By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: পদ্মা রেল সংযোগ প্রকল্প: পরীক্ষামূলক শেষ ট্রেন রবিবার, যাত্রী নিয়ে খুলনা যাবে ডিসেম্বরে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > পদ্মা রেল সংযোগ প্রকল্প: পরীক্ষামূলক শেষ ট্রেন রবিবার, যাত্রী নিয়ে খুলনা যাবে ডিসেম্বরে
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পদ্মা রেল সংযোগ প্রকল্প: পরীক্ষামূলক শেষ ট্রেন রবিবার, যাত্রী নিয়ে খুলনা যাবে ডিসেম্বরে

Last updated: 2024/11/23 at 12:40 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : আগামী ডিসেম্বরের শুরুতে যাত্রী নিয়ে পদ্মা দিয়ে খুলনা যাবে ট্রেন। সব কিছু ঠিক থাকলে আগামীকাল রবিবার ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে ঢাকা থেকে খুলনা যাবে পরীক্ষামূলক শেষ ট্রেনটি। এ যাত্রা সফল হলে আসবে যাত্রী নিয়ে ট্রেন চালানোর দিনক্ষণ ঘোষণা।

পদ্মা রেল সংযোগ প্রকল্পের আওতায় আংশিক রেললাইন চালু হয়েছে আগেই। গত বছরের ১০ অক্টোবর পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আংশিক খুলে দেওয়া হয়। তখন ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার রেলপথ চালু হয়। এবার ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ৮৭ কিলোমিটার যোগ হচ্ছে। এতে ঢাকা থেকে যশোরের ১৬৯ কিলোমিটার রেলপথে সরাসরি যোগাযোগ চালু হতে যাচ্ছে। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা-নড়াইল-যশোর হয়ে নতুন রেলপথে খুলনায় যাবে ট্রেন। ঢাকা থেকে রেলপথে খুলনার দূরত্ব কমবে।
জানতে চাইলে প্রকল্প পরিচালক মো. আফজাল হোসেন কালের কণ্ঠকে বলেন, ঢাকা থেকে যশোর পর্যন্ত রেললাইন নির্মাণের কাজ শেষ। সংকেতের কাজ যেটুকু বাকি, উদ্বোধনের আগেই শেষ হয়ে যাবে। বাণিজ্যিকভাবে ট্রেন চালানোর আগে আগামীকাল ২৪ নভেম্বর ঢাকা থেকে যশোর পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চালিয়ে দেখা হবে। এরপর আগামী ১ বা ২ ডিসেম্বর বাণিজ্যিক ট্রেনের উদ্বোধন হতে পারে। তবে এই তারিখ এখনো চূড়ান্ত হয়নি। একই সঙ্গে ঢাকা থেকে যশোর হয়ে খুলনা পর্যন্ত দুটি নতুন ট্রেনও দেওয়া হতে পারে। প্রকল্প সূত্রে জানা গেছে, এই প্রকল্পের আওতায় ১৪টি নতুন স্টেশন নির্মাণ করা হয়েছে এবং বিদ্যমান ছয়টি স্টেশনের উন্নয়ন ও অবকাঠামো নির্মাণ করা হয়েছে। কিন্তু নতুন স্টেশন চালানোর জন্য এখনো লোকবল নিয়োগ হয়নি। স্টেশনসহ ট্রেন পরিচালনার কাজের জন্য আপাতত আউটসোর্সিংয়ের মাধ্যমে ১০০ লোকবল নিয়োগ দেওয়া হবে।

এদিকে লোকবল না থাকায় সব স্টেশনও চালু করতে পারবে না রেল কর্তৃপক্ষ। বাণিজ্যিক ট্রেন চালুর পরে ভাঙ্গা জংশন আংশিক চালু হবে। অর্থাৎ ট্রেন দাঁড়িয়ে যাত্রী ওঠানো এবং নামানোর কাজটি করা হবে। এর বাইরে চারটি স্টেশন চালু নাও হতে পারে। এর মধ্যে রয়েছে শ্রীনগর, নগরকান্দা, মহেশপুর ও জামদিয়া। তবে বাণিজ্যিক ট্রেন চালুর আগে অস্থায়ী ভিত্তিতে ১০০ লোক নিয়োগ দিতে না পারলে আরো অনেক স্টেশনে বন্ধ থাকতে পারে। আগামী ডিসেম্বরের শুরুতে ঢাকা থেকে যশোর পর্যন্ত নতুন রেললাইনের উদ্বোধন হলেও বর্তমান সরকার অরাজনৈতিক হওয়ায় এ নিয়ে তেমন পরিকল্পনা নেই সংশ্লিষ্টদের। স্বল্প পরিসরে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হতে পারে।

উদ্বোধন অনুষ্ঠানের পরিকল্পনা নিয়ে জানা গেছে, ঢাকা (কমলাপুর) রেলওয়ে স্টেশনে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হবে। কমলাপুর থেকেই পদ্মা সেতু হয়ে যশোর দিয়ে খুলনাগামী নতুন একটি ট্রেনের ফিতা কেটে উদ্বোধন করতে পারেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা।

নতুন ট্রেনের নাম

ঢাকা থেকে যশোর পর্যন্ত রেললাইন উদ্বোধনের এই রেলপথ দিয়ে খুলনা পর্যন্ত ট্রেন চালানো হবে। দুটি নতুন ট্রেন দিয়েই বাণিজ্যিক ট্রেনের উদ্বোধন করা হবে এই রেলপথের। এর মধ্যে দুটি ট্রেনের নাম প্রস্তাব করা হয়েছে ‘সুন্দরবন প্রভাতী’ ও ‘সুন্দরবন গোধূলি’।

এ ছাড়া পদ্মা রেল সেতু দিয়ে নতুন আট জোড়া ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব রুট হচ্ছে ঢাকা-যশোর-খুলনা, ঢাকা-যশোর-বেনাপোল, ঢাকা-ভাঙ্গা-গোপালগঞ্জ এবং ঢাকা-ফরিদপুর-দর্শনা।

বর্তমানে পদ্মা সেতু দিয়ে তিনটি আন্ত নগর ট্রেন চলাচল করছে। এর মধ্যে রয়েছে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস, বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস ও রাজশাহীগামী মধুমতী এক্সপ্রেস এবং খুলনাগামী কমিউটার ট্রেন নকশিকাঁথা এক্সপ্রেস।

রেলের কর্মকর্তারা জানিয়েছেন, ইঞ্জিন ও বগির সংকট থাকায় নতুন ট্রেন দেওয়া কঠিন। ফলে রুট রেশনালাইজেশন করে চাহিদা বিবেচনায় এসব রেলপথে ট্রেন চালানো হতে পারে। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার রেললাইন নির্মাণ এবং স্টেশন ও অন্য অবকাঠামো নির্মাণের জন্য ২০১৬ সালের জুনে আলাদা প্রকল্প হাতে নেওয়া হয়। জিটুজি পদ্ধতিতে এ প্রকল্পে অর্থায়ন করছে চীন।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 23, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article এক দশক আগে ড. ইউনূসকে নিয়ে যা বলেছিলেন নরেন্দ্র মোদি
Next Article সিইসিসহ চার নির্বাচন কমিশনার শপথ আগামীকাল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় ছোটভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাইয়ের মৃত্যু

By জন্মভূমি ডেস্ক 6 minutes ago
খুলনাজাতীয়মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা সিটি করপোরেশনে প্রশাসক হিসাবে দায়িত্ব পেলেন নজরুল ইসলাম মঞ্জু

By Online Desk 2 hours ago
টেকনোলজি

অ্যানড্রয়েড ফোন বদলে আইফোন নিচ্ছেন? জানুন মাইগ্রেশনের সহজ উপায়

By Online Desk 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাজাতীয়মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা সিটি করপোরেশনে প্রশাসক হিসাবে দায়িত্ব পেলেন নজরুল ইসলাম মঞ্জু

By Online Desk 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পরিবেশ ‌দূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি

By জন্মভূমি ডেস্ক 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?