By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নিরাপত্তা বিবেচনায় কাশ্মীরের অর্ধেকের বেশি পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > নিরাপত্তা বিবেচনায় কাশ্মীরের অর্ধেকের বেশি পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক

নিরাপত্তা বিবেচনায় কাশ্মীরের অর্ধেকের বেশি পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

Last updated: 2025/04/29 at 2:03 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 12 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গত সপ্তাহে পর্যটকদের ওপর হামলার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে সাধারণ জনগণের জন্য অর্ধেকের বেশি পর্যটন কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। এক সরকারি আদেশে পর্যটন কেন্দ্রগুলো বন্ধের বিষয়টি জানানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
সরকারি নথিতে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকার ৮৭টি পর্যটন কেন্দ্রের মধ্যে ৪৮টি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। বাকি পর্যটন কেন্দ্রগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
তবে কতদিনের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে তা স্পষ্ট করা হয়নি। সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
হিমালয়ের কোল ঘেঁষে উঁচু পর্বতশৃঙ্গ, মনোরম উপত্যকা এবং রাজকীয় মুঘলযুগীয় বাগান নিয়ে সাজানো কাশ্মীর গত কয়েক বছরে সহিংসতা কমে যাওয়ায় ভারতের পর্যটন কেন্দ্র হিসেবে নতুন করে গড়ে উঠছিল।
কিন্তু পেহেলগামের হামলা আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। ফলে ব্যস্ত গ্রীষ্মকালীন মৌসুমের শুরুতেই পর্যটকেরা আগেভাগে ফিরে যাওয়ার চেষ্টা করছেন।
এছাড়াও ৭৪০ কিলোমিটার দীর্ঘ নিয়ন্ত্রণরেখাতে গুলিবিনিময় বেড়েছে। এই নিয়ন্ত্রণরেখা ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরকে পৃথক করেছে।
মঙ্গলবার পঞ্চম দিনের মতো ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা মধ্যরাতে পাকিস্তান সেনাবাহিনীর একাধিক চৌকি থেকে হালকা অস্ত্রের গুলির জবাব দিয়েছে। তারা এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি এবং কোনও হতাহতের খবর দেয়নি। পাকিস্তানের সেনাবাহিনী এই বিষয়ে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ সোমবার রয়টার্সকে জানান, ভারতের একটি সামরিক অভিযান আসন্ন। সেই অনুযায়ী তারা তাদের বাহিনীকে প্রস্তুত রেখেছে।
ভারত তিন হামলাকারীর মধ্যে দুইজনকে পাকিস্তান থেকে আগত ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করেছে। তারা মুসলিম-সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরে সহিংস বিদ্রোহে লিপ্ত ছিল। তবে পাকিস্তান এই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে এবং একটি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।
হিন্দু-সংখ্যাগরিষ্ঠ ভারত ইসলাম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের বিরুদ্ধে কাশ্মীরে জঙ্গিবাদে অর্থায়ন ও উৎসাহ দেওয়ার অভিযোগ করে। তবে পাকিস্তান বলেছে, তারা কেবল কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের দাবির প্রতি নৈতিক ও কূটনৈতিক সমর্থন প্রদান করে।
এই হামলার পর পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে এবং ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে। পাকিস্তান ভারতের বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 29, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দুদকের মামলায় আত্মসমর্পণের পর কারাগারে তারেক রহমানের খালাতো ভাই তুহিন
Next Article খুলনায় যুবকের মরদেহ উদ্ধার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সামনে ঘূর্ণিঝড়ের মৌসুমে উপকূলে প্রস্তুতি প্রয়োজন

By Correspondent 13 minutes ago
সাতক্ষীরা

যান্ত্রিক জীবনে হারিয়ে গেছে দক্ষিণাঞ্চলের হেলিকপ্টার!

By Correspondent 32 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পিছিয়ে পড়া’ সাতক্ষীরার ৮০ শতাংশ সড়কই কাঁচা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ১ ডলার টোল নেবে ইরান

By Tanvir 12 hours ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

By Tanvir 13 hours ago
আন্তর্জাতিক

চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ঘিরে সেনা মোতায়েন থাকবে : ট্রাম্প

By Tanvir 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?