By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নির্বাচনের মধ্যেই ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ২০
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > নির্বাচনের মধ্যেই ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ২০
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

নির্বাচনের মধ্যেই ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ২০

Last updated: 2024/03/16 at 1:27 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : রুশ বাহিনীর জোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের বন্দর নগর ওডেসায় অন্তত ২০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৭৩ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর।

সামরিক অভিযানের গত ২ বছরে কৃষ্ণ সাগরের তীরবর্তী এই শহরটিতে যত আঘাত হেনেছে রুশ সেনারা, সেসবের মধ্যে এটিকে সবচেয়ে ভয়াবহ বলে বিবেচনা করা হচ্ছে।

শুক্রবার সকাল থেকে রাশিয়াজুড়ে শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ; ভোট শুরুরু কয়েক ঘণ্টা পর স্থানীয় সময় বেলা ১১ টার দিকে প্রথম ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে ওডেসায়। সেটির আঘাতের পর ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। সে সময় দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি ছোড়ে রুশ সেনারা।

সামরিক পরিভাষায় এ ধরণের ক্ষেপণাস্ত্র হামলাকে ‘ডবল ট্যাপ হামলা’ বলা হয়। জরুরি পরিষেবা বিভাগের মুখপাত্র মারিয়ানা অ্যাভেরিনা মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর এই প্রথম ওডেসায় ‘ডবল ট্যাপ’ হামলা চালিয়েছে রুশ বাহিনী।

‘প্রথম ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার পর জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ এবং ধ্বংসস্তূপ থেকে লোকজনদের উদ্ধার করার কাজ শুরু করেছিল। সে সময়েই দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে,’ সিএনএনকে বলেছেন মারিয়ানা অ্যাভেরিনা।

দ্বিতীবারের ক্ষেপণাস্ত্র হামলার আঘাতে ডেনিস কোলেসনিকভ (২৫) নামের এক জরুরি পরিষেবা কর্মী নিহত হয়েছেন। এছাড়া আহত ৭৩ জনের মধ্যে জরুরি পরিষেবা বিভাগের অন্তত ৭ জন কর্মী রয়েছেন বলে সিএনএনকে জানিয়েছেন ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল আন্দ্রিয়ে কোস্টিন।

শুক্রবার সন্ধ্যায় এক ভিডিওবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ বাহিনীর এই হামলাকে ‘ঘৃণ্য কাপুরুষতা’ উল্লেখ করে বলেছেন, ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী এই হাশলার সমুচিত জবাব দেবে। ধ্বংসস্তূপ থেকে লোকজনকে উদ্ধারে জরুরি পরিষেবা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

জাতিসংঘের ইউক্রেন বিষয়ক কর্মকর্তা ডেভিড ব্রাউন এক বিবৃতে রুশ বাহিনীর হামলাকে ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ বলেছেন। নিহতদের পরিবারের সদস্যদের স্বান্তনাও দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ওডেসার সমুদ্রবন্দরটি ইউক্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর। বিশ্বের অন্যতম শীর্ষ গম-ভুট্টা উৎপাদনকারী দেশ ইউক্রেনের অধিকাংশ খাদ্যশস্য অন্যান্য দেশে পাঠানো হয় এই বন্দর থেকে। দেশটির নৌবাহিনীর সবচেয়ে বড় ঘাঁটিটির অবস্থানও ওডেসায়।
সূত্র : সিএনএন

সিনিয়র করেস্পন্ডেন্ট March 16, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ৭০ বছর লোহার ফুসফুস নিয়ে বেঁচে থাকা পল আর নেই
Next Article সংখ্যালঘু ভাবনাটাই দাসত্বের শেকল : ওবায়দুল কাদের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 41 minutes ago
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জাতীয়

রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান দোকান মালিকরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 41 minutes ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?