By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পশ্চিমবঙ্গের সিনেমা হলেও মুক্তি পাচ্ছে ‘সুড়ঙ্গ’
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > বিনোদন > পশ্চিমবঙ্গের সিনেমা হলেও মুক্তি পাচ্ছে ‘সুড়ঙ্গ’
বিনোদনশীর্ষ খবর/ তাজা খবর

পশ্চিমবঙ্গের সিনেমা হলেও মুক্তি পাচ্ছে ‘সুড়ঙ্গ’

Last updated: 2023/06/24 at 2:01 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : দুই বাংলায় যে কজন অভিনেতার তুমুল জনপ্রিয়তা রয়েছে তাদের মধ্যে অন্যতম বাংলাদেশের ছোট পর্দার অভিনেতা আফরান নিশো। তার অভিনীত নাটক, ওয়েব সিরিজের গুণমুগ্ধ অসংখ্য দর্শক রয়েছে ওপার বাংলাতে। সেসব দর্শকের কথা মাথায় রেখে বাংলাদেশের পাশাপাশি নিশো অভিনীত প্রথম চলচ্চিত্র ‘সুড়ঙ্গ’ মুক্তি পাবে ভারতের পশ্চিমবঙ্গেও।

বিষয়টি নিশ্চিত করেছে পশ্চিমবঙ্গের খ্যাতনামা প্রযোজনা ও পরিবেশক প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)। ছবির একটি পোস্টার প্রকাশ করে এসভিএফ কর্তৃপক্ষ ফেসবুকে লিখেছে, ‘আফরান নিশো শিগগিরই আসছে এবার বড় পর্দায়। রায়হান রাফীর সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা ‘সুড়ঙ্গ’ নিয়ে। দেখা হবে সিনেমা হলে।”

ভারতের ছবি বাংলাদেশে মুক্তি দিতে চাইলে সাফটা চুক্তি অনুযায়ী আমদানি করতে হয়; কিন্তু বাংলাদেশের ছবি ভারতে মুক্তি দিতে রাষ্ট্রীয় বা আইনি কোনো জটিলতা নেই। ফলে ভারতের পরিবেশকেরা চাইলে বাংলাদেশের যেকোনো ছবি দেশটিতে মুক্তি দিতে পারেন। তাই কোনো জটিলতা ছাড়াই ওপার বাংলার দর্শক এ সিনেমাটি দেখার সুযোগ পাবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা রায়হান রাফীও। তিনি বলেন, ‘এটা সত্যিই আনন্দের খবর। সুড়ঙ্গ কলকাতাসহ পশ্চিমবঙ্গের সিনেমা হলগুলোতে দেখা যাবে। আমরা আশা করছি সেখানে ভালো সাড়া পাব।’

সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে সিনেমাটির আইটেম গান ‘কলিজা আর জান’। মুক্তির পরপরই দারুণ সাড়া ফেলেছে গানটি। এই গানে ঝড় তুলেছেন দুই বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। তার সঙ্গে গানের তালে কোমর দুলিয়েছেন আফরান নিশোও।

প্রসঙ্গত, ‘সুড়ঙ্গ’ সিনেমায় নিশোর সঙ্গে জুটি বেঁধেছেন তমা মির্জা। চরকি ও আলফা আইয়ের যৌথ প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফী। যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ্ দৌলা ও রায়হান রাফী।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 24, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পবিত্র কাবার মেঝে পরিষ্কার করছেন রিজওয়ান
Next Article সাতক্ষীরায় উপানুষ্ঠানিক শিক্ষা প্রকল্পে হরিলুট
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগর

আমি এবং আমার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে আছি বিধায় কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না- আলি আসগার লবি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগর

খুলনাকে পরিচ্ছন্ন মশামুক্ত নিরাপদ শহর করতে চাই — কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার নদ-নদীতে মাছের কমেছে প্রাকৃতিক উৎপাদন

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

নিখোঁজের ১২ দিন পর ব্যবসায়ি উদ্ধার, ঘটনা রহস্যজনক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?