By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার জন্য আম উপহার পাঠালেন শেখ হাসিনা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার জন্য আম উপহার পাঠালেন শেখ হাসিনা
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার জন্য আম উপহার পাঠালেন শেখ হাসিনা

Last updated: 2023/06/12 at 6:35 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

বেনাপোল প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্য ২৪০টি কার্টুন ভর্তি এক হাজার ২০০ কেজি মৌসুমী ফল হাড়িভাঙ্গা আম উপহার পাঠিয়েছেন।

আজ সোমবার (১২ জুন) সকাল ১২ টার দিকে বেনাপোল পেট্রাপোল বন্দরের আমদানি-রপ্তানি গেটের নোম্যান্সল্যান্ডে খালাস প্রক্রিয়া সম্পন্ন হয়। এই উপহার দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যদের সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করেন দুই দেশের প্রতিনিধিরা।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার তানভীর আহমেদ

তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আজ সোমবার (১২ জুন) সকাল ১২ টার সময় বেনাপোল বন্দর দিয়ে উপহারের আম পাঠানো হলো কলকাতায়।

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমস হাউজ কর্তৃপক্ষের ডেপুটি কমিশনার তানভীর আহম্মেদ, বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সুব্রত কুমার চক্রবর্তী, ভারতের পেট্রাপোল কাস্টমস হাউজ কর্তৃপক্ষের এসিস্টেন্ট কমিশনার গিরিধারি সারেঙ্গি।

আমগুলো বেনাপোল বন্দর থেকে গ্রহণ করেন ভারতে নিযুক্ত কলকাতাস্থ বাংলাদেশ দূতাবাসের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (একাউন্ট) কাউসার সারোয়ার। পরে ভারতীয় প্রতিনিধিদের কাছে আমের চালানটি হস্তান্তর করেন। সোমবার সকালে সড়ক পথে বেনাপোল স্থলবন্দরের চেকপোস্টে উপহারের আম পৌঁছায়।

ডেপুটি কমিশনার তানভীর আহমেদ জানান, মৌসুমি ফল আম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী উপহার দিয়েছেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্কের যে সোনালী অধ্যায় পার হচ্ছে তারই স্বারক স্বরুপ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরের মতো এবারও কোলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্য শুভেচ্ছা স্বরুপ আম উপহার পাঠালেন। এর মাধ্যমে দুদেশের মানুষের মধ্যে সম্পর্ক সুদৃড় হবে বলে আমরা আশা করি। এ শুভেচ্ছা উপহারে দুদেশের সম্পর্ক উন্নয়নে অনেক বড় ভুমিকা রাখবে। গত বছরও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদিকেও এক ট্রাক বাংলাদেশের হাড়িভাঙ্গা আম পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 12, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডেঙ্গুতে আরও দুই প্রাণহানি, হাসপাতালে ১৮০
Next Article পাইকগাছায় ৯০ কেজি ওজনের ডলফিন উদ্ধার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

ফাগুনের দুপুরে হালকা বৃষ্টি: ফসলের উপকারও হবেনা, ক্ষতিও হবে না

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
কুষ্টিয়া

খোকসায় বারী সরিষা-১৪ মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
যশোর

চৌগাছায় ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

যশোর

চৌগাছায় ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

মুক্তিপনের দাবীতে বনদস্যুদের হাতে বন্দি রয়েছে অন্তত একশ জেলে

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের উপর বহুমাত্রিক আঘাত, বিপাকে প্রাণীকুল

By জন্মভূমি ডেস্ক 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?