
ফুলতলা প্রতিনিধিঃ ফুলতলা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহানকে গতকাল দুপুর ২ টায় ফুলতলা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাব সভাপতি এস এম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ফুলতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গৌর হরি দাস, সদস্য তরিকুল ইসলাম টলা, মোঃ রাসেল শেখ প্রমুখ।