By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নড়াইলে সাবেক ‍ইউপি চেয়ারম্যান উজ্জ্বল গ্রেফতার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > নড়াইলে সাবেক ‍ইউপি চেয়ারম্যান উজ্জ্বল গ্রেফতার
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

নড়াইলে সাবেক ‍ইউপি চেয়ারম্যান উজ্জ্বল গ্রেফতার

Last updated: 2024/06/05 at 4:33 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে এলাকা উত্তাল হয়ে পড়েছে। গ্রেফতার উজ্জ্বল শেখ‘র অনুসারীরা এবং তার প্রতিপক্ষ নিউটন গাজীর অনুসারীরা এলাকায় মহড়া দিচ্ছে। মঙ্গলবার (৪ মে) দুপুরে নড়াইল পৌরসভার ধোপাখোলা মোড় থেকে উজ্জ্বল শেখ ও তার সহযোগী রাজ্জাককে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

সাবেক চেয়ারম্যান উজ্জলকে গ্রেফতার করায় তার পক্ষের লোকজন রাস্তায় নেমে পড়ে। বিশেষ করে মহিলারা বিক্ষোভ ও প্রতিবাদ করে তার মুক্তির দাবি জানাতে গোবরা প্রগতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবস্থান নেয়। তাদের নেতৃত্ব দেন সিংগাশোলপুর ইউপি সদস্য শাহিনা আকতার। এ সময় শাহিনা আকতার সহ একাধিক নারী মিডিয়ার সামনে বক্তব্য দিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখ এর মুক্তির দাবি জানান। তারা দাবি করেন অহেতুক মিথ্যা মামলায় উজ্জ্বল চেয়ারম্যানকে গ্রেফতার করে হয়রানী করা হচ্ছে। পুলিশ গিয়ে তাদের শান্ত করেন। বিক্ষোভ সমাবেশের জন্য আনা মাইক জব্দ করেন। পুলিশ মহিলাদের নিবৃত করতে গেলে তারা নানাভাবে সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখ‘র পক্ষে যুক্তি তর্ক উপস্থাপন করে তার মুক্তির দাবি জানান। তাদের থামতে রীতিমত পুলিশ হিমশিম খায়।

অপরদিকে নিউটন গাজীর নেতৃত্বে গোবরা বাসষ্ট্যান্ডের পাশে বেশ কিছু মানুষ অবস্থান নেয়। নিউটন সহ তার পক্ষের লোকজন মিডিয়ার সামনে উজ্জ্বলকে সন্ত্রাসী আখ্যায়িত করে তার বিচার দাবি করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (২ জুন) রাত সোয়া ১২টার দিকে নড়াইল সদরের গোবরা গ্রামে নিউটন গাজীর বাড়িতে হামলা হয়। হামলাকারীদের দেয়া আগুনে নিউটন গাজীর বাড়িতে থাকা তার প্রাইভেট কার পুড়ে যায়। এ সময় আরও দুইটি বাড়িতে চালানো হয় ভাঙচুর। এ ঘটনায় নিউটন গাজী সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখকে প্রধান আসামি করে ১৫ জনের বিরূদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এর আগে ৩ জুন সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখ‘র নামে আরেকটি চাঁদাবাজি মামলা হয়।
স্থানীয়রা আরোও জানায় নিউটন গাজী ও উজ্জ্বল শেখ একই এলাকার বাসিন্দা। তারা একসাথেই চলতেন। পরবর্তীতে এসে তাদের মধ্যে মতদ্বন্দ্ব হয়। এক পর্যায়ে তারা আলাদা হয়ে যান। তাদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার ও গ্রুপিং দ্বন্দ্ব রয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনে তারা দু‘জন যার যার পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করেন। এ নির্বাচনে এলাকায় প্রভাব বিস্তার করা নিয়ে তাদের মধ্যকার দ্বন্দ্ব আরোও প্রকট হয়। নড়াইল সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান,সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ ও তার সহযোগি রাজ্জাককে নিউটনের গাড়ী পোড়ানো মামলায় গ্রেফতার করা হয়েছে। তবে উজ্জ্বল শেখ এর নামে চাঁদাবাজি সহ আরোও মামলা রয়েছে। উজ্জ্বল শেখ ও নিউটন এ দু‘জনের বিরূদ্ধেই এলাকাবাসির নানাবিধ অভিযোগ রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 5, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরায় পেশাজীবী কন্ট্রাকটার ও গাড়ি চালকদের প্রশিক্ষণ
Next Article ফকিরহাটে বিশ্ব পরিবেশ দিবস পালিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা

By Staff Reporter 9 minutes ago
আন্তর্জাতিক

বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা, কড়া বিধি আনছে নীতীশ সরকার

By Staff Reporter 13 minutes ago
আন্তর্জাতিক

পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে গাড়িবোমা হামলা, ১১ নিরাপত্তাকর্মী নিহত

By Staff Reporter 15 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পেলেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির পথে নতুন আলো

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?