By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় আহত ১০ : গ্রেফতার ৭
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় আহত ১০ : গ্রেফতার ৭
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় আহত ১০ : গ্রেফতার ৭

Last updated: 2023/05/07 at 12:34 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

পাইকগাছা অফিস : পাইকগাছায় রাড়ুলী দক্ষিণ পাড়া সার্বজনীন মন্দির কমিটির জায়গা ও কমিটি নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষরা হামলা করে ১০ জনকে রক্তাক্ত জখম করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ৮ টায় উপজেলার রাড়ুলী গ্রামে। এলাকাবাসী আহতদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ৪ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকায় পাঠানো হয়েছে। ওই রাতেই থানায় মামলা হলে ৭ জনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার দুপুরে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলা সূত্রে ও মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক ইমরান হোসেন জানান, রাড়ুলী দক্ষিণ পাড়া সার্বজনীন মন্দিরের জায়গা ও কমিটি নিয়ে  দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে গত ৫ জুন সুমিত্রা সরকার বাদী হয়ে প্রতিপক্ষ শিবপদ (৫৫), শেখর চন্দ্র (৪৫) ও অজিত সরকারের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী করেন। যার নং-২৪৯। সন্ধ্যায় বাড়িতে ফিরার পথে প্রতিপক্ষরা ১৪ /১৫ জন দা, সাবল, লোহার রড নিয়ে ক্ষিপ্ত হয়ে সাধারণ ডায়রী কেন করেছিস সুমিত্রা সরকারে নিকট জানতে চায়। এ সময় তার পরিবারের লোকজন এগিয়ে আসলে শিবপদ (৫৪), শেখর চন্দ্র সরকার (৪৫), চিত্ত সরকার (৩৫), হরিচাঁদের নেতৃত্বে ১৪/১৫ জন দা দিয়ে কুপিয়ে ৯ জনকে আহত করে। আহতরা হলেন, বিধান চন্দ্র মন্ডল (৫৫), রাজু মন্ডল (১৯), কাত্তিক চন্দ্র বৈরাগী (৫৫), প্রশান্ত মন্ডল (৪৫), ৫২ গনেশ মন্ডল (৩৫),  তপতী (৪০), সুমিত্রা সরকার (৪৫),  নিলিমা মন্ডল(৩২), বৈশাখী সরকার (২০), কৌশিক (১৬)। গুরুতর ভাবে জখমী বিধান সরকার ও রাজু মন্ডলকে খুলনার মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে  উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। আহত কার্ত্তিক বৈরাগী, তপতী, বৈশাখী সরকার ও  প্রশান্ত মন্ডল খুমেক হাসপাতালে চিকিৎসা চলছে এবং বাকীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে বলে জানা গেছে। প্রতিপক্ষ শিবপদ জানান, আমরা তাদের মারপিট করেনি। প্রতিপক্ষরা আমাদের পিটিয়ে ৩ জনকে আহত করেছে। তারা হাসপাতালে ভর্তি রয়েছে। দক্ষিণ রাড়ুলীতে  সার্বজনীন মন্দির নিয়ে দু’পক্ষের দ্বন্দ্ব ও পুকুরের পাশ দিয়ে সরকারী অর্থায়নে চলাচলের রাস্তা নির্মাণে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানাগেছে। থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, প্রতিপক্ষরা পরিকল্পিত ভাবে দা লাঠি শাবল নিয়ে আক্রমন করে প্রতিপক্ষদের আহত করে। এব্যাপারে থানায় মামলা হয়েছে। ৭ জনকে গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 7, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিএসপির সাহিত্য সভা অনুষ্ঠিত
Next Article মহেশ্বরপাশায় অগ্নিকাণ্ডে ৮টি ঘর ভস্মীভূত, নি:স্ব ৭ পরিবার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

শরণখোলায় জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

By জন্মভূমি ডেস্ক 24 minutes ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের সময়কার অস্থির আইন শৃঙ্খলা পরিস্থিতি কাটতে শুরু করেছে

By জন্মভূমি ডেস্ক 29 minutes ago
সাতক্ষীরা

তালায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের সময়কার অস্থির আইন শৃঙ্খলা পরিস্থিতি কাটতে শুরু করেছে

By জন্মভূমি ডেস্ক 29 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 12 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 19 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?