By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নড়াইলে বাবা-ছেলেকে কুপিয়ে জখম, দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > নড়াইলে বাবা-ছেলেকে কুপিয়ে জখম, দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২
নড়াইল

নড়াইলে বাবা-ছেলেকে কুপিয়ে জখম, দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

Last updated: 2025/10/13 at 2:03 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানায় তুচ্ছ ঘটনা নিয়ে বাবলু খাঁন (৬০) ও তার ছেলে সাজ্জাদুল আলম খাঁন ওরফে বাপ্পিকে (৪২) এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করার ঘটনায় ২ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে নড়াগাতী থানা পুলিশ।
রোববার (১২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পুঠিমারি গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করে। এর আগে শনিবার (১১ অক্টোবর) জয়নগর ইউনিয়নের রামপুরা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন— কালিয়া উপজেলার নড়াগাতী থানার রামপুর গ্রামের হাফিজ খানের ছেলে লাভলু খান ওরফে লাবু (৪৭) এবং তার ছেলে রাব্বি খাঁন (২১)।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১১ অক্টোবর) বাবলু খাঁন পারিবারিক কলহের কারণে তার স্ত্রী মোসা. আঞ্জুমান ওরফে পপিকে মারধর করতে যান। এসময় পপি দৌড়ে মো. লাভলু খানের বাড়ির উঠানের ঘরের সামনে যান। সেখানে বাবলু খাঁন তার স্ত্রীকে মারধর করতে গেলে লাভলু খান তার বাড়ির ওপরে মারামারি করতে নিষেধ করে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পূর্বের জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে ধাক্কাধাক্কি শুরু হয়। এক পর্যায়ে সাজ্জাদুল আলম খাঁন বাপ্পি তালের ডাশা দিয়ে তার চাচা লাভলু খাঁনকে আঘাত করেন। পরে লাভলু খান ঘর থেকে হাসুয়া নিয়ে বাবলু খাঁনকে এলোপাতাড়িভাবে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে লাভলু খানের ছেলে রাব্বি খাঁন তাদের ঘর থেকে সড়কি নিয়ে এসে তার চাচাতো ভাই সাজ্জাদুল আলম খাঁনের বুকে কোপ দিয়ে মারাত্মক জখম করে। পরবর্তীতে তাদের পরিবারের লোকজন উদ্ধার গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় রোববার (১২ অক্টোবর) রাতে নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ কালিয়া উপজেলার পুঠিমারি গ্রামে অভিযান চালিয়ে ২টি বাশের হাতল যুক্ত লোহার সড়কি, ১টি কাঠের হাতলযুক্ত লোহার হাসুয়া উদ্ধার করেন এবং লাভলু খান এবং তার ছেলে রাব্বি খানকে গ্রেফতার করেন। নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বলেন, হামলার ঘটনার পর আমরা স্বল্প সময়ের মধ্যে দুই আসামি বাবা-ছেলেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। সোমবার (১৩ অক্টোবর) সকালে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।

জন্মভূমি ডেস্ক October 13, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বেতগ্রাম-কয়রা ভায়া পাইকগাছা মহাসড়কের কাজ ৫ বছরেও শেষ হয়নি
Next Article বাগেরহাটে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
আরো পড়ুন
বিনোদন

কেন ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয়ের প্রস্তাব ফেরান বিপাশা হায়াত

By Nayon Islam 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

By Nayon Islam 6 hours ago
আন্তর্জাতিক

পাইলট উদ্ধার অভিযান যুক্তরাষ্ট্রের হলিউড-ধাঁচের কল্পকাহিনী!

By Nayon Islam 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

নড়াইল

নড়াইলের সরকারি ঘর বরাদ্দে অনিয়ম দুর্নীতির অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 1 month ago
নড়াইল

নড়াইলে খামেনেয়ীর শাহাদাতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে মানব বন্ধন

By জন্মভূমি ডেস্ক 1 month ago
নড়াইল

নড়াইলে সংখ্যালঘু’র বসতভিটা জবর দখল চেষ্টা

By জন্মভূমি ডেস্ক 1 month ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?