By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নেহালপুর ভূমি কর্মকর্তার লাগামহীন অনিয়ম ও দূর্নীতি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > নেহালপুর ভূমি কর্মকর্তার লাগামহীন অনিয়ম ও দূর্নীতি
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

নেহালপুর ভূমি কর্মকর্তার লাগামহীন অনিয়ম ও দূর্নীতি

Last updated: 2024/12/11 at 6:24 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুর ভূমি সহকারি কর্মকর্তা বিঞ্চুপদ মল্লিকের অনিয়ম ও দূর্নীতি যেন নিয়মে পরিনত হয়েছে। লাগামহীন অনিয়ম ও দূর্নীতির কারনে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এলাকার অনেক ভূক্তভোগী যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করেও কোন প্রতিকার পায়নি। বরং অভিযোগ উঠেছে বিঞ্চুপদ মল্লিকের অনিয়ম ও দূর্নীতি দিন দিন আরো বৃদ্ধি পেয়েছে। ফলে এলাকার ভূক্তভোগীরা এখন বিক্ষুব্ধ হয়ে উঠেছে। যেকোন মুহুর্তে বিঞ্চুপদকে নিয়ে আনাকাঙ্খিত ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।
জানাযায়, ভূমি সহকারি কর্মকর্তা বিঞ্চুপদ মল্লিকের গ্রামের বাড়ি মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নের গাবরডাঙ্গায়। অভিযোগ রয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের সময় সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে আস্থাভাজন হওয়ায় এলাকায় বিঞ্চু পদ মল্লিকের ছিল বেশ আধিপত্য। ফলে তিনি কোন নিয়ন নীতির ধার ধারতেন না। ২০২২ সাল পর্যন্ত তিনি গোপালপুর তহশিল অফিসের ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা হিসেবে চাকুরি করেন। এ সময় হতদরিদ্রদের জন্য মাছনা এলাকায় সরকারি জমিতে আশ্রয়ন প্রকল্পের নামে গুচ্ছ গ্রামে নির্মান করা হয় বেশ কয়েকটি ঘর। কিন্তু অভিযোগ রয়েছে হতদরিদ্রদের বাদ দিয়ে পাকাবাড়ি, পুকুর আছে এমন ব্যবসায়ী আবদুল হামিদ, কবির হোসেন, ফরিদা খাতুন, জাহাঙ্গীর হোসেনসহ পাঁচজনের নামে পাঁচটি ঘর বরাদ্দ করেন। অভিযোগ রয়েছে প্রতিজনের কাছ থেকে একলাখ টাকা করে ঘুষ নিয়ে তিনি এ পাঁচটি ঘর পাইয়ে দেন। ফলে বঞ্চিত হওয়া এলাকার হতদরিদ্ররা বিঞ্চু পদ মল্লিকের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ করেন উপজেলা নির্বাহী অফিসার বরাবর। কিন্তু কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি প্রশাসন থেকে। এছাড়া জমির খাজনা দিতে গেলে তাকে প্রতিশতকে এক’শ টাকা হারে ঘুষ দিতে হতো। এক পর্যায়ে এলাকাবাসীর তোপরে মুখে বিঞ্চু পদ ২০২২ সালে বদলি হয়ে পাশর্^বর্তি নেহালপুর তহশীল অফিসে যোগদান করেন। কিন্তু কথায় আছে কয়লা ধুলে ময়লা যায়না। নেহালপুরে যোগদান করেই তিনি আরো দূর্নীতিবাজ হয়ে পড়েন। দেড় লাখ টাকার বিনিময়ে মনোহরপুর ইউনিয়নের খাকুন্দি গ্রামের মৃত কিংকর সরকারের একমাত্র মেয়ে জয়ত্রী রানী সরকারের ওয়ারেশ বাদ দিয়ে সুফল নামে এক ব্যক্তির নামে প্রায় দুই বিঘা জমি নামপত্তন করে দেন বিঞ্চুপদ মল্লিক। বিষয়টি জানাজানি হলে তৎকালিন সহকারি কমিশনার(ভূমি) আলী হোসেন সেই নামপত্তন বাতিল করেন। ইউপি সদস্য প্রভাষ ঘোষ জানান, এ ধরনের অনেক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সর্বশেষ নেহালপুর ইউনিয়নের বালিধা গ্রামের নুর মোহাম্মদ গাজী পাঁচ শতক জমির ওপর পাকাবাড়ি নির্মান করে দুই ছেলে কামরুজ্জামান ও মঈনুল ইসলামকে নিয়ে বসবাস করে আসছেন। কিন্তু বাড়িসহ জমি নিয়ে দুভাইয়ের মধ্যে বিবাদ দেখা দেয়। একপর্যায়ে তারা আদালতের সরনাপন্ন হয়। আদালতের নির্দেশে দুভাইয়ের দখলস্বত্ব নিয়ে প্রতিবেদন দিতে দায়িত্ব দেওয়া হয় সহকারি ভূমি কর্মকর্তা বিঞ্চুপদ মল্লিককে। কিন্তু ছোটভাই মঈনুল ইসলাম অভিযোগ করেন দেড়লাখ টাকা ঘুষ নিয়ে বিঞ্চুপদ বড়ভাই কামরুজ্জামানের পক্ষে প্রতিবেদন দাখিল করেন। এ ঘটনায় মঈনুল ইসলাম বাদি হয়ে বিঞ্চুর বিরুদ্ধে সহকারি কমিশনার(ভূমি) বরাবর গত সোমবার অভিযোগ করেন। তবে ঘুষ নেওয়াসহ সব অভিযোগ অস্বীকার করে সহকারি ভূমি কর্মকর্তা বিঞ্চুপদ মল্লিক জানান, আশ্রয়ন প্রকল্পের ঘর বরাদ্দসহ সকল তদন্তে যা পাওয়া গেছে সেভাবেই প্রতিবেদন দেওয়া হয়েছে।উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নিয়াজ মাখদুম জানান, বিঞ্চুপদ মল্লিকের বিরুদ্ধে সকল অনিয়মের অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কোন ছাড় দেওয়ার সুযোগ নেই।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 11, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মনিরামপুরে ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
Next Article মহেশপুরে নিম্নমানের খোয়া দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বিনোদন

স্বামী-দেবরের বিকৃত যৌনাচারের পর ‘কাস্টিং কাউচ’ নিয়ে সরব সুস্মিতা

By Nayon Islam 2 hours ago
জাতীয়

রোববার থেকে ৩০ উপজেলায় দেওয়া হবে হামের টিকা

By Nayon Islam 2 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় ইয়াবাসহ যুবক আটক

By Nayon Islam 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাজাতীয়জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

তারেক রহমানের নির্দেশে খুলনায় শহীদ ও নির্যাতিত ৭৩ ভুক্তভোগী পরিবারে আর্থিক সহায়তা বিতরণ

By Nayon Islam 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?