By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নড়াইলে ভূমিদস্যু মোহাম্মদ উল্লাহ‘র শাস্তির দাবি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > নড়াইলে ভূমিদস্যু মোহাম্মদ উল্লাহ‘র শাস্তির দাবি
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

নড়াইলে ভূমিদস্যু মোহাম্মদ উল্লাহ‘র শাস্তির দাবি

Last updated: 2024/06/12 at 2:42 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইলের চিহিৃত ভূমিদস্যু নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের মাষ্টাররোলে কর্মরত অফিস সহায়ক মোহাম্মদ উল্লাহ কর্তৃক নড়াইল পৌরসভার ধোপাখোলায় বাড়ি ভাংচুর, জবরদখলের প্রতিবাদ ও তার শাস্তির দাবি জানিয়েছেন ভূক্তভোগি পরিবার সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। মঙ্গলবার (১১ জুন) দুপুরে নড়াইল আদালত সড়কে মানববন্ধনে এ দাবি জানানো হয়। এ ঘটনায় ভূক্তভোগী পরিবারটি নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাশরাফী বিন মোর্ত্তজার হস্তক্ষেপ কামনা করেছেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ভূমিদস্যু মোহাম্মদ উল্লাহর জবর-দখলের শিকার পৌরসভার ধোপাখোলা এলাকার বাসিন্দা আব্দুল মান্নানের স্ত্রী নাছিমা বেগম ও তার ছেলে আবদুল্লাহ আল মামুন।

জানা গেছে, ২০০৮ সালে আব্দুল মান্নান ধোপাখোলায় ১৫ শতাংশ জমি কিনে নামপত্তন ও নিয়মিত খাজনা পরিশোধ করে আসছেন। গত ৫ বছর আগে জমিতে একতলা পাকা ঘর করে বসবাস শুরু করেন। গত অক্টোবর মাসে তিনি অসুস্থ হয়ে সপরিবারে ঢাকায় ছিলেন। এই সুযোগে মোহাম্মদ উল্লাহ কয়েকজন সন্ত্রাসী নিয়ে ওই বাড়িটি ভেঙ্গে ফেলে।

নাসিমা বেগমের ছেলে আবদুল্লাহ আল মামুন বলেন, যখন মোহাম্মদ উল্লাহসহ কয়েকজন সন্ত্রাসী বাড়ি ভাংচুর করে তখন তারা এর প্রতিবাদ করলে তারা নিজেদের মাশরাফির লোক বলে হুমকি দেয়। বিভিন্ন সময় থানায় অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার হয়নি। গত ২৫মে বাড়ি ভাংচুর, লুটপাট ও গাছ কাটার ঘটনায় সিআর মামলা হয়েছে।

এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে এমপি মাশরাফীর ব্যক্তিগত সহকারী মোঃ জাহিদুর রহমানের চোখে পড়লে তিনি ওই রাতেই মাশরাফির নাম ভাঙিয়ে বাড়ি ভাংচুর ও গাছ কাটার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, সম্প্রতি শহরের ধোপাখোলায় নাসিমা বেগম নামে এক মহিলার বাড়ি ভাংচুর ও গাছ কাটার ঘটনা ঘটেছে। এ বিষয় ও অপরাধীদের সম্পর্কে এমপি অবগত নন। যারা তাঁর নাম ভাঙ্গিয়ে এসব অপকর্ম করছে তাদের আইনের আওতায় আনতে বলা হয়েছে। এদিকে এ অভিযোগের পরপরই মোহাম্মদ উল্লাহকে সদর থানা পুলিশ আটক করে ১৫১ ধারায় আদালতে সোপর্দ করেন। আটকের পর দিনই মোহাম্মদ উল্লাহ আদালত থেকে জামিনে বেরিয়ে আসে।

আব্দুল মান্নানের স্ত্রী নাসিমা বেগম বলেন, জমির ওপর আদালতের স্থিতিবস্থা থাকলেও ভূমিদস্যুরা তার বাড়ির ৪টি কক্ষ, একটি রান্না ঘর ও একটি গোয়াল ঘর ভেঙ্গে ফেলেছে। প্রায় ৬লাখ টাকার মালামাল, জানালা ও দরজা লুট করে নিয়ে গেছে। বাড়ির প্রায় ১০টি দামি গাছ কেটে ফেলেছে। তিনি অত্যাচারী ভূমিদস্যু মোহাম্মদ উল্লাহ‘র দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

নাসিমা বেগমের বাড়ি ভাংচুরের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে জানতে পেরে নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা নাসিমার বাড়িতে যান। তিনি নাসিমাকে তার ওই জমির ওপর একটি টিনের ঘর তৈরি করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া চাল, ডাল,তেল,লবনসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবস্থা করেছেন। সেই সাথে নাসিমার পরিবার যাতে সঠিক বিচায় পায় সেজন্য আপ্রাণ চেষ্টা করবেন বলে জানিয়েছেন।

মামলার বিষয়ে নড়াইল সিআইডির ইন্মপেক্টর মলয় কুমার সাহা বলেন, এটি একটি সিআর মামলা। সিআইডি মামলাটির তদন্ত শুরু করেছে। দ্রুতই তদন্ত রিপোর্ট দেয়া হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 12, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ৫ ওভার ৪ বল খেলেই জিতল অস্ট্রেলিয়া
Next Article যশোরে আইনজীবীর বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

শতাধিক ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান

By Tanvir 2 hours ago
খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী ৪ বছরে ৪ কোটি পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড’ : প্রধানমন্ত্রী

By Tanvir 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৩৪ বিলিয়ন ডলার পাচার, ৭০ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?