By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নিখোঁজের ১২ দিন পর ব্যবসায়ি উদ্ধার, ঘটনা রহস্যজনক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > নিখোঁজের ১২ দিন পর ব্যবসায়ি উদ্ধার, ঘটনা রহস্যজনক
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

নিখোঁজের ১২ দিন পর ব্যবসায়ি উদ্ধার, ঘটনা রহস্যজনক

Last updated: 2026/03/04 at 5:55 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
Share
SHARE

খুলনা (০৪ মার্চ)

খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের জামাতা ব্যবসায়ী কাজী নিজাম উদ্দিন সুজন (৩৫) নিখোঁজ হওয়ার ১২ দিনের মাথায় আজ বুধবার উদ্ধার হয়েছে। বর্তমানে তিনি ঢাকার বাড়িতে অবস্থান করছেন। তবে তার নিখোঁজ হওয়ার বিষয়টি খুবই রহস্যজনক। উদ্ধার হওয়ার বিষয়ে পুলিশ অবগত হলেও ভেতরের কারণ জানতে পারেনি।

আজ বুধবার দুপুরে মোবাইল ফোনে জানতে চাইলে কাজী নিজাম উদ্দিন সুজনের বাবা বিশিষ্ট ব্যবসায়ী কাজী আব্দুস সোবহান বলেন, বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে আমরা ফরিদপুরে যাই। ভোর চারটার দিকে ভাঙ্গা উপজেলার একটি মসজিদ থেকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার কার। এরপর তাকে ঢাকায় একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসা দিয়ে ঢাকার বাসায় নিয়ে যাই। আমার ছেলে খুবই অসুস্থ বলে জানান তিনি।

এতাদিন কোথায় ছিল বা কিভাবে নিখোঁজ হলেন- প্রশ্ন করা হলে তিনি বলেন- আমার ছেলে খুবই অসুস্থ, পরে ফোন দেন।

এ বিষয়ে খুলনা থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন, ওই ব্যবসায়িকে উদ্ধারের বিষয়ে আমরা অবগত নই।

তকে পিবিআই’র পুলিশ সুপার রেশমা শারমিন বলেছেন, আজ বুধবার সকালে সুজনের বাবা কাজী আব্দুস সোবহান আমাকে ফোন করে উদ্ধার হওয়ার বিষয়টি আমাকে জানায় এবং ছেলের জন্য দোয়া চায়। ঘটনার নেপথ্যের কারণ কি জানতে চাইলে এসপি বলেন, তাকে জিজ্ঞাসাবাদ না করে কিছুই বলা সম্ভব নয়।

এদিকে সুজনের পরিবার থানায় জিডি, সংবাদ সম্মেলন এবং প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপিতে উল্লেখ করেছিল যে- গত ২১ ফেব্রুয়ারি কাজী নিজাম উদ্দিন সুজন নিজ বাসভবনে ইফতার করে। এরপর একটু রেস্ট নিয়ে সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে সে পুলিশ লাইনস মসজিদে তারাবির নামাজ আদায় করতে যায়।’ ‘মসজিদে সে নামাজ আদায় করে প্রায় আধা ঘণ্টা পর মসজিদ থেকে বের হয়। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সিসিটিভির ভিডিও ফুটেজে দেখা যায়, সে মসজিদ থেকে বের হয়ে সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে। এরপর আর তাকে দেখা যাচ্ছে না। আমরা আশপাশের অনেক সিসিটিভির ফুটেজ দেখে তার অবস্থান জানার চেষ্টা করি।

সুজনকে উদ্ধারে এই ১২ দিন র‌্যাব, পুলিশ, পিবিআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঘুম হারাম হয়ে গিয়েছিল। ফলে নিখোঁজ হয়ে যাওয়ার রহস্য উদঘাটনে কাজ শুরু করা হবে বলে গোয়েন্দা সূত্র জানায়।

উল্লেখ্য, কাজী নিজাম উদ্দিন সুজন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজান-এর জামাই। তার হঠাৎ ‘নিখোঁজ’ হওয়ার খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 4, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
Next Article মহেশপুরে শরীরে এইচআইভি ভাইরাস নিয়ে জীবন যুদ্ধ দম্পতির
আরো পড়ুন
যশোর

যশোরে বাসের ধাক্কায় তরুণী নিহত

By জন্মভূমি ডেস্ক 1 minute ago
যশোর

কেশবপুরে জনতা ব্যাংক ভবনে আগুন

By জন্মভূমি ডেস্ক 3 minutes ago
যশোর

যশোরে চিহ্নিত মাদক ব্যবসায়ী শিলি বেগম আটক

By জন্মভূমি ডেস্ক 5 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

কিছু আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে: গোলাম পরওয়ার

By জন্মভূমি ডেস্ক 12 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ: প্রকৃতির সুরক্ষায় প্রধানমন্ত্রীর নতুন রূপরেখা

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?