
খালিশপুর প্রতিনিধি : ঈদের দিন সুইডেনের কেন্দ্রিয় মসজিদের সামনে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে গত শুক্রবার বাদ জুম্মা খালিশপুর নয়াবাটি মোড়ে যুব সমাজের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়। আলহাজ্ব শেখ জাহিদুজ্জামান এর সভাপতিত্বে ও এস.এম শাহীন হোসেন এর সঞ্চালনায় নয়াবাটি মোড়ে সমাবেশ আয়োজিত হয়। সমাবেশ শেষে নয়াবাটি মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাংলার মোড় হয়ে দুর্বার সংঘ ক্লাবের সামনে থেকে নয়াবাটি গোল চত্ত্বরের সামনে এসে দোয়ার মাধ্যমে শেষ হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খালিশপুর থানা ইমাম পরিষদের সভাপতি মাওলানা কারামত আলী বলেন, ঈদের দিন সুইডেনে প্রকাশ্যে পবিত্র আল-কুরআন পুড়িয়ে প্রতিটা মুসলমানের অন্তরে ক্ষত সৃষ্টি করা হয়েছে। আমরা এই ঘটনার তিব্র নিন্দা জানাই এবং আমাদের দাবী রাষ্ট্রিয়ভাবে নিন্দা জানানো হোক। বিক্ষোভ মিছিলপূর্বক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খালিশপুর থানা ইমাম পরিষদের সাধারন সম্পাদক মাওলানা আনোয়ারুল আজম, খুলনা জেলা মুজাহিদ কমিটির সাধারন সম্পাদক শেখ হাসান ওবায়দুল করীম, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শরিফুল ইসলাম প্রিন্স, মুফতি আবু সালেহ, মুফতি সৈয়দ কাশেম বিন নিজাম, মুফতি আবদুল্লাহ, যুব সমাজের পক্ষে বক্তব্য দেন মাহমুদুল হাসান শিমুল। সমাবেশের শৃঙ্খলা রক্ষার্থে আইন শৃঙ্খলা বাহিনির পাশাপাশি সেচ্ছাসেবক এর দায়িত্ব পালন করেন সেচ্ছাসেবক সংস্থা খিদমাতুল মুসলিমীন। সমাবেশে আরও উপস্থিত ছিলেন, জাহিদ শিকদার, রুহুল আমিন, তুহিন চৌধুরী, শিমুল শেখ, সুমন সরদার, শহিদুল ইসলাম, মোঃ হারুন, মোঃ মনিরুজ্জামান, মোঃ শহিদুল ইসলাম, মোঃ গোলাম সরোয়ার, মোঃ রফিক মিয়া, মোঃ আসাদুল, মোঃ শফিকুল, মোঃ আবু হুরাইরা হিরা, আল-আমিন কাজী, রাজিব প্রমুখ।