By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ন্যাচার বেইজড ফিউচারে জাতীয় চ্যাম্পিয়ন হয়ে গ্লোবাল ফাইনালে খুলনা বিশ্ববিদ্যালয়
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > ন্যাচার বেইজড ফিউচারে জাতীয় চ্যাম্পিয়ন হয়ে গ্লোবাল ফাইনালে খুলনা বিশ্ববিদ্যালয়
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

ন্যাচার বেইজড ফিউচারে জাতীয় চ্যাম্পিয়ন হয়ে গ্লোবাল ফাইনালে খুলনা বিশ্ববিদ্যালয়

Last updated: 2024/01/18 at 4:58 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

বিজ্ঞপ্তি : ওয়াগেনিংগেন ইউনিভার্সিটি অব রিসার্চ, নেদারল্যান্ডসের ‘ন্যাচার বেইজড ফিউচার-২০২৪’ প্রতিযোগিতায় বাংলাদেশের জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে গ্লোবাল ফাইনালে স্থান করে নিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের দল “H2O Innovators”।

দলটির সদস্যরা হলেন- ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষার্থী মাইনুল ইসলাম লাবিব (দলনেতা) ও মোঃ রাশেদ জাওয়াদ খান এবং বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষার্থী আরিফা আফরোজ রিমি। দলটি আগামী জুন মাসে নেদারল্যান্ডসের ওয়াগেনিংগেন ইউনিভার্সিটি অব রিসার্চ এ অনুষ্ঠেয় গ্লোবাল ফাইনালে খুলনা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে।

এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের দল “H2O Innovators” ন্যাচার বেইজড ফিউচার-২০২৪ প্রতিযোগিতায় জাতীয় চ্যাম্পিয়ন হয়ে গ্লোবাল ফাইনালে স্থান করে নেওয়ায় তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, শিক্ষার্থীদের সাফল্যের জন্য খুলনা বিশ্ববিদ্যালয় গর্বিত। তাদের সাফল্যের এই ধারাবাহিকতা বৈশ্বিক পর্যায়েও অব্যাহত থাকবে বলে আমি মনে করি।

‘ন্যাচার বেউজড ফিউচার-২০২৪’ প্রতিযোগিতায় এবারের চ্যালেঞ্জ ছিল কিভাবে অর্থনৈতিক উন্নতি মুখ্য অবস্থানে রেখে কিভাবে প্রাকৃতিক সুরক্ষা নিশ্চিত করা যায়। প্রতিযোগিতাটি ইনস্টিটিউশন এবং ন্যাশনাল লেভেল থেকে গ্লোবাল পর্যায়ে একাধিক রাউন্ডের মাধ্যমে সম্পন্ন করা হয় যেখানে শিক্ষার্থীরা তাদের ন্যাচার বিষয়ক সমাধান বিচারকদের সামনে উপস্থাপন করে। প্রতিযোগিতাটিতে বাংলাদেশ পর্বের সার্বিক দায়িত্বে ছিল ইন্টারন্যাশনাল এসোসিশেন অব স্টুডেন্টস ইন এগ্রিকালচারর এন্ড রিলেটেড সায়েন্সেস (আইএএএস)। দলটি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে চ্যাম্পিয়ন হয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আইএএএস বাংলাদেশ ন্যাশনাল কনগ্রেস ২০২৩ এ তাঁদের আইডিয়া প্রেজেন্টেশনের সুযোগ পায়।

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের লবণাক্ত পানির সমস্যাকে সামনে রেখে খুলনা বিশ্ববিদ্যালয়ের টিম “H2O Innovators” একটি প্রকৃতি নির্ভর সমাধান উপস্থাপন করে যা খুবই অল্প খরচে এবং সহজভাবে প্রান্তিক মানুষের কাছে বিশুদ্ধ পানি পৌঁছে দিতে সক্ষম হবে। দলটি আগামী ১১ জুন নেদারল্যান্ডসে হতে যাওয়া এই গ্লোবাল ফাইনালে তাদের এই ইনোভেটিভ সলিউশনের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 18, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যুক্তরাষ্ট্রে প্রচণ্ড শীত-তুষারঝড়ে অন্তত ৩৩ জনের মৃত্যু
Next Article খুলনার শিশু হাসমী মিয়া হত্যা : মাসহ ৩ জনের মৃত্যুদণ্ড বহাল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 46 minutes ago
আন্তর্জাতিক

সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র

By সিনিয়র করেস্পন্ডেন্ট 49 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত ও ব্যাংক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত ও ব্যাংক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় শিকড় শিখন কেন্দ্র পরিদর্শন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, হুমকির মুখে জীববৈচিত্র

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?