By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নতুন নির্বাচক কমিটি ঘোষণা করল পাকিস্তান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > নতুন নির্বাচক কমিটি ঘোষণা করল পাকিস্তান
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

নতুন নির্বাচক কমিটি ঘোষণা করল পাকিস্তান

Last updated: 2024/07/13 at 3:08 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : বড় কোনো টুর্নামেন্ট শেষেই পাকিস্তানের ক্রিকেটে রদবদলের মেলা বসে। গত বছর ওয়ানডে বিশ্বকাপ থেকে বিদায়ের পর তিন ফরম্যাটের অধিনায়কত্ব হারিয়েছিলেন বাবর আজম। সাদা ও লাল বলের জন্য আলাদা অধিনায়ক নিযুক্ত করা সহ কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছিল মোহাম্মদ হাফিজকে। তবে ম্যান ইন গ্রিনদের দায়িত্বে হাফিজ বেশি দিন স্থায়ী হতে পারেননি, আবার নেতৃত্বেও ফিরিয়ে আনা হয় বাবরকে।

এছাড়াও নির্বাচক কমিটিতেও আনা হয়েছিল পরিবর্তন। নতুন ব্যবস্থার অধীনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাবররা। তবে টুর্নামেন্টে হতাশাজনক পারফর্ম করে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় ম্যান ইন গ্রিনরা। এরপর থেকেই শুরুর হয় সমালোচনা। আর আরও একবার যে রদবদল আসতে চলেছে তাও আন্দাজ করেছিলেন সবাই। হয়েছেও তাই।

পাকিস্তান ক্রিকেটে ফের রদবদলের শুরুটা হয়েছে নির্বাচক কমিটি দিয়ে। ওয়াহাব রিয়াজ এবং আব্দুল রাজ্জাককে সরিয়ে দেয়ার পর ঢেলে সাজানো হয়েছে দল নির্বাচন ব্যবস্থা। নতুন নির্বাচক কমিটিতে থাকছেন আগের দুই নির্বাচক আসাদ শফিক এবং মোহাম্মদ ইউসুফ।

তবে এ দুজনের সঙ্গে দল নির্বাচনে থাকবেন দুই প্রধান কোচ। সাদা এবং লাল বলের ক্রিকেটের দুই প্রধান কোচ জেসন গিলেস্পি এবং গ্যারি কারস্টেনও থাকছেন নির্বাচক কমিটিতে। একই সঙ্গে টেস্ট এবং টি-টোয়েন্টির দুই অধিনায়ক অর্থাৎ শান মাসুদ এবং বাবর আজমও দল নির্বাচনে অবিচ্ছেদ্য ভূমিকা পালন করবেন।

এছাড়াও দল নির্বাচনে নির্বাচক কমিটিকে সহায়তা করবেন সহকারী কোচ আজহার মেহমুদ, বোর্ড চেয়ারম্যানের উপদেষ্টা বিলাল আফজাল, পারফরম্যান্স বিশ্লেষণ ও দলীয় কৌশল বিভাগের ব্যবস্থাপক হাসান চিমা, হাই পারফরম্যান্স (এইচপি) দলের পরিচালক নাদিম খান ও আন্তর্জাতিক ক্রিকেট পরিচালনা বিভাগের পরিচালক উসমান ওয়াহলা।

নতুন নির্বাচক কমিটির প্রথম কাজ হবে বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দল নির্বাচন করা। আগামী আগস্টে পাকিস্তান সফরে দুইটি টেস্ট খেলবে টাইগাররা।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 13, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালায় ভারতীয় মদসহ আটক ১
Next Article কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরান যেসব দাবি না মানায় ভেস্তে যায় আলোচনা

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

ইরানে ইসরায়েলের অভিযান এখনও শেষ হয়নি : নেতানিয়াহু

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

এক বৈঠকে চুক্তি হবে, কেউ আশা করেনি : ইরান

By Tanvir 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের দু-একটি বাদে সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দুপুরে জামিন, সন্ধ্যায় কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী

By Tanvir 2 hours ago
খেলাধূলা

ডোপিংয়ের দায়ে দুই বছর নিষিদ্ধ মাবিয়া আক্তার

By Nayon Islam 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?