By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নড়াইলে প্রতিবেশির বেধড়ক মারপিটে গৃহবধু’র জীবন সংকাটাপন্ন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > নড়াইলে প্রতিবেশির বেধড়ক মারপিটে গৃহবধু’র জীবন সংকাটাপন্ন
নড়াইল

নড়াইলে প্রতিবেশির বেধড়ক মারপিটে গৃহবধু’র জীবন সংকাটাপন্ন

Last updated: 2025/11/08 at 3:51 PM
জন্মভূমি ডেস্ক 5 months ago
Share
SHARE
হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইল পৌরসভার হাটবাড়িয়া এলাকায় গৃহবধু সবিতা বেগম (২০) কে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করেছেন তার প্রতিবেশি দম্পতি হৃদয় মোল্যা (৩০) ও সোনিয়া বেগম (২২)।  গুরুতর আহত সোনিয়া বেগম সংকটাপন্ন অবস্থায় নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
শনিবার ( ৮ নভেম্বর) দুপুরে নড়াইল সদর হাসপাতালে গেলে রোগি সবিতা বেগম (২০) এর স্বজনরা জানান, সবিতা’র অবস্থা খুবই সংকাটাপন্ন। চিকিৎসক জানিয়েছেন সবিতা এখনও ঝুকিমুক্ত নন। মাত্র ২০ দিন আগে সবিতা সিজারের মাধ্যমে সন্তান প্রসব করেছে। তার সিজারিয়ান অপারেশনের স্থান ভালোভাবে শুকায়নি। তাছাড়া সন্তান প্রসবে তার শরীরে বড় ধরনের ধাক্কা গিয়েছে। এমন পরিস্থিতে তার শরীরে যেভাবে আঘাত করা হয়েছে,তাতে তার মারাত্নক ক্ষতি হয়েছে। তাকে সুস্থ করতে ও স্বাভাবিক জীবনে ফিরতে দীর্ঘ সময় লাগবে।
সবিতা’র শ্বশুর জহুর গোলদার জানান, গত ৩ নভেম্বর সকালে তার পুত্রবধু সবিতা একটা কথা বলার জন্য ২০ দিনের শিশু সন্তানকে কোলে নিয়ে প্রতিবেশি  হৃদয় এর বাড়িতে যান। সেখানে দু’এক কথায় একেবারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র প্রতিবেশি হৃদয় মোল্যা ও তার স্ত্রী সোনিয়াকে মারপিট করে। সবিতা শিশু সন্তানকে নিয়ে মাটিতে লুটিয়ে পড়ার পরও বেধড়ক মারপিট করে সবিতাকে গুরুতর আহত করে। স্থানীয়রা উদ্ধার করে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। সেই থেকে সবিতা নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। শিশু সন্তান নিয়ে প্রচন্ড আঘাতের বেদনায় হাসপাতালে কাতরাচ্ছে সবিতা। সেই সাথে তার সদ্য জন্ম নেয়া শিশুটি ঝুকিপূর্ণ অবস্থায় আছে। তার ও শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। এ ঘটনায় সবিতা’র শ্বশুর জহুর গোলদার গত ৪ নভেম্বর প্রতিবেশি হৃদয় মোল্যা ও সোনিয়া বেগম এর নামে নড়াইল সদর থানায় এজহার দায়ের করেছেন। জহুর গোলদার আরোও জানান,হৃদয় মোল্যা নড়াইল সদর এসি ল্যান্ড অফিসের গাড়ী চালক হওয়ায় ওসই গরমে চলেন। কাউকে তোয়াক্কা করেন না। কথায় কথায় মানুষের সাথে দূর্বব্যহার করেন। হৃদয় দম্ভেও সাথে বলেন তার বিরূদ্ধে কোথাও কোন অভিযোগ দিলে কিছু হবে না। কারণ তিনি সরকারি গাড়ী চালান। এ বিষয়ে হৃদয়’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে। নড়াইল সদর থানা’র ওসি সাজেদুল ইসলাম বলেন,একজন পুলিশ অফিসারকে দ্বায়িত্ব দেয়া হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জন্মভূমি ডেস্ক November 8, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article গাঁজা বিক্রিতে নিষেধ করায় খুন হন ঢাবি ছাত্রদল নেতা সাম্য: অভিযোগপত্রে ডিবি
Next Article সুন্দরবনে পর্যটকবাহী বোট উল্টে নারী নিখোঁজ
আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় ‌বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: টিআরএম এর দাবি

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

নড়াইল

নড়াইলের সরকারি ঘর বরাদ্দে অনিয়ম দুর্নীতির অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 4 weeks ago
নড়াইল

নড়াইলে খামেনেয়ীর শাহাদাতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে মানব বন্ধন

By জন্মভূমি ডেস্ক 1 month ago
নড়াইল

নড়াইলে সংখ্যালঘু’র বসতভিটা জবর দখল চেষ্টা

By জন্মভূমি ডেস্ক 1 month ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?