By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: পাইকগাছায় লতা-দেলুটি খেয়াঘাটে পারাপারে জনদুর্ভোগ চরমে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > পাইকগাছায় লতা-দেলুটি খেয়াঘাটে পারাপারে জনদুর্ভোগ চরমে
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

পাইকগাছায় লতা-দেলুটি খেয়াঘাটে পারাপারে জনদুর্ভোগ চরমে

Last updated: 2025/02/16 at 1:56 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছা : পাইকগাছা উপজেলার দেলুটি নদীতে লতা-দেলুটি খেয়াঘাট পাকাকরণ না থাকায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। অবহেলিত এই খেয়াঘাটটি স্থানীয় সরকার বিভাগের তালিকা ভূক্ত। প্রতি বছর ইজারায় রাজাস্ব আদায় হলেও খেয়াঘাটের উন্নয়নে কোন ব্যবস্থা নেয়া হয়নি। খেয়াঘাটটি দ্বীপ বেষ্টিত দেলুটি ও লতার মেলবন্ধন। নদীটির এক পাশে দেলুটি এবং অপরপাশে লতা ইউনিয়নের মানুষ নদী পার হচ্ছে নিজের জীবনের ঝুঁকি নিয়ে। যুগ যুগ ধরে এ অবস্থার কোন পরিবর্তন হয়নি। শিশু, নারী থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত নিজেদের কাজ কর্ম ও গন্তব্যে পৌঁছাতে নদী পারাপার হতে হয় নিত্যদিন। আর এ নদীতে খেয়ার নৌকা থাকলেও খেয়াঘাট না থাকায় চরম ভোগন্তি পোহাতে হয় তাদের। জনগুরুত্বপূর্ণ খেয়াঘাটটি পাকাকরণের জন্য উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। ওই খেয়াঘাট সরজমিনে পরিদর্শন কালে দৈনিক জন্মভূমি এ প্রতিনিধির কাছে দীর্ঘদিনের চরম ভোগান্তির তথ্য তুলে ধরেন অত্র এলাকার মানুষ। উপজেলা সদর থেকে লতার বাজার পর্যন্ত পিচের রাস্তা হওয়ায় ওই খেয়াঘাট পার হয়ে দেলুটি সহ আশেপাশের গ্রামের মানুষ অতি সহজে উপজেলা সদরে পৌঁছাতে পারে। দেলুটিতে মাধ্যমিক বিদ্যালয়, কাছারিবাড়ি, বাজার অবস্থিত হওয়ায় ওপারে লতা ইউনিয়নের মানুষ নিত্য প্রয়োজনীয় কাজ নিয়ে এবং মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত শত শত ছাত্র -ছাত্রী ওই খেয়াঘাটের উপর নির্ভরশীল। এছাড়াও জীবিকা নির্বাহে এঅঞ্চলের মানুষরা মৎস্য লীজ ঘরের উপর নির্ভর হওয়ায় খেয়াঘাটটি আরও জনগুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সরজমিনে আরও দেখা যায়, দেলুটির অংশে ঘাট পাকাকরণ হলেও নদীর নাব্যতা কমে চর জেগে উঠেছে। ঘাট থেকে বেশ কিছু দূর কদমোক্ত অবস্থা নৌকায় উঠানামা করতে হয়। ওপারে লতা’র সাবেক ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডলের বাড়ি সংলগ্ন পূর্ব লতা দেলুটি খেয়াঘাট অবস্থিত। অনেকে বিজয় মেম্বার এর বাড়ি সামনে বলে থাকেন। দ্বীপ বেষ্টিত এঅঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান অনেক দূরে দূরে থাকায় নিকটবর্তী খেয়া পার হয়ে শিক্ষার্থীরা দেলুটি মাধ্যমিক বিদ্যালয় পড়াশোনা করেন। সরকারি, বেসরকারি, চাকুরীজীবী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ খেয়াঘাট পার হয়ে সহজে পাইকগাছা উপজেলা সদরে চলাচল করেন। দেলুটি মাধ্যমিক বিদ্যালয় ছাড়াও দেলুটি জিরবুনিয়া প্রাথমিক বিদ্যালয়, জেলা পরিষদের পুকুর ও সাপ্তাহিক বাজার অবস্থিত এ গ্রামটিতে। লবণাক্ত এ অঞ্চলের মানুষের সুস্বাদু পানির বড়ই অভাব। প্রতিদিন সকাল-বিকেলে লতা গ্রাম থেকে বহু মহিলা খেয়াপার হয়ে দেলুটি সরকার পুকুর এবং সালাউদ্দিনের ঘের সংলগ্ন টিউবওয়েলের পানি খাওয়া ও রান্নার কাজে ব্যবহার করে থাকেন। মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী অনিতা রায় বলেন, প্রতিদিন লতা গ্রাম থেকে প্রায় শতাধিক শিক্ষার্থী খেয়া পার হয়ে আমাদের দেলুটি মাধ্যমিক বিদ্যালয় যেতে হয়। আমাদের খেয়াঘাটের পূর্বপাড় কিছু অংশ পাকা থাকলেও পশ্চিম পাড়ে কোন পাঁকা ঘাট নাই। জরাজীর্ণ বাঁশের সাঁকো উপর ভর দিয়ে ঝুঁকি নিয়ে পার হতে হয় প্রতিদিন। অনেক সময় পা পিছলে কাদায় পড়ে বই খাতা, পরনে পোষাক নষ্ট হয়। পিচ্ছিল কর্দমাক্ততায় পড়ে শরীরের আঘাত লাগে, স্কুলে না যেয়ে বাড়িতে ফিরতে হয়। ১০ম শ্রেণির শিক্ষার্থী রমেশ বলে, নদীতে জোয়ারের সময় কিছুটা পারাপার সহজ হয়, ভাটা হলে হাঁটু কাদা ভেদকরে স্কুলে যাওয়া খুবই ভোগান্তিতে পড়তে হয়। দেলুটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার সানা বলেন, খেয়াঘাটের পশ্চিমপাড়ে পাঁকা ঘাট না থাকায়, ২ থেকে ৩ রশি জরাজীর্ণ বাঁশের সাকো ঝুঁকি নিয়ে পার হতে হয় শিক্ষার্থীদের। খেয়ামাঝি পরিমল দাশ বলেন, লতা থেকে প্রতিদিন স্কুল পড়ুয়া দুই শতাধিক মানুষ পার হয়, নদীতে ভাটায় সাঁকো ছাড়াও চরে কাঁদায় হেঁটে খেয়া নৌকায় উঠতে দুর্ভোগে স্বীকার হতে হয় যাত্রীদের। ইউপি সদস্য কিংশুক রায় বলেন, সরকারিভাবে লতা দেলুটি পশ্চিম পাড়ে খেয়াঘাটটি সংস্কার হয়নি। ঝুঁকি নিয়ে প্রতিদিন পার হতে হয় শত শত মানুষের। দ্রুত ঘাটটি সংস্করণ করার দাবি জানায়। লতা ১নং ইউপি সদস্য মো. বাবুল সরদার জানান, খেয়াঘাটটির ব্যাপারে ইউএনও স্যার কে অবহিত করা হয়েছে। দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন মন্ডল বলেন, নদীর নাব্যতা দিন দিন হারিয়ে যাচ্ছে, নদী ভরাটের কারণে চর বেড়ে গেছে। জনদুর্ভোগ লাঘবে মাসিক সমন্বয় সভায় উত্থাপন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, সরকারি বরাদ্ধর মাধ্যমে ঘাটটি সংস্করণের চেষ্টা করবো।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 16, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরায় পুলিশ সদস্যের আত্মহত্যা
Next Article কালীগঞ্জের ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা লুটপাট
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘রাতে কিশোররা রাস্তায় অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 minutes ago
জাতীয়

ছাত্র ইউনিয়ন নেতা মেঘমল্লারের আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 minutes ago
খুলনা

বটিয়াঘাটায় আ’লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পমাল্য অর্পণ

By জন্মভূমি ডেস্ক 41 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘রাতে কিশোররা রাস্তায় অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 minutes ago
খুলনা

বটিয়াঘাটায় আ’লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পমাল্য অর্পণ

By জন্মভূমি ডেস্ক 41 minutes ago
খুলনা

পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?