By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে উপদেষ্টার বক্তব্য
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে উপদেষ্টার বক্তব্য
জাতীয়

নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে উপদেষ্টার বক্তব্য

Last updated: 2025/10/02 at 3:22 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, জাতিসংঘে প্রধান উপদেষ্টার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে যে মন্তব্য করেছেন, তা আগামী জাতীয় নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে।
আজ বৃহস্পতিবার (০২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ সেনবাগ ফোরামের উদ্যোগে দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফারুক বলেন, ‌বাংলাদেশে সামনে নির্বাচন নিয়ে একটি শঙ্কার সৃষ্টি হয়েছে। জাতিসংঘে গিয়ে প্রধান উপদেষ্টা আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, অনেকেই না কি তাকে আরও পাঁচ বছর ক্ষমতায় থাকতে বলেছেন। এমন বক্তব্য দিয়ে তিনি আসলে কী বার্তা দিতে চাচ্ছেন, সেটিই এখন প্রশ্ন। তিনি এই কথা বলে নির্বাচন নিয়ে শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছেন।
তিনি বলেন, যারা পাহাড়ে এই অশান্তি সৃষ্টি করছেন, যারা আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টির জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছেন, তারা মূলত জাতীয় নির্বাচন বানচালের প্রচেষ্টায় লিপ্ত। কেউ কেউ বলছে, আওয়ামী লীগ তো নিষিদ্ধ—তারা কি নির্বাচনে অংশ নিতে পারবে? অথচ সরকারের আইন উপদেষ্টা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, তারা নির্বাচন করতে পারবে না। এসব বিষয় ঘিরে একটি ঘোলাটে পরিবেশ সৃষ্টি করা হচ্ছে।
ফারুক প্রশ্ন তোলেন, পাহাড়ি অঞ্চলে এই অশান্তি কারা সৃষ্টি করছে—তা খুঁজে বের করতে হবে। পাঁচ বছর ক্ষমতায় থাকা বড় কথা নয়, আরও ২৫ বছর থাকাও বড় কথা নয়। শেখ হাসিনা তো ১৬ বছর ধরে ক্ষমতায় ছিলেন, দেশের মানুষ সেটিকে কীভাবে গ্রহণ করেছে, সেটিই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মানুষ কী সুখে আছে? তারা কী নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ক্ষমতার মধ্যে কিনতে পারছে? আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনীতি, ব্যাংকগুলোর অবস্থা—এসবই বিবেচনার বিষয়।
তিনি শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে ‌‘দুর্নীতি, স্বজনপ্রীতি ও স্বৈরাচারী শাসনের’ অভিযোগ এনে বলেন, দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা এখন সবচেয়ে জরুরি।
প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে ফারুক বলেন, এক বছর তিন মাস আপনি ক্ষমতায় আছেন। এই সময়ে আওয়ামী লীগ সরকার যে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, তা কতটুকু ফিরিয়ে আনতে পেরেছেন? ব্যাংকগুলোর করুণ অবস্থা কেন? আপনি তো একজন গ্রহণযোগ্য ব্যক্তি। আমরা আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি। আপনার প্রতি আত্মবিশ্বাস আছে বলেই আমাদের দল এখনো বলে—যে কোনো বিষয়ে আপনার সঙ্গে আছে এবং থাকবে। কিন্তু আপনি যদি বলেন, জনগণ আপনাকে পাঁচ বছর ক্ষমতায় রাখবে, তাহলে প্রশ্ন উঠবে—এই পাঁচ বছরও কি গত এক বছরের মতো চলবে?
তিনি আরও বলেন, এমন কথা নির্বাচনের তিন মাস আগে বলা ঠিক নয়। পাহাড়ে অশান্তি চলছে, দুর্গাপূজাকে ঘিরে অশান্তির পাঁয়তারা ছিল—এসব বিষয়কে আমলে না নিলেও, এগুলোর পেছনে ষড়যন্ত্র স্পষ্ট। তবে আমি মনে করি না, বাংলাদেশে ষড়যন্ত্র করে কেউ সফল হতে পেরেছে।
ফারুক দাবি করেন, দেশে অশান্তি সৃষ্টির মূল শক্তি আওয়ামী লীগ এবং ভারত।
তিনি বলেন, সামনের নির্বাচন আপনার (প্রধান উপদেষ্টার) জন্য কঠিন অগ্নিপরীক্ষা। আপনার আশপাশে বহু ষড়যন্ত্রকারী আছে।’
আলোচনা সভায় ঢাকাস্থ সেনবাগ ফোরামের সভাপতি এবি এম ফারুকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন সেলিম।

জন্মভূমি ডেস্ক October 2, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কিংবদন্তি সংগীতশিল্পী ছান্নুলাল মিশ্র আর নেই
Next Article সাতক্ষীরায় ভারতীয় মদসহ ৮ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক
আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বৈশ্বিক সংকট দেশে বড় চাপ তৈরি করছে, বাড়তে পারে পণ্যমূল্য: অর্থমন্ত্রী

By Nayon Islam 1 hour ago
জাতীয়

তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

By Nayon Islam 1 hour ago
লাইফস্টাইল

রূপচর্চায় ভিটামিন ই ক্যাপসুল: কীভাবে ব্যবহার করবেন?

By Nayon Islam 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বৈশ্বিক সংকট দেশে বড় চাপ তৈরি করছে, বাড়তে পারে পণ্যমূল্য: অর্থমন্ত্রী

By Nayon Islam 1 hour ago
জাতীয়

তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

By Nayon Islam 1 hour ago
জাতীয়

এবার গরমে পুড়বে দেশ: এপ্রিল থেকে জুনের মধ্যে তীব্র তাপপ্রবাহের শঙ্কা

By Nayon Islam 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?