
বিজ্ঞপ্তি : পবিত্র ঈদ-উল-আজহার ছুটি শেষে আগামীকাল রোববার খুলনা বিশ্ববিদ্যালয় খুলছে। এদিন থেকে ক্লাসসহ সকল একাডেমিক কার্যক্রম সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এবং অফিসসমূহ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চালু থাকবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ ৫ জুলাই (বুধবার) থেকে খুলে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে গত ২৫ জুন থেকে ০৬ জুলাই পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়।