By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নিরাপদ মৎস্য ও মৎস্যজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে করণীয় শীর্ষক কর্মশালা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > নিরাপদ মৎস্য ও মৎস্যজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে করণীয় শীর্ষক কর্মশালা
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

নিরাপদ মৎস্য ও মৎস্যজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে করণীয় শীর্ষক কর্মশালা

Last updated: 2025/02/24 at 1:00 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া  : সোমবার ২৪ফেরুয়ারি সকাল ১০টায় খুলনা বিভাগীয় উপ-পরিচালক সম্মেলন কক্ষে এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা  ড, ফারহানা  তাসলিমা,  প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য অধিদপ্তর খুলনা বিভাগের উপ পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা বিভাগীয় সহকারী উপ পরিচালক মোঃ মনিরুল  মামুন,  সিনিয়র সহকারী পরিচালক মোঃ আব্দুল মান্নান আকন্দ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা  মোঃ সেলিম সুলতান,  জিল্লুর রহমান রিগান,  প্রদীপ কুমার দাম,সৈকত মল্লিক,  মোঃ আলমগীর হোসেন,  মোঃ সাইদুজ্জামান, সমির কুমার,  জেরিন সুলতানা,  মৎস্য দপ্তরের কর্মকর্তা, মৎস্য চাষী ও অন্যান্য উল্লেখ্য বাংলাদেশের মৎস্য খাত সাম্প্রতিক বছরগুলোয় উল্লেখযোগ্যভাবে এগিয়ে গেছে। বিগত তিন দশকে দেশে মাছের উৎপাদন বেড়েছে ২৫ গুণ। ২০২১-২২ অর্থবছরে ৭৪ হাজার ৪২ দশমিক ৬৭ টন মৎস্য ও মৎস্যজাত পণ্য রফতানির মাধ্যমে ৫ হাজার ১৯১ দশমিক ৭৫ কোটি টাকা আয় করেছে বাংলাদেশ। এছাড়া স্বাদুপানির মাছ উৎপাদন বৃদ্ধির হারে দেশটির অবস্থান ২য়, অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ আহরণে বিশ্বে ৩য়, বদ্ধ জলাশয়ে মাছ উৎপাদনে ৫ম, বিশ্বে ইলিশ আহরণকারী ১১টি দেশের মধ্যে বাংলাদেশ প্রথম, তেলাপিয়া উৎপাদনে বিশ্বে ৪র্থ এবং এশিয়ার মধ্যে ৩য় স্থানে রয়েছে। এসব পরিসংখ্যান বিশ্বব্যাপী মৎস্য শিল্পে বাংলাদেশকে একটি রোল মডেলে পরিণত করেছে। বাংলাদেশে শুধু মৎস্য উৎপাদনে উল্লেখযোগ্য বৃদ্ধিই হয়নি বরং বলা যেতে পারে, মাছ ও মাছজাত পণ্যের নিরাপত্তা ও গুণগত মান নিশ্চিত করার লক্ষ্যেও এগিয়ে যাচ্ছে। জাতীয় মৎস্য সপ্তাহে নিরাপদ মাছ উৎপাদনে যে অগ্রগতি হয়েছে তা নিয়ে আলোচনার পাশাপাশি আমাদের অর্জনগুলোর কারণ বিশ্লেষণ করা এবং এখনো সামনে থাকা চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবেলা করা যায় তার দিকে দৃষ্টিপাত করা উচিত।

কয়েক বছর ধরে বাংলাদেশে মৎস্য উৎপাদনে নিরাপত্তার মান বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করা হয়েছে। সরকার মাছের খামার, মাছ প্রক্রিয়াকরণ ইউনিট ও সামুদ্রিক খাবারের বাজার নিরীক্ষণের জন্য কঠোর আইন চালু করেছে। এ নিয়মগুলোর ফলে পানির গুণ-মান ব্যবস্থাপনা, সঠিক খাদ্য ব্যবহার, রোগ নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যবিধি অনুশীলনের মতো দিকগুলোর উন্নয়ন হয়েছে, উপরন্তু সরকারের পক্ষ থেকে মাছচাষী ও মাছ প্রক্রিয়াকারীদের নিরাপদ মাছজাত পণ্য উৎপাদনের জন্য সর্বোত্তম পদ্ধতি সম্পর্কে জানানোর জন্য সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি এবং প্রশিক্ষণ উদ্যোগ চালু করা হয়েছে।

নিরাপদ মাছ উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশের গবেষণাপ্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারা তাদের অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে সজ্জিত আধুনিক পরীক্ষাগারগুলোয় মাছের নমুনাগুলোর গুণগত মান কঠোরভাবে পরীক্ষা করতে পেরেছে। ফলে মাছ ও মাছজাত পণ্যগুলো আন্তর্জাতিক সংস্থাগুলোর দ্বারা নির্ধারিত সুরক্ষা মানগুলো অর্জন করতে পেরেছে। এসব প্রচেষ্টার মাধ্যমে দেশের মৎস্যজাত পণ্যের সামগ্রিক মানোন্নয়নে সফল হয়েছে, যা শুধু অভ্যন্তরীণ ব্যবহারই শক্তিশালী করেনি, বরং বাংলাদেশের মৎস্য খাতের রফতানি সম্ভাবনাও বাড়িয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 24, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চ্যানেল ওয়ান সম্প্রচারে বাধা নেই : আপিল বিভাগ
Next Article লোহাগড়ায় স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তেরপলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 35 minutes ago
সাতক্ষীরা

রমজানের রোজা ফরজ হওয়ার ইতিহাস

By জন্মভূমি ডেস্ক 40 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরার মিঠাপানির শুঁটকি রপ্তানি হচ্ছে ভারতে

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরার মিঠাপানির শুঁটকি রপ্তানি হচ্ছে ভারতে

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’, নিহত ২৭৪

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানে হামলার প্রস্তুতি, ইসরায়েল উপকূলে বিশ্বের বৃহত্তম রণতরী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?