By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নুরকে ৭ কার্যদিবসের মধ্যে আদালতে হাজিরের নির্দেশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > নুরকে ৭ কার্যদিবসের মধ্যে আদালতে হাজিরের নির্দেশ
জাতীয়রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবর

নুরকে ৭ কার্যদিবসের মধ্যে আদালতে হাজিরের নির্দেশ

Last updated: 2022/08/11 at 7:47 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক

গণ অধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে আগামী সাত কার্যদিবসের মধ্যে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আদালত। নির্বাচন কমিশন ও আওয়ামী লীগসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে জেলা ছাত্রলীগ সভাপতির করা মামলায় এ নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরেফিন আহমেদ হ্যাপি এ নির্দেশ দেন।

মামলার বাদী ও আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৬ ডিসেম্বর রাতে ফেসবুক লাইভে আসেন নুরুল হক নুর। লাইভে নির্বাচন কমিশন, সরকার ও সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে কটূক্তিমূলক মন্তব্য করে সাধারণ মানুষকে উসকে দেওয়ার চেষ্টা করেছেন। তিনি নির্বাচন কমিশনকে ‘বেহুদা কমিশন’ এবং মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন আওয়ামী লীগকে ‘বঙ্গবন্ধুর আদর্শবিরোধী’ ও ছাত্রলীগ নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করেন। এছাড়া মামলার বাদী ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতির নাম উল্লেখ করেও অশালীন মন্তব্য করেন নুর।

এ ঘটনায় জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল বাদী হয়ে একই বছর ২০ ডিসেম্বর আদালতে নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা করেন। সে সময় আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য সদর মডেল থানা পুলিশকে নির্দেশ দেন। পুলিশ মামলাটি দীর্ঘ দুই বছরের বেশি সময় তদন্ত শেষে দুই মাস আগে আদালতে প্রতিবেদন দেয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমরান হোসেন বলেন, ‘বিষয়টি তদন্ত করে দুই মাস আগে আদালতে প্রতিবেদন দেওয়া হয়েছে। আজ আসামিকে আদালতে হাজিরের নির্দেশ দেন বিচারক।’

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দীর্ঘ তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দিয়েছে পুলিশ। আজ মামলার শুনানি হয়। শুনানিতে নুরুল হক নুরকে আগামী সাত কার্যদিবসের মধ্যে আদালতে হাজিরের নির্দেশ দেন বিচারক। আগামী সাত কার্যদিবসের মধ্যে যদি আসামি আদালতে হাজির না হন তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হবে।’

মামলার বাদী রবিউল হোসেন রুবেল বলেন, ‘আমি আদালতের আদেশের প্রতি শ্রদ্ধাশীল। আশা করি, ন্যায়বিচার পাবো।’

সিনিয়র করেস্পন্ডেন্ট August 11, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দক্ষিণের সব নদীর পানি বিপৎসীমার ওপরে
Next Article কুয়েট ভাইস-চ্যান্সেলর হিসেবে মেয়াদকাল শেষ করলেন প্রফেসর ড. কাজী সাজ্জাদ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘স্বৈরতন্ত্র’ পরিত্যাগ করলে চুক্তি হতে পারে : পেজেশকিয়ান

By Tanvir 15 minutes ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরানের অস্থায়ী যুদ্ধবিরতি ভালোভাবেই কার্যকর রয়েছে : ট্রাম্প

By Tanvir 17 minutes ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ ব্যর্থ হওয়ার পর তেলের দাম বাড়ল প্রায় ৮ শতাংশ

By Tanvir 20 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : প্রতিমন্ত্রী

By Tanvir 34 minutes ago
জাতীয়

তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের যেসব বিষয়ে আলোচনা হলো

By Tanvir 36 minutes ago
জাতীয়

সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশ

By Tanvir 41 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?