By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নিরাপত্তা পরিষদ সংস্কারের সময় এসেছে: জাতিসংঘ মহাসচিব
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > নিরাপত্তা পরিষদ সংস্কারের সময় এসেছে: জাতিসংঘ মহাসচিব
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

নিরাপত্তা পরিষদ সংস্কারের সময় এসেছে: জাতিসংঘ মহাসচিব

Last updated: 2023/05/22 at 12:41 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : জাতিসংঘের মহাসিচব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, ‘আজকের বিশ্ব বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রাখতে নিরাপত্তা পরিষদ ও ব্রেটন উডস ব্যবস্থা উভয়েরই সংস্কারের সময় এসেছে।’ রোববার জাপানের হিরোশিমায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন তিনি।

গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত বিশ্বের শিল্পোন্নত সাত দেশের জি৭ জোটের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে জাপানের ঐতিহাসিক এই শহরে। গুতেরেস বলেছেন, উভয় প্রতিষ্ঠানই ১৯৪৫ সালের সাথে সংশ্লিষ্ট শক্তির সম্পর্ক প্রতিফলিত করে এবং এখন তা হালনাগাদ করা দরকার।

তিনি বলেন, বৈশ্বিক আর্থিক কাঠামো পুরোনো, অকার্যকর এবং অন্যায্য হয়ে উঠেছে। কোভিড-১৯ মহামারি এবং ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জেরে সৃষ্ট অর্থনৈতিক ধাক্কার মুখে উভয় ব্যবস্থা (জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও ব্রেটন উডস) বিশ্বজুড়ে সুরক্ষা জাল হিসাবে তার মূল কাজটি করতে ব্যর্থ হয়েছে।

গুতেরেস বলেন, উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান ভাবনা রয়েছে যে পুরোনো প্রতিষ্ঠানগুলোর সংস্কার বা গ্লোবাল সাউথের ‘হতাশা দূর করার’ জন্য ওই দুই ব্যবস্থা যথেষ্ট কাজ করছে না।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) গত জানুয়ারিতে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাসে বলেছে, চলতি বছর ও আগামী ২০২৪ সালে ভারতের অর্থনীতির ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি ঘটবে। ওই সময় আইএমএফের প্রধান অর্থনীতিবিদ ও গবেষণা বিভাগের পরিচালক পিয়েরে-অলিভিয়ার গৌরিঞ্চাস বলেছিলেন, ২০২৩ সালে চীন ও ভারত একসাথে বিশ্বের প্রায় ৫০ শতাংশ প্রবৃদ্ধি দেখবে।

আইএমএফের তথ্য অনুযায়ী, গত ৩০ বছরে বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি৭ এর অর্থনৈতিক প্রভাবও সঙ্কুচিত হয়েছে। ১৯৮০ সালে এই জোটের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫০ দশমিক ৭ শতাংশ হলেও ২০২৩ সালে তা ২৯ দশমিক ৯ শতাংশ হয়েছে।

জি৭ জোটের শীর্ষ এই সম্মেলনের আয়োজক দেশ জাপান তথাকথিত গ্লোবাল সাউথ থেকে হিরোশিমায় আলোচনার জন্য আমন্ত্রণ জানানোর একটি পয়েন্ট তৈরি করেছে। এবারের সম্মেলনে আমন্ত্রিতদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 22, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সৌদিতে আরও সাড়ে ১০ হাজার অভিবাসী গ্রেফতার
Next Article বাংলাদেশের গণহত্যার স্বীকৃতি মিলবে দ্রুতই: ইউরোপীয় প্রতিনিধিদল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

স্বাগত মাহে রমজান

By Correspondent 30 minutes ago
বাগেরহাট

ফকিরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
বিনোদন

বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় হিরো আলম গ্রেপ্তার

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
আন্তর্জাতিক

করাচিতে বিস্ফোরণে আবাসিক ভবন ধসে নিহত ১৬

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
আন্তর্জাতিক

পাকিস্তানের পাঞ্জাবে ৮ মাসে ৯২৪ জনকে বিচার বহির্ভূতভাবে হত্যা

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?