By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ‘নির্বাচন ঠেকাতে’ ডিসেম্বরে আসনভিত্তিক আন্দোলনে যাবে বিএনপি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ‘নির্বাচন ঠেকাতে’ ডিসেম্বরে আসনভিত্তিক আন্দোলনে যাবে বিএনপি
জাতীয়রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবর

‘নির্বাচন ঠেকাতে’ ডিসেম্বরে আসনভিত্তিক আন্দোলনে যাবে বিএনপি

Last updated: 2023/11/26 at 3:26 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : বিদ্যমান ব্যবস্থায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে সারাদেশে সংসদীয় আসনভিত্তিক আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা সাজাচ্ছে বিএনপি। দলের মনোনয়নপ্রত্যাশীরা আগামী ডিসেম্বর মাস থেকে নিজেদের কর্মী-সমর্থক নিয়ে রাজপথে সরব হবেন। সেই আন্দোলনে নিজ নিজ নির্বাচনী এলাকায় যারা কৃতিত্ব দেখাতে পারবেন তাদেরই মনোনয়ন দেওয়া হবে। এরই মধ্যে সংশ্লিষ্টদের এমন নির্দেশনা দিয়েছে বিএনপির হাইকমান্ড।

বিএনপির একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, গত ২৮ অক্টোবর মহাসমাবেশ-পরবর্তী মামলা, গ্রেফতার, সাজা, ধারাবাহিক হরতাল-অবরোধ কর্মসূচিতে পুলিশী বাধা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চিরুনি অভিযানে সরকারবিরোধী এক দফার যুগপৎ আন্দোলনে কিছুটা ভাটা পড়েছে। সার্বিক পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে তারা অনেকটাই টালমাটাল। এ অবস্থা থেকে উত্তরণের জন্য চলমান হরতাল-অবরোধ কর্মসূচিতে বিরতি দিয়ে পদযাত্রা ও ঘেরাওয়ের মতো কর্মসূচি বা চলমান কর্মসূচির মধ্যেই কৌশলে পরিবর্তন আনা হতে পারে। যেখানে নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে, এমন কর্মসূচি নিয়েই এগোতে চায় দলটি।

খোঁজ নিয়ে জানা গেছে, আগামী ডিসেম্বরে দুই ধাপের কর্মসূচি নিয়ে মাঠে নামবে বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল শেষ হলে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে নেতাকর্মীদের রাজপথে তৎপর রাখা হবে। এরপর সপ্তাহখানেক আবার হরতাল-অবরোধ কর্মসূচিতে যাবে বিএনপি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন দায়িত্বশীল নেতা বলেন, দায়িত্বশীল নেতাদের গ্রেফতার এড়াতে সর্বোচ্চ কৌশল অবলম্বন করতে বলা হয়েছে। তবে নির্বাচনের প্রতীক বরাদ্দের পর দলীয় কর্মসূচিতে যে নেতা যতটুকু ভূমিকা রাখতে পারবেন দলের সাংগঠনিক পর্যায় অথবা মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তাকে সেভাবে মূল্যায়ন করা হবে।

ওই নেতার ভাষ্য, দল বা যুগপৎ আন্দোলনে সন্দেহজনক যারা রয়েছেন প্রতীক বরাদ্দের পর তাদের গতিবিধি বিএনপির কাছে স্পষ্ট হবে। অন্যদিকে প্রতিটি সংসদীয় আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের ১১ জন করে মনোনয়নপ্রত্যাশী রয়েছেন। এই মনোনয়ন ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে যে অসন্তোষ তৈরি হবে তা নির্বাচন ঠেকানোর আন্দোলনে গতি পাবে এবং বিএনপি সেসব মনোনয়নবঞ্চিত প্রার্থীকে আন্দোলনের মাঠে কাজে লাগাতে চায়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, সরকারবিরোধী সব শক্তিকে একত্রিত করে কোনো কর্মসূচি দেওয়া যায় কি না, সেটি নিয়েও দলে আলোচনা রয়েছে। গ্রেফতার বা মামলায় সাজা দিয়ে অনেক নেতাকে রাজনীতির মাঠ থেকে সরানো হলেও তাতে দলের অভ্যন্তরে কোনো সংকট তৈরি হবে না।

দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সপ্তাহজুড়ে অবরোধ চলবে। এরপর জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতি রেখে নতুন ধরনের কর্মসূচি দেওয়ার কথা ভাবা হচ্ছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 26, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সংঘাতে মিয়ানমারে বাস্তুচ্যুত প্রায় তিন লাখ মানুষ: জাতিসংঘ
Next Article ৪৮ ঘণ্টার অবরোধ সফল করতে খুলনা বিএনপির আহবান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলের লোনা পানির চিংড়ি চাষ ,কারো সর্বনাশ ,কারো বাজিমাত

By Correspondent 6 minutes ago
সাতক্ষীরা

শ্যামনগরে বেড়েছে বোরো আবাদ

By জন্মভূমি ডেস্ক 24 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জাতীয়

বিরোধীদলীয় নেতার দাবি অসত্য, তারা চাইলেই ওয়াকআউট করতে পারেন

By Tanvir 13 hours ago
জাতীয়

সংসদে ইতিহাস : ৫৩ বছরে প্রথম ট্রেজারি বেঞ্চের মুলতবি প্রস্তাব গ্রহণ

By Tanvir 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?