By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া
জাতীয়রাজনীতি

নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

Last updated: 2023/05/01 at 3:02 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : শনিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কেবিনে রাখা হয়েছে। তিনি তার ব্যক্তিগত চিকিৎসকদের ‘নিবিড় পর্যবেক্ষণে’ রয়েছেন। রোববার বিকেলে বেগম খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা জানাতে গিয়ে এসব কথা জানান তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। এ সময় ডা. জাহিদ বলেন, ম্যাডাম কেবিনে আছেন। তিনি শনিবার রাত থেকে চিকিৎসকদের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার অবস্থা অনেকটাই স্থিতিশীল রয়েছে। গতকাল থেকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হচ্ছে।

এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। গতকাল রাতে হাসপাতালে ভর্তির পর তার শারীরিক অবস্থা নিয়ে মেডিক্যাল বোর্ডের সদস্যরা একটি বৈঠক করেছেন বলেও জানান অধ্যাপক জাহিদ। তিনি বলেন, গতকাল ভর্তি হওয়ার পর মেডিক্যাল বোর্ডের পরামর্শে ম্যাডামের বেশকিছু পরীক্ষা করা হয়েছে। ওই পরীক্ষাগুলোর কিছু রিপোর্ট গতকাল পাওয়া গেছে। কিছু আজ এবং বাকিগুলো রাতে পাওয়া যাবে। রিপোর্ট পাওয়ার পর মেডিক্যাল বোর্ড আজ রাতের কোনও এক সময়ে আবার বসবেন এবং রিপোর্টগুলো পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা প্রেসক্রাইব করবেন। তবে প্রাথমিকভাবে মেডিক্যাল বোর্ড গতকাল এক দফা বসে যে ব্যবস্থা নেওয়া দরকার, সেটা নিয়েছেন। সকাল বেলায়ও বোর্ডের কয়েকজন সদস্য ওনার শারীরিক অবস্থা নিরীক্ষা করেছেন।

এক প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, ওনার কিছু অসুস্থতা ছিল। তাছাড়া নিয়মিত চেকআপের পাশাপাশি নতুন কিছু উপসর্গ দেখা দিয়েছিল। এজন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে অনুযায়ী তাকে এখানে নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছে। সেই চিকিৎসায় উনি মোটামুটি রেসপন্স করছেন। হাসপাতালে খালেদা জিয়া কয়দিন থাকতে পারেন– জানতে চাইলে তিনি বলেন, এটা মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। তাছাড়া ওনার শারীরিক অবস্থা ও পরীক্ষার রিপোর্টের ওপর নির্ভর করবে। কাজেই এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

খালেদা জিয়ার অসুস্থতা সম্পর্কে জানতে চাইলে ডা. জাহিদ বলেন, ওনার কিছু শারীরিক অসুস্থতা যেমন হার্টের জটিলতা, লিভারের জটিলতা, কিডনির জটিলতা– এগুলো ছিল, আছে। সেগুলোর কোনোটা একটু বৃদ্ধি পেয়েছিল সেজন্য চেকআপ ও চিকিৎসা করতে ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খালেদা জিয়াকে কেবিনে স্পেশালিস্ট এমআইএসটি নার্স ও ডাক্তাররা টেক কেয়ার করছেন। কেবিনে মানে, শি ইজ আন্ডার স্ট্রিক্ট সুপারভিশন।

অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিক্যাল বোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসকরা হচ্ছেন অধ্যাপক এফএম সিদ্দিকী, অধ্যাপক নুর উদ্দিন আহমেদ, অধ্যাপক শামসুল আরেফিন, অধ্যাপক একিউএম মহসিন, অধ্যাপক শেখ ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক জিয়াউল হক এবং অধ্যাপক সাদেকুল ইসলাম। এছাড়া লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানসহ অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকও খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডে রয়েছেন। হাসপাতালে খালেদা জিয়াকে সার্বক্ষণিক দেখাশোনা করছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শর্মিলা রহমান সিঁথি। এছাড়াও লন্ডন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জোবাইদা রহমান সবসময় খোঁজ রাখছেন বলে জানান অধ্যাপক জাহিদ।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 1, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাগেরহাটে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে অপরাজিতাদের মতবিনিময়
Next Article বাংলাদেশ কিছুটা স্বস্তির জন্য আইএমএফের ঋণ নিয়েছে: প্রধানমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’, নিহত ২৭৪

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানে হামলার প্রস্তুতি, ইসরায়েল উপকূলে বিশ্বের বৃহত্তম রণতরী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
আন্তর্জাতিক

নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা নেওয়া হবে : শিক্ষামন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়

ঢাকায় আসতে চান পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী

By Staff Reporter 12 hours ago
জাতীয়

১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

By Staff Reporter 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?