By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নেপাল থেকে বাংলাদেশ পর্যন্ত সঞ্চালন লাইন নির্মাণ করতে চায় সরকার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > অর্থনীতি > নেপাল থেকে বাংলাদেশ পর্যন্ত সঞ্চালন লাইন নির্মাণ করতে চায় সরকার
অর্থনীতিজাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নেপাল থেকে বাংলাদেশ পর্যন্ত সঞ্চালন লাইন নির্মাণ করতে চায় সরকার

Last updated: 2023/08/28 at 11:40 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

বিশ্বব্যাংকের সহযোগিতা কামনা

জন্মভূমি ডেস্ক : ভারতের সম্মতি পাওয়া গেছে ইতোমধ্যে। এখন নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি সময়ের ব্যাপার মাত্র। বিদ্যুৎ বিভাগ বলছে, সব ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরেই আসতে পারে নেপালের জলবিদ্যুৎ। তবে দেশটি থেকে শুধু আমদানি নয়। শীতকালে নেপালে বিদ্যুৎ রপ্তানীও করতে চায় বাংলাদেশ। এক্ষেত্রে প্রয়োজন নেপাল থেকে বাংলাদেশ পর্যন্ত সঞ্চালন লাইনের। আর এটি তৈরিতে বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রবিবার নসরুল হামিদের সঙ্গে সচিবালয়ে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার অবকাঠামো বিষয়ক আঞ্চলিক পরিচালক পঙ্কজ গুপ্তা সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তিনি এ সহযোগীতা কামনা করেন। এ সময় তারা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

স্বাক্ষাৎকালে কৌশলগত পলিসি সংলাপ, ভবিষ্যতের সম্পৃক্ততা এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের পোর্টফোলিও সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। নেপাল ও ভূটান থেকে বিদ্যুৎ আমদানি, ক্রস বর্ডার ট্রেড, ইলেকট্রিক  ভেহিক্যাল, নবায়ণযোগ্য জ্বালানি, লিথিয়াম ব্যাটারী, লেড ব্যাটারী, গ্যাস মিটার, জ্বালানি নিরাপত্তা পাওয়ার সিষ্টেম হালনাগাদকরণ, স্মার্ট গ্রীড, অফশোর বায়ু বিদ্যুৎ, সঞ্চালন ব্যবস্থা, গ্যাস পাইপলাইন ইত্যাদি আলোচনায় স্থান পায়।

এসময় বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার অবকাঠামো বিষয়ক আঞ্চলিক পরিচালক বলেন, বাংলাদেশের সঙ্গে আনন্দের সহিত বিভিন্ন প্রকল্পে কাজ করতে চাই। জ্বালানি নিরাপত্তা, নবায়ণযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা সংক্রান্ত প্রকল্পে অর্থায়ন এবং বেসরকারি অর্থায়ন ও বেসরকারি  ব্যক্তি বা প্রতিষ্ঠানের অংশগ্রহণে সহযোগিতা করা যেতে পারে। গ্যাস মিটারিং প্রকল্পের কার্যক্রম দ্রুততার সঙ্গে এগুনোর উপর জোর দেন।

প্রতিমন্ত্রী, বিশ্বব্যাংক পরিচালিত চলমান ও আগত প্রকল্প নিয়ে আলোকপাত করেন। তিনি জানান, দেশের দক্ষিণাঞ্চলে পাওয়ার হাব নির্মিত হচ্ছে। সেজন্য সঞ্চালন লাইন ও স্মার্ট গ্রীডে প্রস্তুতকরণের অর্থায়ন প্রয়োজন। উইন্ড ম্যাপিং হয়ে গেছে। প্রায় ১০ হাজার মেগাওয়াট নবায়ণযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের অনুমোদন  দেয়া হয়েছে। এসব খাতে বিনিয়োগ প্রয়োজন। পুরাতন গ্যাস পাইপ লাইন নতুন করে করার উদ্যাগ নেয়া হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, আমরা বিশ্বব্যাংককে আরো বড় পরিসরে আমাদের পাশে চাই। নেপাল থেকে জল বিদ্যুৎ আমদানি প্রায় চূড়ান্ত। নেপাল থেকে বাংলাদেশ পর্যন্ত আমরা সঞ্চালন লাইন নির্মাণ করতে চাই। যাতে শীতকালে বিদ্যুৎ নেপালে রপ্তানী করতে পারি। বিশ্বব্যাংক এক্ষেত্রে অর্থায়ন ও পরামর্শক দিয়ে সহায়তা করতে পারে।

আলোচনাকালে পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব হুমায়ুন কবীর, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব নুরুল আলম, বিশ্বব্যাংকের এনার্জির প্র্যাক্টিস ম্যানেজার সাইমন জে স্টল্প, বিশ্বব্যাংকের অপারেশন ম্যানেজার গায়েল মার্টিন উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 28, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হোক চাঁদকে, দাবি ভারতীয় ধর্মগুরুর
Next Article মায়ের কোল থেকে শিশু চুরি, ১০ ঘণ্টা পর উদ্ধার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পিছিয়ে পড়া’ সাতক্ষীরার ৮০ শতাংশ সড়কই কাঁচা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
আন্তর্জাতিক

হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ১ ডলার টোল নেবে ইরান

By Tanvir 10 hours ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

By Tanvir 11 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পিছিয়ে পড়া’ সাতক্ষীরার ৮০ শতাংশ সড়কই কাঁচা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জাতীয় সংসদে ৩১টি বিল পাস

By Tanvir 11 hours ago
জাতীয়

আবু সাঈদ হত্যা মামলার রায়: ৩০ আসামির কার কী সাজা

By Tanvir 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?