By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নেতানিয়াহুর আরেক হার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > নেতানিয়াহুর আরেক হার
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

নেতানিয়াহুর আরেক হার

Last updated: 2024/01/02 at 2:35 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ইসরায়েলে সুপ্রিম কোর্ট বিতর্কিত বিচারিক সংস্কার বাতিল করেছে। বিতর্কিত এই বিচারিক সংস্কারে পরিকল্পনায় অটল ছিল নেতানিয়াহু সরকার। ইসরায়েলজুড়ে গত বছর থেকে এই পরিকল্পনার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের পরও অবস্থান বদলাননি নেতানিয়াহু। তবে এবার তার সামনে বাধা হয়ে দাঁড়াল সুপ্রিম কোর্ট।

বিবিসির খবরে বলা হয়েছে, ওই সংস্কার পরিকল্পনায় সুপ্রিম কোর্টের ক্ষমতা কমানোর পদক্ষেপ নেওয়া হয়েছিল। নেতানিয়াহু সরকার ইসরায়েলের বিচার ব্যবস্থাকে সংশোধন এবং সুপ্রিম কোর্টকে দুর্বল করতে গত বছরের শুরুতেই একটি পরিকল্পনা উন্মোচন করে। এসব সংস্কার বাস্তবায়ন হলে ইসরায়েলের পার্লামেন্টের পক্ষে সুপ্রিম কোর্টের রায়গুলোকে বাতিল করা সহজ হতো।

এই পরিকল্পনারি বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে ইসরায়েলিরা। তাদের অভিযোগ, এটি বিচার ব্যবস্থাকে দুর্বল ও গণতন্ত্রকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।

গত বছরের জুলাই মাসে আইনটি পাস করে ইসরায়েল। আইনটি ইসরায়েলে ব্যাপক ক্ষোভ ও বিভাজন সৃষ্টি করে। টানা কয়েক মাসের বিক্ষেভের পর ২০২৩ সালে সরকারের গৃহীত এই আইনটি বাতিল করার জন্য সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত সামনে এলো।

এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি সুপ্রিম কোর্টের এই রায় দেশটির রাজনৈতিক সংকটকে আরও গভীর করতে পারে। কারণ, গাজাকে কেন্দ্র করে চলমান যুদ্ধ তাদের রাজনৈতিক পরিস্থিতিকে এরই মধ্যে ব্যাপকভাবে উত্তপ্ত করে রেখেছে। যুদ্ধ যদি মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে, সে ক্ষেত্রে সংকট আরও গভীর হতে পারে।

ইসরায়েলের সর্বোচ্চ আদালতের রায়ে বলা হয়েছে, এই আইন গণতন্ত্রকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করত। সুপ্রিম কোর্টের ১৫ জন বিচারকের একটি পূর্ণাঙ্গ বেঞ্চে একেবারে সামান্য সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এই রায় দেওয়া হয়। ১৫ জন বিচারকের মধ্যে আটজন বিচারক আইনটি বাতিলের পক্ষে রায় দেন। বাকিরা মত দেন এর বিপরীতে।

আইনটি পাসের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই আইনের সমালোচনা করেছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 2, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনা-৫ আসনের নৌকা প্রতিকের প্রার্থী নারায়ন চন্দ্র চন্দ’র গণসংযোগ
Next Article রাজউকের ১০ কাঠার প্লট পেলেন আরিফিন শুভ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 5 hours ago
খুলনামহানগর

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ — গোলাম পরওয়ার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

নির্বাচিত সরকার ও দলের বিরুদ্ধে নানান অপপ্রচারে ব্যস্ত বটবাহিনী ঃ খুলনা বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

সুন্দরবনে দস্যু দমনে দু’একদিনের মধ্যেই মন্ত্রী পরিষদের বৈঠকে কঠোর পদক্ষেপ ঃ ফরিদুল ইসলাম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় ফিতরা ও যাকাতের নিসাব নির্ধারণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
আন্তর্জাতিক

নতুন কোনও স্নায়ুযুদ্ধ চায় না ব্রাজিল : লুলা

By Staff Reporter 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?