By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নেপালকে হারিয়ে সাফ শুরু বাংলাদেশের মেয়েদের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > নেপালকে হারিয়ে সাফ শুরু বাংলাদেশের মেয়েদের
খেলাধূলা

নেপালকে হারিয়ে সাফ শুরু বাংলাদেশের মেয়েদের

Last updated: 2023/02/04 at 1:25 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : শুরুটা ছিল ঝড়ের গতিতে। নেপালের সীমানায় বারবার আক্রমণ করে ১৩ মিনিটের মধ্যেই ২ গোল করে ফেলেছিল বাংলাদেশ। মনে হয়েছিল, বিশাল ব্যবধানের জয় পেতে পারে স্বাগতিকরা।

কিন্তু তৃতীয় গোল পেতে ৯০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। মাঝে নেপাল একটি গোল শোধ করলে বাংলাদেশ ৩-১ ব্যবধানে জয় নিয়ে শুরু করেছে ঘরের মাঠের সাফ নারী অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ।

শুক্রবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে টুর্নামেন্টের নিজেদের প্রথম ম্যাচ জিতে ফাইনালে খেলার সম্ভাবনা জাগিয়ে তুেেলেছ বাংলাদেশের মেয়েরা।

তৃতীয় মিনিটে আকলিমা খাতুনের গোলে লিড নেয় বাংলাদেশ। প্রথম গোলের কম্বিনেশন ছিল সর্বশেষ নারী লিগের দুই সেরা খেলোয়াড় আকলিমা ও শাহেদা আক্তার রিপার।

লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া শাহেদা আক্তার রিপার পাস থেকে গোল করেন ২৫ গোল করে লিগের সর্বাধিক গোলের পুরস্কার জেতা আকলিমা খাতুন।

ব্যবধান দ্বিগুণ করতে বেশি সময় নেয়নি স্বাগতিক মেয়েরা। ১৩ মিনিটে আফিদা খন্দকারের শট ক্লিয়ার করতে ব্যর্থ হন নেপালের ডিফেন্ডাররা। অধিনায়ক শামসুন্নাহার বল ধরে নিখুঁত প্লেসিংয়ে বল পাঠান জালে।

দুই গোল খেয়ে দমে যায়নি নেপালের মেয়েরা। ব্যবধান কমাতে মরিয়া নেপাল সফল হয় ২৪ মিনিটে। কর্নার থেকে আসা বল ঠিক মতো ক্লিয়ার করতে পারেনি বাংলাদেশের ডিফেন্স। বলটি অনেকটা অরক্ষিত জায়গায় দাঁড়িয়ে পেয়ে যান মানমায়া দামাই। তার বাঁ পায়ের শট আশ্রয় নেয় জালে।

৫৩ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল ছোটনের দলের সামনে। বক্সের বাইরে থেকে আফিা খন্দকারের নেওয়া ফ্রি-কিক পোস্টের কোনা দিয়ে জালে প্রবেশের মুহূর্তে ঠেকান নেপালের গোলরক্ষক কবিতা বিকে।

৮২ মিনিটে একটি সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। ডান দিক থেকে বল নিয়ে ঢুকে গোলমুখে ক্রস ফেলেছিলেন আকলিমা খাতুন। তবে বলের কাছাকাছি কোনো খেলোয়াড় না থাকায় সুযোগ কাজে লাগাতে পারেনি স্বাগতিক দলের মেয়েরা।

শেষ মিনিটে ব্যবধান ৩-১ করে বাংলাদেশ। ৯০ মিনিটে শাহেদা আক্তার রিপার শট জড়িয়ে জায় নেপালের জালে। সহজ জয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শুরু করে লাল-সবুজ জার্সিধারী মেয়েরা।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 4, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কুয়েটের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু
Next Article দুর্নীতিবিরোধী তৎপরতা বাড়ান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তের পলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

অতি গুরুত্বপূর্ণ মাহে রমজান

By Correspondent 3 hours ago
সাতক্ষীরা

নতুন সরকারের বড় চ্যালেঞ্জ উপকূলীয় ১৪ জেলায় টেকসই মজবুত বেড়িবাধ নির্মাণ

By Correspondent 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলা

নির্ধারিত সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago
খেলাধূলা

রুদ্ধশ্বাস জয়ে লঙ্কানদের হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago
খেলাধূলা

থাইল্যান্ডকে উড়িয়ে সুপার সিক্স শুরু বাংলাদেশের

By জন্মভূমি ডেস্ক 4 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?