By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নদীতে অস্ত্র নিয়ে মহড়া ও অশ্লীল নৃত্য, সেনাবাহিনীর হাতে আটক ১৬
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > নদীতে অস্ত্র নিয়ে মহড়া ও অশ্লীল নৃত্য, সেনাবাহিনীর হাতে আটক ১৬
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নদীতে অস্ত্র নিয়ে মহড়া ও অশ্লীল নৃত্য, সেনাবাহিনীর হাতে আটক ১৬

Last updated: 2025/04/03 at 5:51 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : ধলেশ্বরী নদীতে নৌকা নিয়ে কিশোর গ্যাং ওরফে ডেঞ্জার গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্র মহড়া ও অশ্লীল নৃত্য প্রদর্শন করায় সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ ওই গ্রুপের ১৬ জনকে আটক করছে।

বুধবার (২ এপ্রিল) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে কেরানীগঞ্জের তুলসীখালী ব্রিজ এলাকায় সেনাবাহিনীর টহল দল এসব সদস্যকে গ্রেপ্তার করে।

অভিযান চলাকালে কিশোর গ্যাংয়ের সদস্যরা ধলেশ্বরী নদীতে নৌকার ওপর বেশ উচ্চ শব্দে গান বাজিয়ে দেশীয় অস্ত্র প্রদর্শন করে নাচানাচি করছিল। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গ্রেপ্তারের বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনী তাদের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে।

পোস্টে উল্লেখ রয়েছে, গতকাল (২ এপ্রিল ২০২৫) কেরানীগঞ্জের তুলসীখালী ব্রিজ এলাকায় সেনাবাহিনীর টহল দল একটি কিশোর গ্যাংয়ের ১৬ জন সদস্যকে গ্রেপ্তার করে। ওই সময়ে এই কিশোর গ্যাংয়ের সদস্যরা ধলেশ্বরী নদীতে নৌকার ওপর বেশ উচ্চ শব্দে গান বাজিয়ে দেশীয় অস্ত্র প্রদর্শন করে নাচানাচি করছিল।

পরবর্তীতে, নৌকাটিকে নিয়ন্ত্রণে নিয়ে সার্চ করে কিশোর গ্যাং ওরফে ডেঞ্জার গ্যাংয়ের ১৪ সদস্যসহ ৮টি রামদা ও ৭টি কুড়াল উদ্ধার করা হয়। অতঃপর, আটককৃতদের প্রদত্ত তথ্যের ভিত্তিতে আরও ২ জন গ্যাং লিডারকে আটক করে সবাইকে কেরানীগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

বর্তমানে, সেনাবাহিনীর টহল দল পালিয়ে যাওয়া সদস্যদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 3, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
Next Article অস্কারে যাওয়া ‘লাপাতা লেডিজ’ আরব ছবির নকল!
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পিছিয়ে পড়া’ সাতক্ষীরার ৮০ শতাংশ সড়কই কাঁচা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
আন্তর্জাতিক

হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ১ ডলার টোল নেবে ইরান

By Tanvir 11 hours ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

By Tanvir 11 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পিছিয়ে পড়া’ সাতক্ষীরার ৮০ শতাংশ সড়কই কাঁচা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জাতীয় সংসদে ৩১টি বিল পাস

By Tanvir 12 hours ago
জাতীয়

আবু সাঈদ হত্যা মামলার রায়: ৩০ আসামির কার কী সাজা

By Tanvir 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?