By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নতুন বছরে ২ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > নতুন বছরে ২ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন বছরে ২ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার

Last updated: 2025/01/01 at 4:30 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : নতুন বছরে ভোক্তাদের স্বস্তি দিতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। ২০২৫ সালের প্রথমার্ধেই রমজানের চাহিদা মেটাতে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই সময়ে ভোজ্য তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট নিয়ন্ত্রণে রাখতে বাণিজ্য মন্ত্রণালয় বিশেষ উদ্যোগ নিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক ক্রয় পরিকল্পনায় ২৮ কোটি লিটার ভোজ্য তেল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর অংশ হিসেবে এক কোটি ৯০ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। এ ক্রয়ে ব্যয় হবে ১৮৯ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা।
পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ অনুসরণে গত ২৫ নভেম্বর স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়। দরপত্রে সর্বনিম্ন প্রস্তাবকারী সুপার অয়েল রিফাইনারি লিমিটেড প্রতি লিটার ১৭১ দশমিক ৯৫ টাকা দরে এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল সরবরাহের প্রস্তাব দেয়। তবে প্রতিষ্ঠানটি অবশিষ্ট এক কোটি ১০ লাখ লিটার সরবরাহে অপারগতা প্রকাশ করে।
দরপত্র মূল্যায়ন কমিটি সুপারিশ করেছে, প্রস্তাবিত এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল দুই লিটার পেট বোতলে, পরিবহন খরচসহ, মোট ১৮৯ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকায় কেনা হবে। গত ২ ডিসেম্বর একই প্রক্রিয়ায় ১৭২.২৫ টাকা দরে তেল কেনা হয়।
রমজানের বাড়তি চাহিদা এবং কম আয়ের মানুষের জন্য প্রতি মাসে ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহ করছে টিসিবি। এর অংশ হিসেবে ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবারের চাহিদা মেটাতে দুই কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কেনার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
সরকারের এ উদ্যোগ রমজানে ভোজ্য তেলের সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 1, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article test
Next Article বিবিসি বাংলার প্রতিবেদন: হিন্দুরা নয়, আগস্টের পর বাংলাদেশ থেকে ভারতে বেশি গেছেন মুসলিমরাই
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বৈশ্বিক সংকট দেশে বড় চাপ তৈরি করছে, বাড়তে পারে পণ্যমূল্য: অর্থমন্ত্রী

By Nayon Islam 2 hours ago
জাতীয়

তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

By Nayon Islam 2 hours ago
লাইফস্টাইল

রূপচর্চায় ভিটামিন ই ক্যাপসুল: কীভাবে ব্যবহার করবেন?

By Nayon Islam 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বৈশ্বিক সংকট দেশে বড় চাপ তৈরি করছে, বাড়তে পারে পণ্যমূল্য: অর্থমন্ত্রী

By Nayon Islam 2 hours ago
জাতীয়

তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

By Nayon Islam 2 hours ago
জাতীয়

এবার গরমে পুড়বে দেশ: এপ্রিল থেকে জুনের মধ্যে তীব্র তাপপ্রবাহের শঙ্কা

By Nayon Islam 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?