By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৬ জনকে কারাদন্ড
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > কুষ্টিয়া > পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৬ জনকে কারাদন্ড
কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৬ জনকে কারাদন্ড

Last updated: 2025/01/06 at 5:13 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা ৪১০ মেঃওঃ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের চ্যানেলের নিকট পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন ও রাস্তা নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। পদ্মা নদীর উজান থেকে পানি কম আসার কারনে যে কোন মুর্হুতে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ার আশংকা রয়েছে। পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৬জন বালু ব্যাবসায়ীকে কারাদন্ড প্রদান করেছে। পদ্মা নদীর বালু মহল দখল নিতে ইতিমধ্যে সশস্ত্র সন্ত্রাসীরা ২টি বালু ঘাটে ব্যাপক তান্ডব চালিয়েছে। এ সময় ৬০/৭০ টা মোটর সাইকেল নিয়ে শতাধিক সশস্ত্র সন্ত্রাসীরা বালুর ঘাট দখল নিতে ব্যাপক গুলি বর্ষন, ককটেল নিক্ষেপ করে। ভাংচুর করে ১৫টি মোটরসাইকেল। অগ্নিসংযোগ করা হয় ৬টি মোটরসাইকেলে। এ ঘটনায় ৭ জন আহত হয়েছে।
ভেড়ামারা ৪১০ মেঃওঃ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের অফিস সুত্রে জানা গেছে, ৪১০ মেঃওঃ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রটি চালানোর জন্য পদ্মা নদী থেকে চ্যানেলের মাধ্যমে পানি উত্তোলন করে বাস্প ইঞ্জিনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে। বিদ্যুৎ কেন্দ্রের চ্যানেলের মুখে ও আশেপাশে পদ্মা নদীর বালুর স্তপ থাকায় চরম হুমকির মুখে রয়েছে। চ্যানেলের চারপাশে বড় বড় বালুর স্তপ রয়েছে। চ্যানেলের পূর্ব পাশে পদ্মা নদী নদীর পানি বন্ধ করে রাস্তা নির্মাণ করেছে। উজান থেকে পানি কম আসায় যে কোন মুর্হুতে বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হওয়ার আশংকা রয়েছে। বিদ্যুৎ কেন্দ্রের চ্যানেলে পদ্মা নদী থেকে পানি আসা বন্ধ হলে কুলিং সিস্টেম বন্ধ হয়ে যাবে। বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হওয়ার আশংকা দেখা যাবে। এর ফলে দেশে বিদ্যুৎ ঘাটতিসহ লোড সেডিং হওয়ার সম্ভবনা রয়েছে।
ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস সুত্রে জানা গেছে, ভেড়ামারা থানার পুলিশ ও পাবনার নৌ পুলিশের সমন্বয়ে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে জড়িত থাকার দায়ে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। বিনাশ্রম কারাদন্ডরা হলেন সিরাজুল ইসলামকে ১৫ দিন, রাসেল হোসেনকে ১৫ দিন. রেজাউল শেখ ১৫ দিন, শ্রাবন আলীকে ৭ দিন, আব্দুল মমিনকে ৩ দিন এবং সম্রাট হোসেনকে ১ মাস। পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনের কারণে ভেড়ামারার বাহিরচরের তড়িয়ামহল, বাগগাড়ীপোল, কৈগাড়িপাড়া এবং রায়টা পাথরঘাটে যৌথ অভিযান অব্যাহত রয়েছে।
বাহিরচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার ও বালু ব্যবসায়ী সোহেল রানা ভুঁই বাবু জানান, একদল সন্ত্রাসীরা বালু ঘাটে এসে জোর করে অতিরিক্ত খাজনা আদায় করতে থাকে। এতে ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান নেয়। কোন সন্ত্রাসীকে অতিরিক্ত চাঁদা তারা দেবে না। ব্যবসায়ীদের একটি বৈঠক হওয়ার কথা ছিল। এরই ভিতর বিএনপি’র ক্যাডারা ৬০/৭০টি মোটর সাইকেলে প্রায় শতাধিক সশস্ত্র ক্যাডার বালু ঘাটে প্রবেশ করেই এলোপাতাড়ি গুলি বর্ষন শুরু করে। ককটেল ফাটায়। এসময় ১৫টি মোটরসাইকেল ভাংচুর এবং ৬টি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়। আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম চুনু’র নামে ঘাট ছিল। টাকা উঠাতো জাকিরুল নামের এক আওয়ামীলীগ নেতা। এই বালু ঘাট দখল নিতে আধিপত্য বিস্তার করতেই একদল সশস্ত্র সন্ত্রাসী এই হামলা চালায়।
শামসুজ্জামান সবুজ অভিযোগ করে বলেন, বিএনপি’র ক্যাডাররা সশস্ত্র সন্ত্রাসীরা ঘাটে প্রবেশ করে ব্যবসায়ীদের লক্ষ্য করে এলোপাতাড়ী গুলি বর্ষন শুরুকরে। ৭ জন ব্যবসায়ী আহত হয়। আমার মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়।
কুষ্টিয়ার ভেড়ামারার ৪১০ মেঃওঃ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের প্রধান নির্বাহী প্রকেীশলী রবিউল আওয়াল বলেন, বিদ্যুৎ কেন্দ্রটি চালানোর জন্য পদ্মা নদী থেকে চ্যানেলের মাধ্যমে পানি উত্তোলন করে বাস্প ইঞ্জিনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে। চ্যানেলের নিকট পদ্মা নদী বালুর স্তপ থাকায় চরম হুমকির মুখে রয়েছে। চ্যানেলের পূর্ব পাশে পদ্মা নদীর পানি বন্ধ করে রাস্তা নির্মাণ করা হয়েছে। উজান থেকে পানি কম আসায় যে কোন মুর্হুতে বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হওয়ার আশংকা রয়েছে।
ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন বলেন, থানা পুলিশ ও নৌ পুলিশের সমন্বয়ে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে জড়িত থাকার দায়ে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের জন্য একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে। আগামীতে এই অভিযান অব্যাহত থাকবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 6, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নড়াইলে মন্দিরের সম্পত্তি রক্ষায় সমাবেশ
Next Article তালায় মোবাইল দোকানে দুঃসাহসিক চুরি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

শহিদ সাংবাদিক হারুণ-অর-রশীদ খোকনের হত্যাবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া

By জন্মভূমি ডেস্ক 48 minutes ago
বাগেরহাট

ফকিরহাটে সেতুর দুপাশে কাঠের পুল দিয়ে যাতায়াত, ভোগান্তিতে জনসাধারন

By জন্মভূমি ডেস্ক 51 minutes ago
আন্তর্জাতিক

সাইপ্রাসে যুক্তরাজ্যের বিমান ঘাঁটিতে ড্রোন হামলা

By Staff Reporter 1 hour ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

কুষ্টিয়া

চাঁদা লাখ টাকার ল্যাপটপ দাবি করায় খোকসা’র ওসি প্রত্যাহার

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ

By জন্মভূমি ডেস্ক 16 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সোমবার থেকে তেলের দাম ব্যারেল প্রতি ২০ ডলার বাড়ার আশঙ্কা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 21 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?