By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: পদ্মা সেতু প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে দুজনের নামে দুদকের মামলা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > পদ্মা সেতু প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে দুজনের নামে দুদকের মামলা
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পদ্মা সেতু প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে দুজনের নামে দুদকের মামলা

Last updated: 2024/02/21 at 6:12 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

রিপনচন্দ্র মল্লিক, মাদারীপুর: মাদারীপুরে পদ্মা সেতু প্রকল্পের ভূমি অধি গ্রহণের সাড়ে চার কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে দুজনের নামে মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধি গ্রহণ শাখার সাবেক সার্ভেয়ারসহ দুই জনকে আসামি করা হয়েছে।
দুদকের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান গতকাল (২০ ফেব্রুয়ারি) দুদকের মাদারীপুর সমন্বিত কার্যালয়ে বাদী হয়ে মামলাটি করেন। পরে মামলার কাগজপত্র মাদারীপুরের আদালতে পাঠানো হয়।
দুদকের মামলার আসামীরা হলেনÑ মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার সাবেক সার্ভেয়ার মোস্তাফিজুর রহমান (৪৪) ও তার স্থানীয় সহযোগী (দালাল) রুবেল হাওলাদার (৩৮)। মোস্তাফিজুর রহমানের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমণি (নুরাইনপুর) গ্রামের বাসিন্দা। আর রুবেল হাওলাদারের বাড়ি মাদারীপুর শহরের কুকরাইল-গোলাবাড়ি এলাকার বাসিন্দা।
মামলার নথি থেকে জানা গেছে, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে জেলা প্রশাসকের ভূমি অধি গ্রহণ শাখা থেকে জমি অধি গ্রহণের ৪ কোটি ৫৭ লাখ ৮৬ হাজার টাকা নিজেদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে নেন মোস্তাফিজুর রহমান ও রুবেল হাওলাদার। ২০১৯ থেকে ২০২০ সালের মধ্যে ১৮টি চেকে এই অর্থ তাঁরা আত্মসাৎ করেন। এমন অভিযোগ ও তথ্য-প্রমাণের ভিত্তিতে তদন্তে নামে দুদকের মাদারীপুরের সমন্বিত কার্যালয়ের কর্মকর্তারা। তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত দুই জনের বিরুদ্ধে মামলা করা হয়।
মামলার বাদী মো. আক্তারুজ্জামান বলেন, ‘অভিযুক্ত দুই জনই সরকারি টাকা আত্মসাৎ করেছেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। সরকারি কর্মচারী সার্ভেয়ার মোস্তাফিজুর রহমানের সহযোগী হিসেবে কাজ করতেন রুবেল হাওলাদার। রুবেলের মাধ্যমেই তিনি টাকা লেনদেন করেছেন বলে তথ্য প্রমাণ রয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সরকারি টাকা আত্মসাৎ চক্রের সঙ্গে আরও যেসব সরকারি-বেসরকারি লোকজন জড়িত, তাদের ধরতেও আমাদের অনুসন্ধান অব্যাহত রয়েছে। আমরা আদালতে দেওয়া অভিযোগপত্রের সঙ্গে এসব বিষয়ও উল্লেখ করেছি।’
অভিযোগের বিষয়ে সার্ভেয়ার মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ‘আমার এখানে কোনো ভুল নেই। সরকারি কোনো টাকা আমি আত্মসাৎ করিনি। আমাকে ফাঁসানো হচ্ছে। সিনিয়র অফিসাররা অনিয়ম করে আমাদের দিকে দায় চাপিয়ে এখন মামলা করে আমাদের সর্বস্বান্ত করার চেষ্টা করছে। বিষয়টি অধিকতর তদন্তের দাবি জানাচ্ছি।’
এই বিষয়ে মাদারীপুর দুদকের সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আতিক রহমান বলেন, মামলার আসামী দুইজনকে আমরা গ্রেফতারের চেষ্টা করছি এবং তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে ইতোমধ্যে তাদের সম্পদ বিবরণীর নোটিশ জারি করা হয়েছে। আগামী ২১ কার্যদিবসের মধ্যে তাদের পক্ষে অর্জিত সকল স্থাবর ও অস্থাবর সম্পদের বিবরণী দাখিল করতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে আরও ২টি মামলা দায়ের করা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 21, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মাদারীপুরে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি
Next Article সাতক্ষীরায় ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ভারত, বাংলাদেশ পানি নিয়ে যত সমস্যা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
আন্তর্জাতিক

ট্রাম্পকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী: ‘এ যুদ্ধ আপনার নয়’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ভারত, বাংলাদেশ পানি নিয়ে যত সমস্যা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?