By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নড়াইলে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ, ৬ বেডের বিপরীতে ভর্তি অর্ধশত রোগী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > নড়াইলে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ, ৬ বেডের বিপরীতে ভর্তি অর্ধশত রোগী
নড়াইল

নড়াইলে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ, ৬ বেডের বিপরীতে ভর্তি অর্ধশত রোগী

Last updated: 2025/04/29 at 1:44 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 10 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : গরম বৃদ্ধির সঙ্গে সঙ্গে নড়াইলে ডায়রিয়া রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে নিউমোনিয়া আক্রান্ত শিশুরাও ভর্তি আছে হাসপাতালে। নড়াইল জেলা হাসপাতালে সংক্রামক (ডায়রিয়া) বিভাগে ছয় বেডের বিপরীতে ভর্তি আছেন অর্ধশতাধিক রোগী। গত এক সপ্তাহের পরিসংখ্যানে এমনটি দেখা গেছে। এর মধ্যে পাঁচ মাস থেকে শুরু করে দুই-তিন বছরের শিশুরাই বেশি। যে কারণে ছয় বেডের বিপরীতে ঠাসাঠাসি করে অর্ধশত রোগী চিকিৎসা নিচ্ছেন। সরেজমিনে নড়াইল জেলা হাসপাতালে গিয়ে এমনটি দেখা গেছে। এমনও শিশু আছে, যে এক সপ্তাহের ব্যবধানে ডায়রিয়ায় দুইবার হাসপাতালে ভর্তি হয়েছে।
রোগীর অভিভাবকরা জানান, প্রচন্ড গরমে তাদের শিশু সন্তানরা ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার পর হাসপাতালে এসে আরো গাদাগাদি পরিবেশে থাকতে হচ্ছে। এতে অনেক কষ্টে আছেন তারা। অনেকের সুস্থ হতে এক সপ্তাহ লাগছে।
হাসপাতালের নার্স ও পরিচ্ছন্নকর্মীরা জানান, একদিকে অনেক রোগীর চাপ; তারপর জনবল সংকটে তাদের চিকিৎসা দিতে সমস্যা হচ্ছে। তবু প্রতিদিনই রোগীর চাপ বাড়ছে।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার কৃষ্ণপদ বিশ্বাস বলেন, এই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন ১৫ থেকে ২০ জন ডায়রিয়া রোগী ভর্তি আছেন। যার মধ্যে বেশির ভাগই শিশু। এছাড়া নিউমোনিয়া আক্রান্ত শিশুর সংখ্যাও বেড়েছে। সেক্ষেত্রে প্রতিদিন ৮ থেকে ১০জন রোগী ভর্তি আছে। লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ শয্যার বেড থাকলেও প্রতিদিন সবমিলে প্রায় ৯০জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত শিশু বেশি। এছাড়া বহির্বিভাগে প্রতিদিন প্রায় ৫০০ রোগী চিকিৎসা নিচ্ছেন।
কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) পার্থ প্রতীম বিশ্বাস বলেন, এখানে প্রতিদিন ৭ থেকে ৮জন ডায়রিয়া রোগী ভর্তি আছেন। চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছেন তারা।
নড়াইল জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুল গফফার বলেন, গত নয়দিনে ৪৪০ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে দিনপ্রতি ৪২ থেকে ৬৬ জন রোগী আছেন। এ পরিস্থিতিতে সবাইকে সর্তক থাকতে হবে। বিশুদ্ধ খাবার পানি পান করতে হবে। তৈলাক্ত খাবার এড়িয়ে যেতে হবে। স্বাস্থ্য সচেতনতা মেনে চলতে হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 29, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article গাজায় ইসরায়েলি বিমান হামলায় এক দিনে নিহত ৫১ জন
Next Article যশোর-খুলনাসহ ১৬ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের পূর্বাভাস
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
লাইফস্টাইল

বর্ণমালায় একুশ: রঙ বাংলাদেশের বিশেষ আয়োজনে মাতৃভাষা দিবস

By Online Desk 5 hours ago
লাইফস্টাইল

৫ বছর আগেই কিডনির রোগ ধরা পড়বে একটি মাত্র পরীক্ষায়!

By Online Desk 5 hours ago
লাইফস্টাইল

সারাদিন ক্লান্ত লাগে? নেপথ্যে থাকতে পারে এসব কারণ

By Online Desk 5 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

নড়াইল

নড়াইলে রেল ব্রিজের পাশ থেকে মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 4 days ago
নড়াইল

নড়াইলে মানবপাচারের অভিযোগে মামলা

By Correspondent 1 week ago
নড়াইল

নড়াইলে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই

By জন্মভূমি ডেস্ক 1 week ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?