By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: পতাকা বৈঠকের পর ১৮ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > পতাকা বৈঠকের পর ১৮ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পতাকা বৈঠকের পর ১৮ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

Last updated: 2025/06/22 at 5:33 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 8 months ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর: সাতক্ষীরা কুশখালী সীমান্তে আটক ১৮বাংলাদেশিকে ভারতের সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেয়া হয়েছে।
সাতক্ষীরা কুশখালী সীমান্তে আটক ১৪ বাংলাদেশিকে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের পর ফেরত।
শনিবার (২১ জুন) বিকেল পৌনে ৫টার দিকে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনস্থ কুশখালী বিজিবি বিওপির মধ্যস্থতায় পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেয়া হয়।

এর আগে আমুদিয়া চেকপোস্ট দিয়ে যাওয়ার সময় বিএসএফ তাদের আটক করে।

ওই বাংলাদেশিরা হলেন: ঢাকার  কামরাঙ্গীর চর উপজেলার মাদ্রাসার গলি গ্রামের বাবু মিয়ার মেয়ে  মারিয়া আক্তার (৩৭) ও সেলিম মিয়ার মেয়ে নুসরাত জাহান (১৭), ঢাকার মিরপুরের সিরাজের ছেলে নজরুল ইসলাম (৩৫),  সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা গ্রামের বিমল কৃষ্ণ মণ্ডলের মেয়ে রানী মণ্ডল (৩৭), দেবাশীষ মণ্ডলের নয় বছরের মেয়ে রিয়া মণ্ডল ও কালিগঞ্জ উপজেলার তারালী গ্রামের নুর ইসলামের ছেলে  জাকির হোসেন (৪২), একই উপজেলার নলতা গ্রামের  নুর আলীর ছেলে এনছাফুল ইসলাম (৪০)।

এছাড়া আরও রয়েছেন: খুলনা জেলার কয়রা উপজেলার নাকসা গ্রামের মৃত আমির গাজীর মেয়ে নাছিমা বিবি (৩২) ও একই গ্রামের রেজাউল সরদারের চার বছরের মেয়ে  সুমাইয়া খাতুন ও ১১ বছরের মেয়ে রোকাইয়া, খুলনা সদরের জয়নাল আবেদীনের মেয়ে  তাসলিমা বেগম (৪২), আব্দুর রবের মেয়ে ইয়াসমিন, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বরাব গ্রামের রহমত আলীর মেয়ে  সাথী আক্তার (৩১) ও গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার তালতলা গ্রামের হারাধন রায়ের ছেলে মনিতোষ রায় (৩১)।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, ওই ১৪ জনকে থানা হাজতে রাখা হয়েছে। আগামীকাল তাদের নাগরিকত্ব যাচাই-বাছাই করে স্ব স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পতাকা বৈঠকে চারজনকে বাংলাদেশে পাঠালো বিএসএফ

এদিকে ‌দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর চারজনকে ভারত থেকে বাংলাদেশে পাঠানো হয়েছে। গত ২১ জুন শনিবার সন্ধ্যা সাতটার দিকে শ্যামনগর উপজেলার সীমান্তবর্তী কৈখালীর কালিন্দি নদীর শুন্যরেখায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে ঐ বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় মোহাম্মদ নুর আলম (৩৬) তার স্ত্রী আয়েশা খাতুন (২৬), দুই কন্যা লাবিবা খাতুন (৬ বছর) ও লামিয়া (১৬ মাস)কে বিজিবি প্রতিনিধি নায়েক সুবেদার তোফায়ের আহমেদের কাছে হস্তান্তর করা হয়। পরিবারটি সাতক্ষীরার আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামের বাসিন্দা। তাদের দাবি পাসপোর্টে ভারতে যাওয়ার পর চিকিৎসার জন্য দীর্ঘসময় ধরে সেখানে অবস্থানের কারনে তাদের ভিসার মেয়াদ শেষ হয়।
বিজিবি নায়েক সুবেদার মোঃ তোফায়েল আহমেদ জানান বিএসএফ চার বাংলাদেশীকে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে রাত আটটার দিকে একই পরিবারের চার সদস্যকে শ্যামনগর থানা পুলিশের কাছ হস্তান্তর করা হয়।
ফিরে আসা মোহাম্মদ নুর আলম জানান চিকিৎসার জন্য তারা আড়াই বছর আগে ভারতে গিয়েছিল। তবে সেখানে অবস্থান করে চিকিৎসার পরামর্শ থাকায় ভিসার মেয়াদ শেষেও তারা ফিরতে পারেনি। একপর্যায়ে গত চারদিন পুর্বে তাদের কেরালা থেকে আটক করা হয়। শনিবার সীমান্তে এনে বিএসএফ এর মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হলেও কোন ধরনের দুর্ব্যবহার করা হয়নি।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির মোল্যা জানান পরিবারের সদস্যদের ফেরত পাঠানোর খবরে আগে থেকে তাদের স্বজনরা থানায় অবস্থান নেয়। পরবর্তীতে বিজিবি একই পরিবারের চার সদস্যকে হস্তান্তরের পর প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই শেষে তাদেরকে পরিবারের হাতে উঠিয়ে দেয়া হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 23, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরায় জাতীয় ফল মেলা ২০২৫: সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
Next Article জীবননগরে দেড় কোটি টাকার স্বর্নসহ চোরাকারবারি আটক
আরো পড়ুন
সম্পাদকীয়

অনিরাপদ খাদ্য বর্জন করুন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 18 minutes ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ১২ জন নিহত

By Staff Reporter 3 hours ago
আন্তর্জাতিক

ইউক্রেনের ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দিলো হাঙ্গেরি

By Staff Reporter 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

কুষ্টিয়া বাইপাস সড়ক দূর্ঘটনা সিএনজির চালক সহ পাঁচযাত্রী নিহত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
সাতক্ষীরা

মাহে রমজান : ফজিলত ও করণীয়

By Correspondent 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?