By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নাইজেরিয়ায় স্কুলে পদদলিত হয়ে প্রাণ গেল ৩৫ শিশুর
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > নাইজেরিয়ায় স্কুলে পদদলিত হয়ে প্রাণ গেল ৩৫ শিশুর
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

নাইজেরিয়ায় স্কুলে পদদলিত হয়ে প্রাণ গেল ৩৫ শিশুর

Last updated: 2024/12/20 at 3:57 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : নাইজেরিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ ওয়ো’র ইবাদান শহরের একটি স্কুলে আয়োজিত বিনোদন মেলায় পদদলনের শিকার হয়ে মারা গেছে ৩৫ জন শিশু। এছাড়া আহত হয়েছে আরও ৬ জন। গত বুধবার এ ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ওয়ো প্রাদেশিক পুলিশ। আহতদের সবাইকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, ইবাদানের বাসোরুন ইসলামি হাই স্কুলে আয়োজন করা হয়েছিল এই বিনোদন মেলা। আয়োজক প্রতিষ্ঠান ছিল উইংস ফাউন্ডেশন নামের একটি সংস্থা এবং স্থানীয় বেতার সংবাদমাধ্যম এগিডিগবো এফএম রেডিও। ওয়ো প্রদেশিক পুলিশের মুখপাত্র এদেওয়ালে ওসিফেসো বার্তাসংস্থা এএফপিকে জানান, এ ঘটনায় ইতোমধ্যে একটি মামলা হয়েছে এবং এ পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা সবাই কোনো না কোনোভাবে এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট
নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু নিহত ও আহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক জানিয়ে বার্তা দিয়েছেন। সেই সঙ্গে নাইজেরিয়ার সব প্রদেশের যে কোনো অনুষ্ঠানে যেন জননিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়, সে আহ্বান জানিয়ে বলেছেন, “আমি চাই, যে কোনো অনুষ্ঠানে জনসমাগমের আগেই যেন জননিরাপত্তার ব্যাপারটি ভালোভাবে যাচাই করা হয়। প্রাদেশিক প্রশাসনিক কর্মকর্তাদের এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।” নাইজেরিয়ায় অবশ্য পদদলিত হয়ে মৃত্যু বিরল কোনো ঘটনা নয়। গত মার্চ মাসে দেশটির মধ্যাঞ্চলে নাসারাওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিনামূল্যে চাল বিতরণ কর্মসূচিতে পদদলিত হয়ে মৃত্যু হয়েছিল দুই শিক্ষার্থীর, আহত হয়েছিলেন আরও ২৩ জন। পরে ওই মাসেই দেশটির উত্তরাঞ্চলীয় শহর বাউচিতে রমজান উপলক্ষ্যে আর্থিক সহায়তা নিতে গিয়ে পদদলিত হয়ে মারা যান ৪ জন নারী।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 20, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ৫ দিন বন্ধ থাকবে দুই ব্যাংকের লেনদেন
Next Article ৪৮ ঘণ্টার মধ্যেই জনগণকে আমার দেশ উপহার দিতে যাচ্ছি: মাহমুদুর রহমান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 57 minutes ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় সরকারি জমি উদ্ধার ও শ্মশানঘাটের বিরোধ নিষ্পত্তি করলেন এসিল্যান্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জেলার খবরবরিশাল

চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে বুধবার , শনিবার আখেরী মোনাজাত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

‘ইরানে সরকার পরিবর্তনের নেপথ্যে তেলের নিয়ন্ত্রণই যুক্তরাষ্ট্রের লক্ষ্য’

By Tanvir 1 hour ago
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্রকে সিসিলি ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলো না ইতালি

By Tanvir 1 hour ago
আন্তর্জাতিক

দুবাইয়ে কুয়েতের তেল ট্যাংকারে হামলা, সাগরে ছড়ায়নি জ্বালানি

By Tanvir 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?