By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নড়াইলে প্রধান শিক্ষকের বিরূদ্ধে অতিরিক্ত ফিস আদায়ের অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > নড়াইলে প্রধান শিক্ষকের বিরূদ্ধে অতিরিক্ত ফিস আদায়ের অভিযোগ
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

নড়াইলে প্রধান শিক্ষকের বিরূদ্ধে অতিরিক্ত ফিস আদায়ের অভিযোগ

Last updated: 2025/03/12 at 2:07 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল  : নড়াইলে এসএসসি পরীক্ষার্থীদের নিকট থেকে জোর পূর্বক অতিরিক্ত ফিস আদায়ের অভিযোগ উঠেছে। জেলার কালিয়া উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছমা চৌধুরী বিরূদ্ধে এমন অভিযোগ এনে ভুক্তভোগী পরীক্ষার্থীরা জেলা প্রশাসকের নিকট অভিযোগ দিয়েছেন। সেই সাথে শিক্ষার্থীরা তাদের নিকট হতে নেয়া তারা অতিরিক্ত ফিস ফেরত পেতে জেলা প্রশাসকের নিকট আবেদন জানিয়েছেন।
বুধবার (১২ মার্চ) সকালে সরজমিন গেলে স্থানীয়রা জানান, জেলা প্রশাসন অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। পরীক্ষার্থীরা জানায় আসন্ন ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব উচ্চ বালিকা বিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার্থীদের নিকট থেকে নানা কৌশলে অতিরিক্ত ফিস আদায় করা হয়েছে । ভিন্ন ভিন্ন পরীক্ষার্থীদের নিকট থেকে ভিন্ন ভিন্ন ভাবে ৪৬২০/, ৪১২০/,৩৬২০/,৩১২০/, টাকা আদায় করা হয়েছে। ভুক্তভোগী পরীক্ষার্থী ফারহানা ইসলাম (মানবিক বিভাগ) জানায় এসএসসি ফরম পূরনের শেষ দিনে তার নানা মারা যান। নানার দাফন শেষ করে ফরম পূরন করতে গেলে তার নিকট ৫৫০০/- টাকা চাওয়া হয় । তখন তারা নানা মারা যাওয়ার কথা প্রধান শিক্ষক কে বললে তাতে কোন ফল হয়নি। গালমন্দ খেয়ে ৪৬২০ টাকা দিয়ে তার ফরম পূরন করতে হয়েছে। অনেক পরীক্ষার্থীরা এ রকম ভাবে এসএসসি পরীক্ষার ফরম পূরন করেছে। এসএসসি ফরম পূরনের আগে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামান উপজেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে এ বিষয়ে এক সভা করেন। উপজেলা নির্বাহী অফিসার সভায় প্রতিষ্ঠানের প্রধানদের উদ্দেশ্যে সাফ জানিয়ে দেন বোর্ডের নির্ধারিত ফিস ছাড়া অতিরিক্ত কোন টাকা গ্রহন করা যাবে না। যদি কোন প্রতিষ্ঠান বেশী টাকা নিয়ে ফরম পূরন করে সেই প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর ওই একই ব্যবস্থার কথা উল্লেখ করেছে। শেখ ফজিলাতুন্নেছা মুজিব উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছমা চৌধুরী’র নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তার বিরূদ্ধে ষড়যন্ত্রমুলক অপপ্রচার করা হচ্ছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 12, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরায় শিবির কর্মীকে জবাই করে হত্যা চেষ্টা
Next Article লোহাগড়ায় ইকো পার্ক নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বৈশ্বিক সংকট দেশে বড় চাপ তৈরি করছে, বাড়তে পারে পণ্যমূল্য: অর্থমন্ত্রী

By Nayon Islam 2 hours ago
জাতীয়

তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

By Nayon Islam 2 hours ago
লাইফস্টাইল

রূপচর্চায় ভিটামিন ই ক্যাপসুল: কীভাবে ব্যবহার করবেন?

By Nayon Islam 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বৈশ্বিক সংকট দেশে বড় চাপ তৈরি করছে, বাড়তে পারে পণ্যমূল্য: অর্থমন্ত্রী

By Nayon Islam 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশব্যাপী ৬-৫৯ মাস বয়সী শিশুদের টিকা কার্যক্রম শুরু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা এখন মাদক ও অস্ত্র কারবারীদের নিরাপদ রুট

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?