By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নারী শিশু নির্যাতন দমন আইনে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > নারী শিশু নির্যাতন দমন আইনে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা
খুলনা

নারী শিশু নির্যাতন দমন আইনে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা

Last updated: 2023/02/07 at 11:36 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : খুলনার সোনাডাঙ্গা থানা এলাকায় দারুস সালাম মহল্লার আলিফ মোহাম্মদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে এ মামলা দায়ের হয়। আলিফ মোহাম্মদখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

মামলায় বাদী নর্থ ওয়েষ্টার্ন বিশ্ববিদ্যালয়ের এলএলবি ৪র্থ বর্ষের ছাত্রী সাদিয়া ইসলাম স্বর্ণা (২২) উল্লেখ করেছেন, গত ১/২/২০২২ তারিখে আলিফ মোহাম্মদের সাথে ২০ হাজার টাকা দেনমোহরে বিয়ে হয়। বিয়ের পর কিছু দিন যেতে না যেতেই যৌতুকের টাকা নিয়ে পারিবারিক কলহ বাধে। তখন স্বর্ণার উপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু হয়। আলিফ ও তার নিকট আত্মীয়রা ২০ লাখ টাকা যৌতুক হিসেবে দাবী  করে। একপর্যায়ে স্বর্ণাকে তার ৫ মাস বয়সের শিশুসহ ২০ লাখ টাকা যৌতুক নিয়ে আসতে অভিভাবকের নিকট পাঠিয়ে দেয়।

গত ২৮/১২/২২ তারিখ বাচ্চার অসুস্থতার সংবাদ শুনে আসামীরা স্বর্ণার নানা নানির বাড়িতে যায়। সেখানে যেয়েও ২০ লাখ টাকা যৌতুকের দাবী জানায়। পরে তারা বিভিন্ন হুমকী দিয়ে চলে যায়।

বিষয়টি নিয়ে সাদিয়া ইসলাম স্বর্ণা চলতি বছরের ১ জানুয়ারী সোনাডাঙ্গা মডেল থানায় একটি সাধারণ ডায়রী করেন। পরে গত ৫ ফেব্রুয়ারি খুলনার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আইন আদালত নং-৩ এ সাদিয়া ইসলাম স্বর্ণা বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোদনী ২০০৩) এর ১১ (গ)/৩০ ধারায় মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেন আইনজীবি জিএম আব্দুল আলিম। মামলায় আসামী করা হয় তার স্বামী আলিফ মোহাম্মদকে। এছাড়াও আলিফের বোন আরশা আলমগীরকে ২নং এবং আলিফের মা আনোয়ারা খাতুন মুক্তাকে ৩নং আসামী করা হয়।

এ বিষয়ে বাদী সাদিয়া ইসলাম স্বর্ণা জানান, ফেসবুকের মাধ্যমের আলিফের সাথে পরিচয়। তিনবছর প্রেম করার পর বিয়ে হয়। আমার বাবা-মা কেউ নেই। আমি আমার নানী কাজী শাহানা বানুর নিকট থাকি। আলিফ আমার এবং নানীর কাছে ২০ লাখ টাকা দাবি করেন বিদেশে লেখাপড়ার জন্য। এছাড়া বিভিন্ন সময় আমার ওপর নির্যাতন করতেন।

বিবাদী আলিফ মোহাম্মদ জানান, মামলার ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না। তবে গত একমাস স্বর্না আমার সাথে থাকে না। মামলার বিষয়টি সাজানো বলে তিনি দাবি করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 7, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনা একুশে বই মেলায় বেড়েছে ক্রেতা-দর্শনার্থীর ভিড়
Next Article খুলনা বিভাগে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ হতাশাজনক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ১২ জন নিহত

By Staff Reporter 3 hours ago
আন্তর্জাতিক

ইউক্রেনের ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দিলো হাঙ্গেরি

By Staff Reporter 3 hours ago
আন্তর্জাতিক

কাতার-বাহরাইনের ঘাঁটি থেকে শত শত সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

By Staff Reporter 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

খুলনায় অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনা

খুলনা প্রেসক্লাবে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?