By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নাটোরে হত্যার দায়ে স্বামী-স্ত্রীর যাবজ্জীবন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > নাটোরে হত্যার দায়ে স্বামী-স্ত্রীর যাবজ্জীবন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নাটোরে হত্যার দায়ে স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

Last updated: 2023/11/21 at 3:32 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : নাটোরে ৩৫ বছরের অজ্ঞাত এক নারীকে ধর্ষণ ও হত্যার দায়ে স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। আজ মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আনিছুর রহমান। দণ্ডপ্রাপ্তরা হলেন, নাটোর সদরের উলুপুর এলাকার মো. বেলাল হোসেন ও তার স্ত্রী মোছা. জোসনা খাতুন জেসমিন। রায়ের সময় জেসমিন আদালতে উপস্থিত থাকলেও ঘটনার পর থেকে পলাতক রয়ছেন বেলাল।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ কৌঁসুলি আনিছুর রহমান নথির বর্ণনায় বলেন, ২০১০ সালের ১১ জানুয়ারি ট্রাকচালক বেলালের শ্বশুরবাড়ি সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের একটি আম বাগান থেকে অজ্ঞাত এক নারীর গলায় ওড়না পেচানো মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় মরদেহের বুকে নখের চিহ্ন ও ধর্ষণের আলামত পাওয়া যায়। নিহত ওই নারীর মরদেহের পাশ থেকে বেলালের স্ত্রী জেসমিনের ব্যাগ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তৎকালীন সদর থানা পুলিশের উপপরিদর্শক নুরুজ্জামান বাদী হয়ে বেলাল হোসেন ও তার স্ত্রী জোসনা খাতুন জেসমিনকে অভিযুক্ত করে নাটোর থানায় হত্যা ও ধর্ষণ মামলা দায়ের করেন। এই ঘটনায় পুলিশ জেসমিনকে গ্রেপ্তার করলেও ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বেলাল।

এক প্রশ্নের জবাবে ওই আইনজীবী বলেন, নিহতের পরিচয় তদন্তকারী কর্মকর্তা শনাক্ত করতে পারেনি। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এই রায় দিয়েছেন।

রায়ের ধার্যকৃত জরিমানার টাকা কে পাবেন জানতে চাইলে নাটোর জেলা ও দায়রা জজ কোর্টের আইনজীবী আতিকুর রহমান বলেন, রায়ের জরিমানার টাকা সাধারণত ভুক্তভোগী ও ভুক্তভোগীর পরিবার পায়। কিন্ত জরিমানার টাকা কে পাবে উল্লেখ না থাকলে সে টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 21, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা বৃহস্পতিবার
Next Article পাকিস্তানের বোলিং কোচের দায়িত্বে উমর গুল-সাঈদ আজমল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

By Staff Reporter 7 minutes ago
আন্তর্জাতিক

ফ্রান্সের সঙ্গে যৌথভাবে হ্যামার ক্ষেপণাস্ত্র বানাবে ভারত

By Staff Reporter 8 minutes ago
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করল ইরানের প্রতিরক্ষা বাহিনী

By Staff Reporter 9 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

দায়িত্ব শেষে অবশ্যই দেশে থাকতে চাই : স্বরাষ্ট্র উপদেষ্টা

By Staff Reporter 10 minutes ago
জাতীয়

মন্ত্রী হচ্ছেন খলিলুর রহমান

By Staff Reporter 14 minutes ago
জাতীয়

ঢাকায় এসেছেন ভারতের লোকসভার স্পিকার ও পররাষ্ট্র সচিব

By Staff Reporter 19 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?