By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নড়াইলে ছিনতাইকারীদের হামলায় সময় টিভির সাংবাদিক আহত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > নড়াইলে ছিনতাইকারীদের হামলায় সময় টিভির সাংবাদিক আহত
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

নড়াইলে ছিনতাইকারীদের হামলায় সময় টিভির সাংবাদিক আহত

Last updated: 2024/12/31 at 2:30 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

নড়াইল প্রতিনিধি : সময় টিভির নড়াইল প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমান সজিব (৩০) গুরুতর ছিনতাইকারীদের হামলায় আহত হয়েছেন। সোমবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শেখ রাসেল সেতুর ওপর তিনি হামলার শিকার হন। আহত অবস্থায় প্রথমে নড়াইল সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শহরের শিফাত ও বরকত নামে দু’যুবক মোটর সাইকেল নিয়ে নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দাড়িয়ে ছিলেন। এসময় এনএসআই পরিচয় দিয়ে দুই ব্যক্তি শিফাত ও বরকতের কাছে এতো রাতে সেতুর ওপর কি কারনে দাড়িয়ে আছে জানতে চায়। এক পর্যায়ে তাদের মোটর সাইকেল থানায় নিয়ে যাবার কথা বলে মোটর সাইকেলের চাবি নেয়ার চেষ্টা করে। বিষয়টি নজরে আসে সময় টিভির সাংবাদিক সজিবুর রহমান সজিবের। তিনি এগিয়ে গিয়ে ওই দুই ব্যক্তির পরিচয় জানতে চায়। এক পর্যায়ে ওই দুই ব্যক্তিকে তাদের পরিচয়পত্র দেখাতে বললে বাকবিতন্ডতার সৃষ্টি হয়। এসময় এসএস আই পরিচয়দানকারী ওই দুই ছিনতাইকারী তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র বের করে সজিবকে এলোপাথাড়িভাবে কোপাতে থাকে। ছিনতাইকারীদের হামলায় তার হাত, পা ও পেটে গুরুতর জখম হয়।
এসময় সজিবের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। নড়াইল সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শরীফ হাসান ফেরদৌস জানান, সজিবুর রহমানের হাত, পা ও পেটে গুরুতর আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম জানান, সজিবের ওপর হামলার ঘটনাটি খুবই দুঃখজনক। ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 31, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ভেড়ামারার আঃ হালিম বিশ্বাসের মৃত্যু বার্ষিকী
Next Article ডুমুরিয়ায় পতিত জমিতে বিনা চাষে রিলে পদ্ধতিতে সরিষা আবাদ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

পবিত্র রমাদানকে স্বাগত জানিয়ে মহানগর শিবিরের বর্ণাঢ্য র‍্যালি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়

অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার রোজা শুরু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় পাড়ার গলিতে দাড়িয়ে থাকা যুবককে গুলি করে হত্যার চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?