পাশাপাশি মসজিদ সংলগ্ন উজিরপুর ইসলামিয়া নুরানী মাদরাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

তাকে বরখাস্ত করায় তিনি সোমবার (৩ সেপ্টম্বর) মসজিদ ও মাদরাসার দায়িত্ব ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। তাকে বরখাস্ত করেন উজিরপুর গ্রামের বাসিন্দা ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান। রোববার (২ সেপ্টেম্বর) তাকে বরখাস্ত ও মসজিদ থেকে বের করে দেয়া হয়। এরপর সোমবার সকাল আটটার দিকে তাকে মসজিদ ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়।

বৈষম্য বিরোধি আন্দোলনকারী ছাত্রদের সহযোগিতা ও সরকার পতনের পর সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সালমান এফ রহমানের সমালোচনা করে গত জুমার খুতবায় বক্তব্য রাখায় তার উপর খড়গ নেমে আসে বলে জানান স্থানীয়রা।

জানা গেছে, ভুক্তভোগী ইমাম মুফতি এম হেদায়েত হোসাইন নড়াইল সদরের হবখালী ইউনিয়নের কাগজীপাড়া গ্রামের আব্দুল গফফার মোল্যার ছেলে। তিনি বিভিন্ন সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি, এনটিভি, বাংলাভিশন, চ্যানেল২৪ ও দেশটিভিতে বিভিন্ন ইসলামি অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন। পাশাপাশি তিনি বিভিন্ন পত্রিকায় ইসলামি কলাম ও কয়েকটি ইসলামি পুস্তকের লেখক।

স্থানীয় সূত্রে জানা যায়, মুফতি হেদায়েত হোসাইন নড়াইলে ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করেন। তখন থেকেই তাঁকে চাপ দিতে থাকে মসজিদ কমিটির লোকজন। এরপর আওয়ামী লীগ সরকার পতনের দিন গত ৫ আগস্ট মসজিদের মুসল্লিদের মিষ্টিমুখ করান তিনি। সর্বশেষ গেল শুক্রবার (৩০ আগস্ট) জুমার খুতবায় দুর্নীতিবাজ মন্ত্রীদের বিরুদ্ধে বিশেষত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও বিতর্কিত সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের সমালোচনা করেন। এতে ক্ষিপ্ত হন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান। অভিযোগ রয়েছে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে আনিস তার স্ত্রীকে নড়াইল বরাশুলা শিশু সদন কমপ্লেক্স আলিম মাদরাসায় চাকুরী দিয়েছেন। দলের প্রভাব খাটিয়ে হবখালি আদর্শ মহাবিদ্যালয়ের সভাপতি হয়েছিলেন। তার বিরূদ্ধে বিপুল পরিমান অবৈধ অর্থ উপার্জন ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তিনি নিজেকে আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচয় দিতেন, কিন্তু পদের নাম বলতেন না।

এ বিষয়ে ভুক্তভোগী ইমাম মুফতি হেদায়েত হোসাইন বলেন, আমার ওপর অর্পিত ইমামতি ও মাদরাসার শিক্ষকতার দায়িত্ব আমি যথাযথভাবে পালন করেছি। আল্লাহর কসম করে বলতে পারি ছুটি ছাড়া একদিনও একটা ক্লাস বাদ দেইনি। নিয়মিত নামাজ পড়িয়েছি। কিন্তু বিচারপতি মানিক ও সালমান এফ রহমানের সমালোচনা করে জুমার খুতবায় বক্তব্য রাখায় আমাকে পদচ্যুত করা হলো। তিনি আরও বলেন, ছাত্র আন্দোলন চলাকালে আহত হওয়া শিক্ষার্থীদের চিকিৎসার জন্য আমি অর্থ সংগ্রহ করেছিলাম। তখন থেকেই মসজিদ কমিটির আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হই আমি। আমি এই ঘটনার বিচার চাই।

এ বিষয় জানার জন্য মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা আনিসুর রহমানকে বারবার ফোন করা হলেও তিনি ফোনকল রিসিভ করেননি।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 3, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে চাঁদাদাবি ও বোমা হামলার ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা
Next Article কাঁঠালিয়া যুব উন্নয়ন কর্মকর্তার কামরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 2 hours ago
অর্থনীতি

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

By Janmobhumi Desk 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর

By Janmobhumi Desk 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?