By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: পাইকগাছায় নৌর নদীর বাঁশে সাঁকো যেন মরণ ফাঁদ: জনদুর্ভোগ চরমে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > পাইকগাছায় নৌর নদীর বাঁশে সাঁকো যেন মরণ ফাঁদ: জনদুর্ভোগ চরমে
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

পাইকগাছায় নৌর নদীর বাঁশে সাঁকো যেন মরণ ফাঁদ: জনদুর্ভোগ চরমে

Last updated: 2024/07/14 at 7:10 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছা : পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়ন ৮নং ওয়ার্ডে উত্তর গড়ের আবাদ সরদার বাড়ি জামে মসজিদের সামনে নৌর নদীর উপর বাঁশের সাঁকো দিয়ে পারাপার যেন মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। সংস্কারের অভাবে অনুপযোগী হয়ে পড়েছে চলাচলের। ফলে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। দেখার কেউ নেই। এখানে একটি সেতু নির্মাণের জন্য সংশ্লষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন এলাকাবাসী। সরজমিনে দেখা যায়, জেলা বা উপজেলা সদরে যেদিকে যাক উত্তর গড়েরআবাদ গ্রামের মানুষ একমাত্র সহজ রাস্তা পূর্বগজালিয়া। সহজে যাতয়াতের জন্য প্রতিদিন প্রায় শত শত মানুষ ওই বাঁশের সাঁকো দিয়ে পারাপার হয়ে পূর্ব গজালিয়া ডাবল ইটের রাস্তা উঠে। সাঁকোটি ভেঙে যাওয়ায় এবং বর্তমানে বৃষ্টির সময় হওয়ায় আরও বেশি ভোগান্তিতে পড়ে এলাকাবাসী।
গ্রামের অনেক গাড়ী চালক মটরভ্যান, নসিমন, করিমন, পাঁকা রাস্তার উপর, কখনও অন্যের বাড়িতে গাড়ি রেখে সাঁকোপার হয়ে বাড়ী ফিরে। ৫ কিলোমিটার দীর্ঘ উত্তর গড়ের আবাদ গ্রামটিতে দুই হাজারের বেশি লোকের বসবাস। গ্রামটিতে নেই কোন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। গ্রামে রয়েছে ৪টি জামে মসজিদ, ২টি ঈদগাঁ, ২টি কওমি মহিলা মাদ্রাসা। গ্রামের কোমল মতি ছাত্র-ছাত্রী পূর্ব গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যেতে সহজ পথ বাঁশের সাঁকো তা এখন মরণ ফাঁদ হয়ে পড়েছে । শুকনো মৌসুমে স্কুল শিক্ষার্থীরা অনেক সময় বাদুড়িয়া ব্রীজ হয়ে, অথবা চৌহমুনি বাজার ঘুরে আধা কিলোমিটার পথ হেটে স্কুলে যেতে হয়। নৌরনদী উপর অত্র এলাকার একমাত্র অবলম্বন বাঁশের সাঁকো নষ্ট হওয়ায় পারাপারে বিপাকে পড়ছে কয়েক শতাধিক মানুষ। স্থানীয় রুহুল কুদ্দুস বলেন, বর্ষাকালে আমাদের উত্তর গড়ের আবাদ গ্রামের মাটির রাস্তাটি চরম দুর্ভোগে পোহাতে হয়। দুর্ভোগে এড়াতে নদীর উপর সাঁকো পার হয়ে চলাচলে সহজ হয়। তথ্যানুসন্ধানে জানা যায়, গত কয়েক বছর আগে মসজিদের সামনে বাঁশের সাঁকোটি গ্রামের মানুষের সহযোগীতায় প্রথমে সাঁকো নির্মাণ করা হয়েছিল। ২ থেকে ৩ বছর যেতে না যেতে সাঁকো নষ্ট হয়ে পড়ে। সাবেক ইউপি চেয়ারম্যান জোয়াদুর রসুল বাবু আমলে সরকারি বরাদ্দে স্থানীয় সাবেক ইউপি সদস্য আক্কাস ঢালী কিছু পাকা পিলার ও কাটের তকতা দিয়ে নির্মাণ করলে ৩ বছরে মধ্যে সাঁকোটি আবার নষ্ট হয়ে যায়। পুনরায় স্থানীয় মানুষের সহযোগীতায় কোন রকম সংস্কার করলে তা বর্তমানের বাশেঁর সাঁকোটি পারাপারে অনুপযোগী হয়ে পড়েছে।স্থানীয় কাশেম সরদার বলেন, গ্রামের মানুষের সহযোগীতায় কয়েক বার সাঁকোটি তৈরি করা হয়েছিল। কিন্ত পানিতে ২ – ৩ বছরের মধ্যে আবার নষ্ট হয়ে যায়। এজন্য এখানে সরকারি ভাবে ব্রীজ নির্মাণ করার দাবি জানাই। স্থানীয় ইউপি সদস্য নজরুল সরদার বলেন,
নদীর উপর বাঁশের সাঁকো নষ্ট হওয়ায় এলাকার মানুষ পারাপারে ভোগান্তিতে পড়ে। আমি পরিষদের চেয়ারম্যান কে এবিষয়ে অবহিত করলে তিনি বলেন এই মুহূর্তে পরিষদে তেমন কোন বরাদ্দ নাই। পৌষ মাসে নতুন বাজেটে ওখানে টেকসই সাঁকো নির্মাণ করা হবে। উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব জানান, আপনার মাধ্যমে অবহিত হলাম। স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে একটি আবেদন করলে সেতু প্রয়োজনীয়তা তুলে ধরে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের দপ্তরে পাঠানো হবে। এব্যাপারে সেতু নির্মাণের জন্য স্থানীয় সংসদ সদস্য মো. রশীদুজ্জামান সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 14, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাগেরহাটের দৈবজ্ঞহাটি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ
Next Article ১৫ জুলাই থেকে খুলনায় বৃক্ষমেলা শুরু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

দক্ষিণাঞ্চলে লবণাক্ততার বিপদ!

By Correspondent 9 minutes ago
বরিশাল

দশমিনায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির পথে নতুন আলো

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির পথে নতুন আলো

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?