By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী

Last updated: 2024/04/06 at 12:16 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : পাহাড়ে সাম্প্রতিক সময়ে চলমান অস্থিরতা ও সার্বিক পরস্থিতি পর্যবেক্ষণের জন্য ঢাকা থেকে বান্দরবানের রুমায় অবস্থান করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে তিনি রুমায় পৌঁছান। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন। বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীন সহ, ঊর্ধ্বতন নেতারা এখন রুমায় অবস্থান করছেন।

আজ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রুমায় ডাকাতির ঘটনায় ক্ষতিগ্রস্ত সোনালী ব্যাংকের শাখাসহ বেশ কয়েকটি স্থান পরিদর্শন করবেন। দুপুর ১২টায় বান্দরবান সার্কিট হাউজে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। মতবিনিময় শেষে আজকেই তিনি ঢাকা ফিরবেন বলে জানা যায়।

প্রসঙ্গত, মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে রুমা সোনালী ব্যাংকে পাহাড়ি সন্ত্রাসীদের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফন্ট্রে সদস্যরা (কেএনএফ) হামলা চালিয়ে ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের ১৪টি আগ্নেয়াস্ত্র লুটপাট করে। এ সময় ভল্টের টাকা নিতে না পেরে মসজিদ থেকে ম্যানেজার নিজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায় তারা।

পরদিন থানচি বাজারে সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে হামলা চালায় পাহাড়ি সন্ত্রাসীরা। কৃষি ব্যাংক থেকে দুই লাখ ৪৫ হাজার টাকা এবং সোনালী ব্যাংক থেকে আনুমানিক ১৫ লাখ টাকা নিয়ে যায়।
এদিকে রুমা থেকে র‍্যাব এর মধ্যস্থতায় সোনালী ব্যাংকের ম্যানেজার নিজাম উদ্দিনকে উদ্ধার করা হয়েছে।

দুইটি উপজেলায় হামলার ঘটনায় রুমায় ৩টি এবং থানচি উপজেলায় ২টি সহ ৫টি মামলা করেছে হামলায় ক্ষতিগ্রস্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলা সদরসহ উপজেলাগুলোতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা ব্যবস্থা। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল জোরদার করা হয়েছে। এদিকে চলমান অস্থিরতায় রুমা এবং থানচি উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকলে জনমনে আতঙ্ক এখনো কাটেনি।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 6, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাটকেলঘাটায় চোরাই গরু ও মাদকসহ গ্রেপ্তার ৮
Next Article কালিয়ায় মাদকসহ আটক ১
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

শ্যামনগরে,অকাল গর্ভপাত ও জরায়ু সমস্যাসহ নানা রোগে আক্রান্ত ‌উপকূলের নারীরা

By জন্মভূমি ডেস্ক 26 minutes ago
সাতক্ষীরা

প্লাস্টিক ও বায়ু দূষণের ঝুঁকিতে সুন্দরবন এবং বঙ্গোপসাগর

By Correspondent 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌বহু বঞ্চনা ও অবিচারে হেরে যাওয়া মুন্ডাদের জীবন

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌বহু বঞ্চনা ও অবিচারে হেরে যাওয়া মুন্ডাদের জীবন

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 13 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

By Tanvir 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?