By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পাইকগাছা প্রেসক্লাবে নবাগত ইউএনও’র মতবিনিময়
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > পাইকগাছা প্রেসক্লাবে নবাগত ইউএনও’র মতবিনিময়
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

পাইকগাছা প্রেসক্লাবে নবাগত ইউএনও’র মতবিনিময়

Last updated: 2023/09/09 at 5:36 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

পাইকগাছা অফিস : পাইকগাছা প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। শনিবার সকাল সাড়ে ১১ টায় পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার পূর্বেই নবাগত উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন কে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাবের নেতৃবৃন্দরা। পরে প্রেসক্লাবের সভাপতি এড. এফ এম এ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বলেন, যে কোনো সমস্যায় সুষ্ঠু সমাধানে আমি বিশ্বাসী। ৩৫ তম বিসিএসের এ কর্মকর্তা পাইকগাছা উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন। ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ সহ বাঙালি জাতির প্রতিটি মুক্তি সংগ্রামে গণমাধ্যম তথা সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী দেশের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে সাংবাদিকদের অবদান অনস্বীকার্য। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ উল্লেখ করে ইউএনও আল-আমিন আরো বলেন সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ, তাদের কলমের মাধ্যমে সমাজের নানা অনিয়ম ও অসঙ্গতি গুলো দেশের মানুষ জানতে পারে, পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতা ছাড়া দেশের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নেওয়া এবং শতভাগ সরকারি সেবা নিশ্চিত করা সম্ভব নয়। তিনি সুষ্ঠু সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সত্য ও ন্যায়ের পথে থেকে কাজ করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। শনিবার সকালে পাইকগাছা প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় কালে উপজেলা প্রশাসনের নবাগত এ নির্বাহী কর্মকর্তা এসব কথা বলেন। এসময়ে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদের সঞ্চালনায় বক্তৃতা করেন, প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, কোষাধক্ষ এসএম বাবুল আক্তার, সাবেক সভাপতি জি এ গফুর, সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, স্নেহেন্দু বিকাশ, বি সরকার, এম আর মন্টু, রবিউল ইসলাম, নজরুল ইসলাম, আলাউদ্দীন রাজা, প্রমথ রঞ্জন সানা, ইমদাদুল হক, আব্দুর রাজ্জাক বুলি, কৃষ্ণ রায়, আবুল হাশেম, অমল মন্ডল, পূর্ণ চন্দ্র মন্ডল ও বদিউজ্জামান।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 9, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নানা সংকটে বাগেরহাট টেকনিক্যাল কলেজের শিক্ষার্থীরা
Next Article ত্রিপুরায় ভূমিকম্প, কাঁপল সিলেটও
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান

By Tanvir 29 minutes ago
আন্তর্জাতিক

শতাধিক ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান

By Tanvir 32 minutes ago
খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 35 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 35 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী ৪ বছরে ৪ কোটি পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড’ : প্রধানমন্ত্রী

By Tanvir 52 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?